Tag Archives: কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের পুর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের কমিটির পুর্ণাঙ্গ কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। এতে জাগরনি টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিককে সভাপতি, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম পত্রিকার ফটো সাংবাদিক সালাউদ্দিন সুমনকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরায় সদ্য সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস ও উপদেষ্টা হুমায়ুন কবির রনির উপস্থিতিতে এই কমিটি ঘোষনা করা হয়। এই কমিটি ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- এন. কে রিপন দৈনিক সমকাল), সহ- সভাপতি- এমদাদুল হক সোহাগ (গ্রেটার কুমিল্লা), যুগ্ম-সাধারণ সম্পাদক- জহিরুল হক বাবু (দৈনিক আজকের পত্রিকা/দৈনিক আমাদের কুমিল্লা), সহ-সাংগঠনিক সম্পাদক- শাহ ইমরান (দৈনিক যায়যায়কাল), মহিলা বিষয়ক সম্পাদক- আমেনা বেগম শিউলি (দৈনিক সকালের সময়), কোষাদক্ষ- ম্যাক রানা (দুর্নীতির সন্ধান), সমাজ কল্যাণ সম্পাদক- মারুফ আহমেদ কল্প (প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক- অমিত মজুমদার (জাগো কুমিল্লা), প্রচার প্রকাষণা সম্পাদক- রাজীব সাহা (চ্যানেল এস), ক্রীড়া ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক- শ্যামল বড়ুয়া ববি (অন নিউজ ২৪)।

কার্য নির্বাহি সদস্য- এম সাদেক (প্রথম আলো), হাবিবুর রহমান খান, (বাংলার আলোড়ন), তারভীর দিপু (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন), তামজিদ হোসেন লিপু (কুমিল্লা ২৪), নুরুল ইসলাম (ডাক প্রতিদিন), মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি)।

উপদেষ্টা- ওমর ফারুকী তাপস, হুমায়ুন কবির রনি, সাদেক মামুন, মোহাম্মদ সাইফউদ্দিন রনী, তাওহীদ হোসেন মিঠু, দেলোয়ার হোসেন জাকির।

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে ২০০২ সালে, প্রায় ২২বছর ধরে চলমান এই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজসহ গণমাধ্যম কর্মীদের পাসে ছিলো সব সময়।

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের উদ্যোগে ঠান্ডা শরবত বিতরণ

শাহ ইমরান:

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। দিশেহারা হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। গরম থেকে একটু স্বস্তি দিতে নিম্ন আয়ের মানুষদেরকে বিনামূল্যে ঠান্ডা শরবত খাওয়াচ্ছে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ।

শনিবার (২৮ এপ্রিল) সকাল থেকেই কুমিল্লা নগরীর বাদশামিয়া বাজার, শাসনগাছা ও রেলস্টশন রোড তৃষ্ণা মেটানোর’ জন্য বিনামূলে ঠান্ডা শরবত খাওয়ান কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সদস্যরা। তাপদাহের কারণে দিশেহারা হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। রাস্তায় জেমযটের কারন এবং প্রচন্ড তাপে ঘামিয়ে ক্লান্ত হয়ে পরছে মানুষ। একটু স্বস্তি দেয়ার আশায় শরবতের গ্লাস হাতে নিয়ে যাচ্ছেন তাদের কাছে । রিকশা চালক, সিএনাজ চালক যাত্রীসহ পথচারীদের দেয়া হচ্ছে শরবত।

খাওয়ার স্যালাইন, ঠান্ডা পানি, লেবু ও চিনির সঙ্গে বরফ একত্রিত করে এ শরবত তৈরি করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র, কাউন্সিল কাউছাড়া বেগম সুমি, ৩নং ওয়ার্র্ড কাউন্সিল সরকার মাহমুদ জাবেদ। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম এর সাধাণ সম্পাদক আশিকুর রহমান আশিক,যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল সুমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমনসহ সংগঠনের সদস্যরা।

কুমিল্লায় সাংবাদিক আশিকের মায়ের দাফন সম্পন্ন

কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, জাগরণী টিভির জেলা প্রতিনিধি ও কুমিল্লা ২৪ টিভির সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান আশিকের মাতা মনোয়ারা বেগমের (৭০) জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার বাদ জোহর নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে কালিয়াজুরী কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা কালচারার অফিসার আয়াজ মাবুদ, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুরাদ মিয়া, যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুলসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার রাত ২ টা ৫০ মিনিটে নগরীর কালিয়াজুরীর সিদ্দিক টাওয়ারে মরহুম সিদ্দিকুর রহমানের স্ত্রী ও সাংবাদিক আশিকুর রহমান আশিকের মাতা মনোয়ারা বেগম মারা যান। মৃত্যুকালে চার ছেলে ও তিন মেয়ে রেখে যান।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রণি, সাধারন সম্পাদক সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ২৪ টিভির ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ হোসেন মিঠু, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ভিক্টোরিয়ার ছাত্র রাসেলকে বাঁচাতে অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র রাসেল মিয়ার ২ টি কিডনী শতকরা ৯৫ ভাগ ডেমেজ হয়ে গেছে। রাসেলের চিকিৎসা সহায়তার জন্য নগদ ২ লক্ষ টাকা প্রদান করেছে অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশন।

শুক্রবার সকালে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ সাইফ উদ্দিন রনী।

এ সময় উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের আহবায়ক আহমেদ কাদের জামান, সদস্য সচিব তোফায়েল আহমেদ তুহিন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের সদস্য তাজুল ইসলাম মিঠুন, মোহাম্মদ শাহ জালাল, মোঃ আরমান হোসেনসহ আরো অনেকে।

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি তাপস, সম্পাদক আশিক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সভা ১১ অক্টোবর শুক্রবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপস।

সভায় অতিথি ছিলেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সভাপতি ও একুশে টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ূন কবির রনি, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাধারণ সম্পাদক ও মাই টিভি কুমিল্লা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে হাফেজ মোঃ আবদুল্লাহ।

সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও বিশষ মোনাজাত করা হয়। এরপর সাংগঠনিক বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি ওমর ফারুকী তাপস, হুমায়ুন কবির রনি, সাদিক মামুন, মোঃ সাইফ উদ্দিন রনী, এইচ এম মহিউদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, অমিত মজুমদার, মাহফুজ নান্টু, নূরুল ইসলাম, তুহিন আহমেদ, জহিরুল হক বাবু, রবিউল হোসেন, আব্দুল মমিন, আহসান হাবীব পাখি, সালাউদ্দিন সুমন, সাইফুল ইসলাম সুমন, মনির হোসেন, আশিকুর রহমান আশিক।

সভায় সর্বসম্মতভাবে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে সিটিভি অনলাইনের সম্পাদক ওমর ফারুকী তাপস, ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার আশিকুর রহমান আশিকের নাম প্রস্তাব করলে উপস্থিত সদস্যগণ হাততুলে সমর্থন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি এমদাদুল হক সোহাগ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, অর্থ সম্পাদক মোঃ জুয়েল খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ ইমরান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ.এম মহিউদ্দিন। কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন জাকির, এনকে রিপন, জসিম উদ্দিন, তানভির দিপু, আবদুল মমিন, মাহফুজ নান্টু ও জহিরুল হক বাবু।

সাধারণ সদস্য আহসান হাবিব পাখি, মোঃ রবিউল হোসেন, রোহন কুমার দাস, তুহিন আহাম্মদ, সৌরভ মাহমুদ হারুন, জামাল উদ্দিন দামাল, মারুফ আহম্মেদ কল্প, ফয়সাল আহম্মেদ, এমদাদুল হক জেকি,ওমর মারিদ বিধান, মেহরাজ হোসেন শিমুল, নূর আল হামিম পিয়াস, কামরুল হাসান বিজয়, ম্যাক রানা, মোঃ উজ্জল হোসেন বিল্লাল।

এই সাধারণ সভায় সংগঠনের সম্মানীত উপদেষ্টা হিসেবে সাংবাদিক সাদিক মামুন, হুমায়ুন কবির রনি ও মোঃ সাইফ উদ্দিন রনী’র নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। পরে সকল সদস্যগণ কুমিল্লা সিটি পার্কের সামনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ সেপ্টেম্বর শুক্রবার কুমিল্লায় পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানায় ফটো সাংবাদিক ফোরামের সভাপতিসহ সকল সদস্যগণ। কেক কাটা অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, মহানগর যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুল,নিরাপদ চালক চাই সংগঠনের সংগঠক আজাদ সরকার লিটন, ডাঃ খায়রুল ইসলাম, ফটো সাংবাদিকগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস। সভার শুরুতে সংগঠনের সাবেক সভাপতি প্রয়াত নওশাদ কবীর ও প্রয়াত ফটো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ূন কবীর রণি। আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক কুমিল্লার কথা পত্রিকার প্রকাশক ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার শাহ ইমরান, জয়যাত্রা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন,দৈনিক আজকের কুমিল্লার ফটো সাংবাদিক আশিকুর রহমান আশিক,আরটিভির ক্যামেরা পার্সন ও দৈনিক শিরোনাম পত্রিকার ফটো সাংবাদিক সালাউদ্দিন সুমন, দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার এমদাদুল হক সোহাগ, শেয়ার বীজনেস পত্রিকার ফটো সাংবাদিক মোঃ মনির হোসেন, দৈনিক ময়নামতি পত্রিকার ফটো সাংবাদিক জুয়েল খন্দকার,দৈনিক সমাজকন্ঠ পত্রিকার ফটো সাংবাদিক ও সদর দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম মহিউদ্দিন, ডাক প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, আরটিভির প্রতিনিধি সোহরাব সুমন, পথিকৃৎ কুমিল্লার নির্বাহী সম্পাদক সুমন কবীর ভূইয়া, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার ফটো সাংবাদিক তুহিন আহমেদ।

পরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কুমিল্লা প্রেসক্লাবে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রত্রিকার ফটো সাংবাদিক ও সাংবাদিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।