Tag Archives: কুমিল্লা নগরীর টমছমব্রিজ ও কান্দিরখালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ বাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

রমজানে নিত‌্যপ‌ণ্যের বাজার স্থি‌তিশীল রাখ‌তে  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃত্বে কু‌মিল্লা নগরীর টমছম ব্রিজ বাজার এলাকায় অ‌ভিযান প‌রিচা‌লনা করে  ৭ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার সকাল সা‌ড়ে দশটা থে‌কে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয।

এ সময় ওজ‌নে কারচূপি, বাটখারায় কারচূ‌পি, মূল‌্য তা‌লিকা প্রদর্শন না এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রি করার ম‌তো ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় অ‌ধিদপ্ত‌রের প্রশাসনিক এখ‌তিয়া‌রে ১৩ হাজার টাকা  জরিমানা  আদায় করা হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -‌বি‌ক্রেতা উভয়‌কে মাস্ক ব‌্যবহা‌রের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে উপজেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন।

কুমিল্লা নগরীর টমছমব্রিজ ও কান্দিরখালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর টমছমব্রিজ ও কান্দিরখালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ  করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীরের  নির্দেশনা ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নগরীর বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করণে  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ ও মাজহারুল ইসলামের নেতৃত্বে নগরীর টমছমব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে কান্দিরখালের উপর অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন ব্যবসায়ীর দোকান উচ্ছেদ করা হয় । মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও জেলা পুলিশ বিভাগের সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাঈদ জানান, জনস্বার্থে সকল ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।