,

জাতিসংঘ শান্তি পদক পেলেন চৌদ্দগ্রামের মাহবুবুর রহমান

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ আফ্রিকার কংগোতে জাতিসংঘের অধীনে শান্তি মিশনে কর্মরত চৌদ্দগ্রামের কৃতিসন্তান পুলিশ ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান তার কর্মদক্ষতার পুরষ্কার স্বরূপ অর্জন করেছে জাতিসংঘ শান্তি পদক।

১৯ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় কংগো মিশনে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে শান্তি মিশনের কর্মকর্তা, সেখানকার পুলিশ কমিশনার, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেছুর রহমান বিপিএম(বার) সহ বিভিন্ন দেশের পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

মীর মাহবুবুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের চাঁন্দশ্রী গ্রামের মৃত. মীর নজির আহমেদ পুত্র ও সমাজসেবক মীর আব্দুর রহমান আলমগীর এর ছোটভাই। তিনি বর্তমানে ইন্সপেক্টর হিসেবে মিশনে কর্মরত রয়েছেন। এই অর্জনে তিনি ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করেন এবং দেশ বাসীর নিকট দোয়া কামনা করেন।