Tag Archives: কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া বোগদাদ বাসের চালক গ্রেফতার

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের হাজীগঞ্জের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল ওয়্যারলেস সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা মরদেহটি ফেলে গেছে তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওয়্যারলেস এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ, একটি কাগজের কার্টন ও প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি হাজীগঞ্জ পুলিশকে জানান। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেসবাহুল আলম চৌধুরী নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। বিষয়টির তদন্ত চলছে।

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক জনের প্রাণহানিসহ আহত ৫

 

মাসুদ হোসেন:

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে হাইড্রোলিক পিকআপের সঙ্গে দুই সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে এক সিএনজি যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৪ জনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর একজন ঘটনাস্থল থেকেই বাড়ি চলে যান।

বুধবার (০৭ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত জসিম গাজী (২৮) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া গ্রামের মোঃ আবুল গাজীর ছেলে। নিহতের বড় ভাই সবুজ গাজী জানান, আমার ছোট ভাই পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি কুমিল্লা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে আসার পথেই দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী বিল্লাল পাটওয়ারী জানান, দুই দিক থেকে আসা দু’টি সিএনজি পাশ কাটানোর সময় একটি হাইড্রোলিক পিকআপট দ্রুত গতিতে এসে দুই সিএনজির মাঝখানে ডুকে পড়ে এবং সিএনজিগুলোকে আঘাত করে। এসময় সিএনজিতে থাকা এক যাত্রী ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই সিএনজিরই চালকসহ আরো যাত্রীরা গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। পিকআপের আঘাতে সিএনজি দুটিই ধুমড়ে মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে যায়।

এদিকে আহত ৫ জনের মধ্যে একজন ঘটনাস্থল থেকেই বাড়ি চলে যান এবং বাকী ৩ জনকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করালে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা এসআই কবির ও সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং পিকআপটিও জব্দ করে থানায় নিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাইড্রলিক্স পিকআপটি সিএনজি দুটিকে আঘাত করে দ্রুত গতিতে ছেড়ে এসে মহামায়া পশ্চিম বাজার লোধেরগাঁও সড়কে স’মিলের সামনে রেখে চালক ও তার সহযোগীরা পালিয়ে যান।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। বাকী তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করালে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান এবং গুরুতর ২ জন বর্তমানে চিকিতৎসাধীন অবস্থায় আছে।

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া বোগদাদ বাসের চালক গ্রেফতার

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির কারণে যাত্রীবাহী বোগদাদ বাসের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল ২ জন ও আহত হয়েছিল দশের অধিক। এই ঘটনার মামলায় বাসের চালক দেলোয়ার হোসেনকে (৪৮) গ্রেফতার করে শনিবার (২ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত ৮ই ফ্রেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ ঘটিকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা হইতে ওয়ারুক মধ্যবর্তী মৌতা বাড়ি নামক স্থানে যাত্রীবাহী বোগদাদ বাস বেপরোয়া গতির কারণে সড়ক দূর্ঘটনার কবলিত হয়। এত বাস যাত্রী বিভা রানী দাশ (৬৫) ও গীতা রানী ভৌমিক (৬২) মৃত্যুবরণ করে। তারা হলেন শাহরাস্তি থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ প্রভাংশু বিমল দাস সুমনের মা এবং তাঁর ছোট ভাইয়ের শাশুড়ী। উক্ত বিষয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করা হয়।

শুক্রবার (১ এপ্রিল) শাহরাস্তি থানার এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লায় একটি পরিত্যক্ত ঘর থেকে উক্ত বোগদাদ যাত্রীবাহি বাসের চালক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, শাহরাস্তির চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি দিন দিন লাশের সড়কে পরিণত হচ্ছে। অদক্ষ চালক, বেপরোয়া বাসের গতি, ট্রাফিক আইন না মানা ও আঞ্চলিক মহাসড়কে অবাধে সিএনজি ও তিন চাকার যানবাহন চলার জন্যই প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী ও দূর্ঘটনায় নিহত পরিবারের স্বজনরা।