,

লাকসামে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে ভিক্ষুক আহত

আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2019
news-image

 

সেলিম চৌধুরী হীরা :

ছেলেধরা সন্দেহে লাকসামে এক ভিক্ষুককে গণপিটুনি দেয়া হয়েছে। এতে ওই ভিক্ষুকের পা ভেঙ্গে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে লাকসাম সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) সকালে পৌরশহরের পেয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টায় পেয়ারাপুর এলাকায় একটি বেগ হাতে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করছিল রফিকুল ইসলাম (৪৩) নামে ওই ভিক্ষুক। ভিক্ষা শেষে জেলেপাড়া সংলগ্নে চা দোকানের কাছে ঘোরাফেরা করছিল।

এ সময় স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথা বলায় গণপিটুনি দেয়। এতে তার ডান পা ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে লাকসাম থানার এসআই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

আহত রফিকুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পেরেছি সে কিছুটা মানসিক ভারসাম্যহীন।