Tag Archives: গ্রেপ্তার

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির কর্মী ছিদ্দিকুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আমির হোসেন ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সদরঘাট এলাকা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় ছাত্র-জনতার একটি বিজয় মিছিল বের হয়। মিছিল শেষে কিছু ছাত্র-জনতা ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আমির হোসেনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর পরের দিন একটি সালিশ বৈঠকে আমির হোসেনের নেতৃত্বে তার অনুসারীরা বিএনপি কর্মী ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই মো. কাউছার হোসেন ইউপি সদস্য আমির হোসেনকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ওসি খালিদ সাইফুল্লাহ জানিয়েছেন, বিএনপি কর্মী হত্যার মামলার প্রধান আসামি ইউপি সদস্য আমির হোসেনকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে নৌপুলিশ। পরে তাকে দেবিদ্বার থানার কাছে হস্তান্তর করা হয় এবং বুধবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে

চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেপ্তার

চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

গত ২৭ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম এলাকায় র‌্যাব পরিচয়ে বিকাশ পরিবেশকের ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য জানান।

সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে ডাকাতদের গ্রেপ্তার করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে। তবে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিকাশের লুণ্ঠিত কোনো টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত ডাকাতদের নাম হলো: মো. সাইফুল ইসলাম (৩২), সাজু মিয়া (৩৩), মো. রিয়াদ (১৯), মো. রবিউল (২৬), মো. মানিক (৪০), মো. রিপন সর্দার (২৯), মো. সাজু (৪৪), মো. রিপন হাওলাদার (৪৫) এবং মো. সজিব (৩৫)। র‌্যাব জানিয়েছে, এই চক্রটি দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতিতে জড়িত।

র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সাইফুলের নেতৃত্বে এই সংঘবদ্ধ ডাকাত দলটি গত সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় দুই ব্যক্তিকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালানোর সময় র‌্যাব তাদের ধাওয়া করে। এরপর দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার ৩৫৮ টাকা, র‌্যাবের ৩টি জ্যাকেট, হ্যান্ডকাপ, নকল পিস্তল, ২টি ওয়াকিটকি, ওয়্যারলেস সেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা ২৭ অক্টোবর বিকালে চৌদ্দগ্রাম এলাকায় র‌্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা বহনকারী গাড়িটি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা বিকাশের দুই কর্মচারীকে হাত-পা বেঁধে ২৫ লাখ ৯২ হাজার টাকা লুটে নিয়ে মহাসড়কের চান্দিনা এলাকায় তাদের রাস্তার পাশে ফেলে দেয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার সাইফুলের নেতৃত্বে ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়কে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম, চান্দিনাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, বিকাশের লুণ্ঠিত ওই টাকা উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪২ জেলে গ্রেপ্তার

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪২ জেলে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় গত ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নৌ পুলিশসহ জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে ২৪২ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড এবং ১১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ সীমানায় নিয়মিত টহল দিচ্ছে চাঁদপুর নৌ থানা, মোহনপুর, আলুবাজার, নীলকমল, হরিণাঘাট ও বেলতলি পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ চাঁদপুর মিডিয়া সেল জানায়, ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের এই অভিযানে ২৪২ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার কারেন্ট জাল, ১ হাজার ৬০৪ কেজি ইলিশ মাছ এবং ৮৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জেলেদের শাস্তি প্রদান করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ থানার হেফাজতে রাখা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, “ইলিশের বাড়িতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আমাদের প্রতিটি ইউনিট দিনরাত কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের অভিযান সফল হয়েছে এবং অব্যাহত থাকবে।”

কুমিল্লায় আ.লীগ নেতা হাসুকে

কুমিল্লায় আ.লীগ নেতা হাসুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

কুমিল্লায় আ.লীগ নেতা হাসুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পুলিশ লাইন্সে হামলার ঘটনায় হাসমত উল্লাহ হাসুকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলার আসামি ছিলেন।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হাসমত উল্লাহ হাসু সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লা পুলিশ লাইন্সে হামলার ঘটনায় হাসুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় কোনো মামলা নেই, তবে সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।

সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় হাসু দুটি মামলার আসামি।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলায় সাতজন গুলিবিদ্ধ হন এবং অন্তত ৩০ জন আহত হন। হামলায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র ব্যবহার করেন, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান

দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান মনির তালুকদার গ্রেপ্তার

দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান মনির তালুকদার গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃত মনির হোসেন তালুকদার উপজেলার বারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে জায়গীর নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

মনির তালুকদার ৯০দশকে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৮ সালে নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৩ সালে তিনি নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চতুর্থ হয়েছিলেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিলে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুড়িচংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও

বুড়িচংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও অপুর বাবা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

বুড়িচংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও অপুর বাবা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর পিআরও শরীফ মাহমুদ অপুর বাবা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ আগস্ট) ভোররাতে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক।

ওসি জানান, ৫ই আগস্ট এর ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়ের হয়। মামলা দায়ের পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানে জয়নাল আবেদীন চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ৫ ই আগস্টে জয়নাল আবেদীনের ভূমিকা নিয়ে ছাত্র সমন্বয়করা তাকে গ্রেপ্তার করা ও চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে একাধিকবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও শরীফ মাহমুদ অপু ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাবাকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে নেয়ার অভিযোগ রয়েছে।

বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের

বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি আবুল খায়ের গ্রেপ্তার

বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি আবুল খায়ের গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

বাখরাবাদ গ্যাসের কর্মচারী পরিষদের সভাপতি ও কুমিল্লা মহানগর শ্রমিকলীগের নেতা আবুল খায়ের সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকালে র‍্যাব-১১ সিপিসি-২ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা চেষ্টাসহ নাশকতা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক লীগের সদস্য (সাবেক যুগ্ম আহ্বায়ক) ও শ্রমিক নেতা মো. আবুল খায়ের সরকার।

৩ আগস্ট কোতয়ালী থানার মগবাড়ি চৌমুহনী এলাকায় ছাত্র আন্দোলনের ডাকে দিনব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। উক্ত কর্মসূচিকে প্রতিহত করার লক্ষ্যে আসামি মো. আবুল খায়ের সরকারসহ তার সহযোগীরা তাদের হাতে থাকা ককটেল, রামদা, লোহার রোডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় অনেক নিরীহ ছাত্র-জনতা গুরুতর আহত হয়। পরে আবুল খায়েরের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা চেষ্টা আইনে একটি মামলা দায়ের হয়।

পরে, বাখরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আবুল খায়ের সরকারকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম গ্রেপ্তার

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম আব্দুল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর দিদার মার্কেট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তানজিমকে গ্রেপ্তার করে। তানজিম আব্দুল্লাহ (২০) কুমিল্লার অশোকতলা এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।

তানজিম ছয়টি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত, যার মধ্যে সিবিকে (কুমিল্লা ব্রাদার্স কমিউনিটি), সিবিকে ডেঞ্জার জোন, সিবিকে জুনিয়র, সিবিকে স্পেশাল অন্যতম। এই গ্যাংগুলোতে প্রায় সাড়ে ৭০০ সদস্য রয়েছে। তারা নগরীতে ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া, তাদের অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দেওয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করারও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, দিদার মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। তানজিমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই নুরুল হাকিম জানান, তানজিম আব্দুল্লাহ একজন ভয়ংকর গ্যাং লিডার, যার নেতৃত্বে প্রায় সাড়ে ৭০০ সদস্যের ছয়টি গ্যাং গ্রুপ রয়েছে। এসব গ্রুপ নগরীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে।

ওসি মহিনুল ইসলাম আরও জানান, তানজিম নগরীর অন্যতম শীর্ষ গ্যাং লিডার। তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে এবং গ্রেপ্তারের পর তার কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কুমিল্লায় গ্যাং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

মেঘনায় অস্ত্রসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

মেঘনায় অস্ত্রসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

মেঘনায় অস্ত্রসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার মেঘনা উপজেলায় অস্ত্রসহ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃত শাহ আলম কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এবং জাহাঙ্গীর আলম মেঘনা উপজেলা যুবলীগের সদস্য । তারা আপন দুই ভাই বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) গভীর রাতে উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি অভিযানকালে দেশীয় অস্ত্র, মদ, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা রুজু করেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যা মামলায় দাউদকান্দিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী রিফাত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের তথ্য জানান।

জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে কুমিল্লা এবং ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে নিয়ে আসলে রাতে মারা যায় রিফাত। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় এবং কুমিল্লার আদালতে পৃথক দু’টি হত্যা মামলা করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, রিফাত হত্যার আসামি মোখলেসুর রহমানকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আবদুল্লাহ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।