Tag Archives: কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ জন গ্রেফতার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়ারেন্ট ও সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের আবু তাহের মজুমদারের ছেলে রাসেল মাহমুদ মজুমদার টিটু, উজিরপুর ইউনিয়নের সুয়ারখিল গ্রামের উজির আলীর ছেলে আক্তার হোসেন, উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ছিদ্দিকুর রহমান, ছিদ্দিকুর রহমানের স্ত্রী আছমা বেগম ও ছেলে মো: হোসেন, শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের আবুল হাশেমের ছেলে মনির হোসেন, ঘোলাপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দলিলুর রহমানের ছেলে ইব্রাহীম খলিল, চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম দুলাল, সাঙ্গিশ্বর গ্রামের নুরুল আমিনের ছেলে মো: রিপন, একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো: মুরাদ হোসেন, গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মনির হোসেন ও আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের নুরুল হকের ছেলে রিদোয়ান প্রকাশ হৃদয় ও বিজয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ও সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সরবরাহকালে বাবা-মা ও ছেলে আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সরবরাহকালে বাবা-মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৬২), তার স্ত্রী আছমা বেগম (৪২) ও তার ছেলে মোঃ হোসেন (১৯)।

শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের পুরো পরিবারই মাদক ক্রয়-বিক্রয়, সরাবরাহের সাথে সরাসরিভাবে জড়িত। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একই দিনে দুটি অবিস্ফোরিত আর্টিলারি শেল উদ্ধার

 

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একই দিনে দুটি অবিস্ফোরিত আর্টিলারি শেল (বুম্ব) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার উপজলার সাহেবাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (সাহেবাবাদ) গ্রামের বন্যা পুকুর ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাল থেকে এ আর্টিলারি শেল দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব বুমা একই দিন সন্যায় খোলা মাঠে নিয়ে পৃথকভাবে ধ্বংস করা হয়।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবাবাদ গ্রামের বন্যা পুকুরে ওই এলাকার ইউসুফ (৩৪) নামের এক ব্যাক্তি বুধবার বিকেলে গোসল করার সময় কাদা মাটির ভিতর শক্ত কিছু অনুভব করে। এসময় সে ওই বস্তুটি মাটির উপরে তুলে নিয়ে আসেন। আর্টিলারি শেল (বুম্ব) টি মূল্যবান কোন গুপ্তধন মনে করে বাড়িতে নিয়া যায় এবং তার মা কে ডেকে এটি মায়ের হাতে দেয়। আর্টিলারি শেলটি দেখে তার মা তাকে বলেন এটা বোম্ব। আমরা যুদ্ধের সময় এগুলা দেখেছি। তখন ইউসুফ আর্টিলারি শেলটি রশি দিয়ে বেঁধে বাড়ির পার্শ্বে ডোবার মধ্যে ফেলে রাখেন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও বোমাটি নজরে রেখে পুলিশ পাহারা দেন। এছাড়া পুলিশের কাউন্টার টেরিজম বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেন।

খবর পেয়ে একইদিন সন্ধ্যায় উপপরিদর্শক (এস.আই) গোলাম মূর্তজা (বিপিএম) এর নেতৃত্বে পুলিশের কাউন্টার টেরিজম বোম ডিসপোজাল ইউনিটের একটি দল অবিস্ফোরিত আর্টিলারি শেলটি ডোবা থেকে উদ্ধার করে খোলা মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন।

অপরদিকে উপজেলা সদরের দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শে খালের মধ্যে মো. খোকন মিয়া নামের এক ব্যাক্তি একইদিন রাতের বেলায় মাছ শিকার করেন। এক পর্যায়ে কাদা মাটির ভিতর শক্ত কিছু অনুভব করেন ও সেটি মাটির উপরে তুলে নিয়ে আসেন। আর্টিলারি শেলটি অনেকে দেখতে পেয়ে তাকে বলেন এটা বোমা জাতীয় কোন কিছু হবে। আমরা এগুলো যুদ্ধের সময় দেখেছি। তখন বিষয়টি স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়। খবর পেয়ে ওই দিন রাতেই থানা পুলিশ ও পুলিশের কাউন্টার টেরিজম বোম ডিসপোজাল ইউনিট ঘটন্থালে পৌছে অবিস্ফোরিত আর্টিলারি শেলটি উদ্ধার করেন। পরে তারা এটি খোলা মাঠে নিয়ে বিস্ফোরন ঘটিয়ে ধ্বংস করেন।

এসময় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক, উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, সাহেবাবাদ গ্রামের বন্যা পুকুরে ওই এলাকার ইউসুফ নামের এক ব্যাক্তি গোসল করার সময় কাদা মাটির ভিতরে পাওয়া আর্টিলারি শেল পেয়ে মূল্যবান গুপ্তধন মনে করে বাড়িতে নিয়ে মায়ের হাতে দেয়। এটি দেখে তার মা তাকে বলেন এটি বোম্ব বললে ইউসুফ তখন আর্টিলারি শেলটি রশি দিয়ে বেঁধে বাড়ির পার্শ্বে ডোবার মধ্যে ফেলে রেখে পুলিশকে খবর দেয়।

এছাড়া, উপজেলা সদরের দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শে খালের মধ্যে মো. খোকন মিয়া নামের এক ব্যাক্তি একইদিন রাতের বেলায় মাছ শিকার করতে গিয়ে কাদা মাটির ভেতর থেকে অপর আরেকটি আর্টিলারি শেল পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে একইদিন সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেরিজম বোম ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় অবিস্ফোরিত আর্টিলারি শেল দুটি উদ্ধার করে খোলা মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।

বুড়িচংয়ে গোমতী নদী থেকে মাটি উত্তোলন: ইউপি সদস্যকে ১ লাখ টাকা জরিমানা

 

স্টাফ রির্পোারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ইউপি সদস্য মোঃ সেলিম মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর-রামচন্দ্রপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সেলিম মোল্লা দীর্ঘদিন ধরে গোমতী নদীতে ড্রেজার মেশিন চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলামের নেতৃত্বে এস আই রাজীব চৌধুরী ও সঙ্গীয় ফোর্সসহ ভারেল্লা উত্তর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।। এসময় ইউপি সদস্য মোঃ সেলিম মোল্লাকে আটক করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে একাধিক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৫

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে একাধিক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক নাজমুল হাসান, আলমগীর হোসেন ও মেহেদি হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ২৫ কেজি গাঁজাসহ জয়নাল আবেদীন ও নুরুজ্জামানকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো: নাছির (২৭) প্রকাশ টোকাই নাছির, সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে সুমন মিয়া (৪০), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বেউতা এলাকার দুলাল মিয়ার ছেলে জয়নাল আবদীন (৩৫), একই এলাকার আলী আক্কাসের ছেলে নুরুজ্জামান (৩৮) ও চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে শাহাদাত (৩৩)।

এদিকে মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা ও বিকাশ বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম এলাকার মাহবুবুর রহমানের বাড়ির রাস্তার উপর হতে ১৪ কেজি গাঁজাসহ নাছির ও সুমন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক কাইয়ুম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার লক্ষীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রান্নাঘর থেকে ৪ কেজি গাঁজাসহ শাহাদত নামে একজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) রাতে উপজেলার তেজের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার মো. আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব খইয়াছড়া এলাকার মো. সেলিম (৩০), লক্ষ্মীপুর জেলার চর জগবন্ধুর গ্রামের নুর মোহাম্মদ (৪০), গাইবান্ধা জেলার মৌঞ্জাম আলী বাড়ির মো. আনোয়ারুল ইসলাম ওরফে কাঞ্চিয়া (২৫), লক্ষ্মীপুর জেলার কালিবিত্তি গ্রামের মো. নুরু উদ্দিন (২৪) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মৌলভীবাজার এলাকার মো. বাদশা (১৯)।

পুলিশ সুপার মান্নান বলেন, ‘গ্রেফতার পাঁচ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস মিয়া (২৪) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ইলিয়াস নিহত হয়।

নিহত ইলিয়াস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিয়াবাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা পিকআপটির ড্রাইভার ঘুমন্ত অবস্থায় কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ চালক ইলিয়াস মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে।’

কুমিল্লার সেমাই কারখানায় অ‌ভিযান, ফুলবনকে ১ লাখ টাকা জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় মেসার্স ফুলবন ফুড প্রোডাক্টস না‌মের প্রতিষ্ঠান‌কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ।

সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টা টায় কু‌মিল্লার বালুতুপা এলাকার সেমাই কারখানায় এই তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় মেয়াদ উত্তীর্ণ ময়দা ব‌্যবহার ক‌রে সেমাই প্রস্তুত, অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে প্রস্তুত, প‌্যা‌কে‌টের গা‌য়ে মিথ‌্যা ঘোষণা দি‌য়ে ভোক্তাকে প্রতা‌রিত করা ও ওজ‌নে কারচূ‌পির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মেসার্স ফুলবন ফুড প্রোডাক্টস না‌মের প্রতিষ্ঠান‌টি‌কে ১ লক্ষ টাকা জ‌রিমানা করা হয় ও প্রতিপাল‌নের জন‌্য সাত‌টি নি‌র্দেশনা দেওয়া হয়।

এছাড়াও ১০০ কে‌জি মেয়াদ উত্তীর্ণ ময়দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জমজম হোটেলের মালিকসহ আটক ৪

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জমজম হোটেলের মালিকসহ ৪ যুবককে আটক করেছে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেষ্টুরেন্ট ঘেরাও করে হোটেলের ভিতর থেকে হোটেল মালিক সালাউদ্দিন আইয়ুবী, ইলিয়াছ, রুবেল ও ইমাম মেহেদীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে কোমরে ও পকেট থাকা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২ এপ্রিল) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন।

আটককৃতরা হলেন, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে সালাউদ্দিন আইয়ুবী, পৌর এলাকার নবগ্রাম চৌধুরী বাড়ির আবদুল মালেকের ছেলে ইলিয়াছ, একই গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে সোহেল রানা রুবেল, নোয়াপাড়া গ্রামের কাজী শুক্কুর মিয়ার ছেলে ইমাম মেহেদী। তাদের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ আসামীকে মামলা দিয়ে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। রোববার আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কুমিল্লার দূর্গাপুর থেকে ১০৬ কেজি গাঁজাসহ পলাতক আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দূর্গাপুর থেকে ১০৬ কেজি গাঁজাসহ মো: মাসুদ প্রকাশ মাসুককে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

গোপনসূত্রে শনিবার দিবাগত রাত ২টায় ২নং উত্তর দূর্গাপুর ইউপিস্থ আড়াইওড়া রেললাইনের পশ্চিমের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার দেখানো মতে ঘরের সিড়ির নিচ ও ছাদের উপর পানির ট্যাংকির পাশ থেকে ৫টি বস্তায় বিশেষ কায়দায় স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কুমিল্লার কোতয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মাসুদ প্রকাশ মাসুক ও পলাতক আসামী শাহিনুর আক্তারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী মাসুদ প্রকাশ মাসুকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পূর্বের ৭টি মাদক মামলা বিচারাধীন ।