Tag Archives: কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে কাপড় ও টাকা বিতরণ

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে যুবলীগ নেতা আটক

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-১১, সিপিসি-২ ও কুমিল্লা জেলা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন আহম্মেদকে (৪৮) আটক করে।

১২ ফেব্রুয়ারি রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মোঃ আলাউদ্দিন আহম্মেদ নগরীর কাপ্তানবাজার এলাকার মোঃ সলিমুল্লাহ’র ছেলে।

আলাউদ্দিন নগরীর ৪ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি। সে লিফলেট বিতরণ ও নাশকতা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল।
তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যা ব সূত্র জানায়।

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে কাপড় ও  টাকা বিতরণ

শাহীন মীর্জাঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাপ্তানবাজার এলাকার তাজ রওশন উচ্চ বিদ্যালয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ রওশন আরা মান্নান এর নিজস্ব তহবিল থেকে ৫ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে কাপড় ও নগদ টাকা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শাহীন মীর্জা, জাতীয় পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম বায়জিদ, মহিলা পার্টির নেত্রী জোসনা, যুবনেতা আব্দুল কুদ্দুস, এড. সাইদিয়া আইরিন জ্যুতি প্রমুখ।