Tag Archives: কুমিল্লা মহানগর বিএনপির কমিটি: সন্ধ্যায় ঘোষণা

কুমিল্লা মহানগর বিএনপির ৮টি ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মহানগরীর ৮টি ওয়ার্ডে মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৪ আগস্ট মহানগর বিএনপির আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত) শওকত আলী বকুল ও সদস্য সচিব মো: ইউসুফ মোল্লা টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নগরীর ৬ নং ওয়ার্ডে আহবায়ক হোসেনুজ্জামান চৌধুরী দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম, যুগ্ম আহবায়ক শিল্পি আক্তার ও সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন টিপু।

৯ নং ওয়ার্ডে আহবায়ক এড. জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ওসমান গণি, যুগ্ম আহবায়ক জামসেদ হারিসুল ইসলাম লুনিক, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর ও সদস্য সচিব মোঃ জামাল হোসেন ভূইয়া।

১৯ নং ওয়ার্ডে আহবায়ক মো: ফরিদ আহমেদ মজুমদার , সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মোঃ হারুনুর রশীদ, যুগ্ম আহবায়ক মোঃ হারুনুর রশীদ, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান বাবুল ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান।
২৩ নং ওয়ার্ডে আহবায়ক মো: এরশাদুর রহমান , সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, যুগ্ম আহবায়ক আবুল কাশেম ও সদস্য সচিব মাহাবুব আলম।

২৪ নং ওয়ার্ডে আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক অব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ ও সদস্য সচিব মোঃ হানিফ।

২৫ নং ওয়ার্ডে আহবায়ক মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, যুগ্ম আহবায়ক আবদুস সালাম (বিডিআর), যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম (আর্মি) ও সদস্য সচিব মোস্তফা কামাল।

২৬ নং ওয়ার্ডে আহবায়ক মোঃ মোতাহের হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রব মিন্টু, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক রুহুল আমিন ও সদস্য সচিব মোঃ আবু সাইদ।

২৭ নং ওয়ার্ডে আহবায়ক মোহাম্মদ হানিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু হানিফ, যুগ্ম আহবায়ক মোঃ সফিকুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব মোঃ আব্দুল কুদ্দুছ।

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক শওকত আলী বকুল, আমিরুজ্জামানকে অব্যাহতি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামানকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর তার জায়গায় কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক শওকত আলীকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

মহানগর বিএনপির কমিটি ঘোষণার এক সপ্তাহের মাথায় মঙ্গলবার (৭ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সন্ধ্যার দিকে কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারীকে ১৪ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা ওরফে টিপুকে সদস্য সচিব করা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে ওইদিন রাত ১১টার দিকে কুমিল্লা নগরের বাদুরতলা এলাকায় সাবেক সংসদ সদস্য আমিন-উর-রশিদ ইয়াছিনের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন নবগঠিত কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান।

এতে কমিটি নিয়ে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বলে দাবি করেন। ইউসুফ মোল্লাকে সদস্য সচিব করায় উষ্মা প্রকাশ করেন আমিরুজ্জামান। উৎবাতুল বারীকে ১৪ নম্বর আহ্বায়ক করায় ক্ষুব্ধ হন আমিরুজ্জামান।

সংবাদ সম্মেলনে একই সঙ্গে কমিটি থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন। ওইদিন রাতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার বাড়িঘর ভাঙচুর করা হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে অব্যাহতি দেওয়া হয়।

কুমিল্লা মহানগর বিএনপির কমিটি: সন্ধ্যায় ঘোষণা, রাতে আহ্বায়কের পদত্যাগ

 

ইসতিয়াক আহমেদ ও শাহ ইমরান:

ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় সদ্যঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক  আমিরুজ্জামান আমিরসহ যুগ্ম আহবায়ক ও সদস্যদের অধিকাংশ গণপদত্যাগ করে এই কমিটিকে প্রত্যাখান করেছেন।

কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মহানগর বিএনপির কমিটিতে আমিরুজ্জামান আমিরকে আহবায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়।

সোমবার (৩০ মে) রাত সাড়ে ১১টায় কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে জেলা ও মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আমিরুজ্জামান আমির বলেন, বিগত সময়ে সরকারের সঙ্গে আঁতাঁত করে যারা সুযোগ সুবিধা নিয়েছে ও সরকারি দলের এমপিরা ডিও লেটারে মামলা থেকে রেহাই পেয়েছেন এমন ব্যক্তিকে কমিটিতে সদস্য সচিব করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো অভিযোগ করে বলেন, এই কমিটি হলো একটি পক্ষ্যের পকেট কমিটি,আমরা এই কমিটি মানি না।

নবগঠিত কমিটির আহবায়ক পদ থেকে পদত্যাগ করে আমিরুজ্জামান আমির,যুগ্ম আহবায়কবৃন্দ ও সদস্যরা ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি জানান। তারা কুমিল্লা মহানগর বিএনপিকে রক্ষা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে কুমিল্লা জেলা বিএনপির সচিব ঘোষিত হওয়ায় ইউসুফ মোল্লা টিপুর সমর্থনে নগরীতে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।