Tag Archives: কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিকেলে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপি এলাকার সীমান্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির বাজারমূল্য আনুমানিক ৮৮ লাখ ৭২ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানায়, জব্দকৃত শাড়িগুলো বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা সীমান্তে ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার অবৈধ মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

৬০ বিজিবি, সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার রাত ১০টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম আরিফুল ইসলাম (২১), তিনি ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সন্ধ্যা ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শংকুচাইল বিওপির টহলদলের সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এই যুবককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।