Tag Archives: কুমিল্লায় ডাকাতির প্রস্তুতির সময় ডিবি পুলিশের ভুয়া সদস্য আটক

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

 

ইসতিয়াক আহমেদ/সেলিম সজীবঃ
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড তামজিদ সিএনজি ও এলপিজি ফিলিং স্টেশন এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় গোয়েন্দা পুলিশ ১টি পিকআপ গাড়ি, ২টি ছেনী, ১ টি কাটার, ২ টি ছুরি, একটি রেঞ্জ, একটি কাটার প্লাসসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর বাড়ির নুরুজ্জামানের ছেলে মো. মানিক (কালা মানিক) (২৭), কুমিল্লা জেলা তিতাস থানার নারায়ন্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. সিরাজ (২৪), চাঁদপুর জেলা চাঁদপুর সদর থানার লোদের গাঁ গ্রামের মো হান্নানের ছেলে মো. রনি (২৫), কুমিল্লা জেলা বরুড়া থানা বাতাবাড়িয়া গ্রামের মাফুলের ছেলে মো সাহেদ (২৬), কুমিল্লা জেলা দাউদকান্দি থানা আউটবাগ গ্রামের ফুল মিয়া বেপারীর ছেলে মো. জামাল (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাত দলের সদস্যরা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর সহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আসামিদের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র মামলাসহ একাদিক মামলা রয়েছে।

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতির সময় ডিবি পুলিশের ভুয়া সদস্য আটক

 

অনলাইন ডেস্কঃ
কখনো নিজেকে গোয়েন্দা পুলিশের সোর্স আবার কখনো নিজেই গোয়েন্দা পুলিশের বড় কর্মকর্তা পরিচয়ে ডা’কাতি, ছি’নতাই, চাঁ’দাবা’জিসহ এমন কোন অ’পক’র্ম নেই যা তিনি করতেন না

কুমিল্লা বুড়িচং উপজেলার রামপুর ভুইয়া বাড়ি সংলগ্ন মৃত আবু তাহেরের ছেলে মো:কামাল হোসেন। এলাকায় চাঁ’দাজাদ কামাল নামে পরিচিত। গত রবিবার বুড়িচং এলাকায় ডা’কাতির প্রস্তুতিকালে দেবপুর ফাঁ’ড়ির এসআই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে ডা’কাতির প্রস্তুতির সময় দেশীয় অ’স্ত্রসহ আ’টক চাঁ’দাবাজ কামালকে আদালতে প্রেরণ করে পু’লিশ।

কুমিল্লা বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ আবু ইউসুফ মো: ফসিউজ্জামান বলেন, এই চাঁ’দাবাজ কামাল এমন কোন অপ’কর্ম নেই যা সে করে নি।

নিজ এলাকায় এমন কেউ যাকে সে হ’য়রানী করে নি। চাঁ’দাবাজি-ডা’কাতি-চু’রি ছিন’তাইসহ নানান অপ’রাধে সম্পৃক্ত কামালের বিরুদ্ধে এলাকার অন্তত তিন’শ জন ব্যক্তি স্বাক্ষর করে কামালের হাত থেকে নি’ষ্কৃতি পেতে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে, র‌্যাব কার্যালয়ে স্মারক লিপি প্রদান করে।

গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে রামপুর এলাকায় ডাকা’তির প্রস্তুতিকালে তাকে আ’টক করে সোমবার তাকে আদালতে প্রেরণ করে।