Tag Archives: চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর ইন্তেকাল

কুমিল্লা উত্তর আ’লীগের নতুন কমিটির অর্ধেক পদই মুরাদনগর-দেবিদ্বারের দখলে

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

দীর্ঘ এক বছর অপেক্ষার পর অবশেষে অনুমোদন হলো কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী স্বাক্ষরিত ভাইটাল ৩৯টি পদ ও ৩৬টি সদস্য পদের সমন্বয়ে ৭৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে আধিপত্য বিস্তার করছে মুরাদনগর ও দেবীদ্বার উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

৭টি উপজেলা নিয়ে গঠিত রাজনৈতিক ওই জেলায় দুই উপজেলার আধিপত্যকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন অন্যান্য উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গত এক বছর আগে মুরাদনগর উপজেলা থেকে সভাপতি ও দেবীদ্বার উপজেলা থেকে সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ওই দুই নেতার প্রভাব লবিং-তদবীরকে কাজে লাগিয়ে ৭৫ সদস্যের কমিটির সিংহভাগ পদ বাগিয়ে নিয়েছেন ওই দুই উপজেলার নেতৃবৃন্দ। যারফলে কোন কোন উপজেলায় কাঙ্খিত পদ-পদবী পায়নি অনেক যোগ্য নেতৃবৃন্দ। আর গুরুত্বপূর্ণ ৩৯টি পদের একটিও জোটেনি হোমনা উপজেলায়।

অনুমোদিত ওই কমিটি পর্যালোচনা করে দেখা গেছে- ৩৯টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপজেলায় পদ পেয়েছেন ২৩ নেতা। এদের মধ্যে সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টারের নিজ উপজেলা দেবীদ্বার থেকে পদ পেয়েছেন সর্বোচ্চ ১৪জন। ওই উপজেলায় সদস্য পদ পেয়েছেন আরও ৪জন। অপরদিকে সভাপতি মু. রুহুল আমিন এর নিজ উপজেলা মুরাদনগরে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ৯জন। এছাড়া ওই উপজেলায় সদস্য পদ পেয়েছেন আরও ৯জন। পরিসংখ্যান মতে ৩৯টি গুরুত্বপূর্ণ পদের প্রায় ৬০শতাংশ পদই দখলে নিয়েছেন ওই দুই উপজেলা।

এদিকে কুমিল্লা উত্তর জেলার রাজনৈতিক সদর চান্দিনা উপজেলা হওয়া সত্বেও ওই উপজেলায় ৩৯টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে পেয়েছে পেয়েছেন মাত্র ৩জন নেতা। তবে সদস্য পদ পেয়েছেন ৭জন।

হোমনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল অনেকটা হতাশা প্রকাশ করে বলেন- এখন তো আর কিছু বলে লাভ নেই।

কমিটি প্রসঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন- কমিটিতে বৈষম্য করা হয়েছে। নতুন কমিটিতে এমন অনেকে আছেন যারা ইউনিয়ন বা থানা কমিটিতেও নেই। গত কমিটিতে যারা জেলা কমিটিতে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই এবারের কমিটিতে নেই। শুধু চান্দিনাতেই নয়, অন্যান্য উপজেলার ক্ষেত্রে একই বৈষম্য দেখা গেছে।

৭টি উপজেলা থেকে যারা নেতৃত্বে এসেছেন। তাদের মধ্যে-

মুরাদনগর উপজেলাঃ এ উপজেলায় সভাপতি মু. রুহুল আমিন সহ গুরুত্বপূর্ণ পদে এসেছেন ৯ জন এবং সদস্য পদ পেয়েছেন আরও ৯ জন। সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা মাঈনুল হোসেন, আবু নাছের। যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা। আইন বিষয়ক সম্পাদক এড. আবুল কালাম আজাদ তমাল, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার সরকার।

সদস্য পদে- ইউসুফ আব্দুল হারুন এমপি, আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, আলহাজ্ব হানুর আল রশিদ, সৈদয় আব্দুল কাইয়ূম খসরু, বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদ, আফজানুল নেছা বাসেত, রফিকুল ইসলাম, মো. আলমগীর কবির, জাকির হোসেন ভিপি,

দেবীদ্বার উপজেলাঃ সাধারণ সম্পাদক পদে রৌশন আলী মাস্টার গুরুত্বপূর্ণ পদে এসেছেন সর্বোচ্চ ১৪জন। সদস্য আরও ৪জন।
ওই উপজেলা থেকে সহ-সভাপতি হিসেবে কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, এড. নিজামুল হক, আব্দুল মতিন মুন্সি, শেখ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক দেবীদ্বার উপজেলার হুমায়ূন কবির, আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দেবীদ্বারের কালাম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেবীদ্বারের ব্যারিস্টার মহিউদ্দিন আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দেবীদ্বারের সাজেদা আক্তার মায়া, যুব ও ক্রীড়া সম্পাদক দেবীদ্বার উপজেলার সফিকুল আলম কামাল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দেবীদ্বার উপজেলার এড. আয়েশা আক্তার, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেবীদ্বার উপজেলার মো. নজরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক দেবীদ্বার উপজেলার মো. ইসমাইল হোসেন। এছাড়া সদস্য হলেন- রাজি মোহাম্মদ ফখরুল এমপি, আব্দুল আলিম, মো. সহিদুল্লাহ, কালিপদ মজুমদার।

চান্দিনা উপজেলাঃ রাজনৈতিক সদর চান্দিনায় শুধুমাত্র সহ-সভাপতি হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ গুরুত্বপূর্ণ পদে ৩জন রয়েছেন। আর সদস্য রাখা হয়েছে আরও ৭জন।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চান্দিনা উপজেলার বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীর নাম রয়েছে।

এছাড়া ৭ সদস্য হলেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, মো. মজিবুর রহমান, নাজনীন আক্তার, তানভির আহমেদ তানভির, কাজী গোলাম দস্তগীর পাপন, জাকির হোসেন আজাদ।

দাউদকান্দি উপজেলাঃ এ উপজেলায় ৮টি গুরুত্বপূর্ণ পদ সহ সদস্য পদ পেয়েছেন ৫জন। তারা হলেন- সহ-সভাপতি সাংবাদিক শাহজাহান, অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলার রশিদুল আলম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কোষাধ্যক্ষ দাউদকান্দি উপজেলার নাঈম ইউসুফ সেইন। ধর্ষ বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাঈম হাসান, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার।

সদস্য হলেন- মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি, জাকির নেওয়াজ সোহেল, রকিকুল বসর মনি, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, এড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া।

তিতাস উপজেলাঃ এ উপজেলায় গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ২জন। আর সদস্য পদ পেয়েছেন আরও ৫জন। তারা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক নূরুন্নাহার পারভীন। সদস্য হলেন- তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, শেখ ফরিদ, হাজী নাছির উদ্দিন, গোলাম সারওয়ার সরকার।

মেঘনা উপজেলা ঃ এ উপজেলায় গুরুত্বপূর্ণ পদে এসেছেন ৩জন। সদস্য পদে এসেছেন আরও ২জন। তারা হলেন- বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার জহির, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন শিশির। সদস্য হলেন- সফিকুল আলম, সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।

হোমনা উপজেলাঃ উপজেলায় কোন নেতাকে গুরুত্বপূর্ণ কোন পদে না রাখলেও সদস্য হলেন- হোমনা উপজেলা সেলিমা আহমাদ মেরি, হোমনা উপজেলা অধ্যাপক আব্দুল মজিদ, হোমনা উপজেলার একেএম ছিদ্দিকু রহমান আবুল, হোমনা উপজেলার মহিউদ্দিন খন্দকার।

চান্দিনা উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা: সভাপতি টিটু, সম্পাদক আলম

শরীফুল ইসলামঃ
কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

সম্মেলনে অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র একমাত্র ছেলে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটুকে সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সীকে সিনিয়র সহ-সভাপতি, এড. মহিউদ্দিন আহমেদ আলমকে সাধারণ সম্পাদক, আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান মাস্টারকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন, অধ্যাপক হেদায়েত উল্লাহ্, নূরুল ইসলাম তুহিনকে সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদকে প্রচার সম্পাদক, আবু বকর সিদ্দীক কে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নজরুল ইসলাম সুমনকে তথ্য ও গবেষণা সম্পাদক করে চান্দিনা উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ম. রুহুল আমিন। প্রধান বক্তার বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম.হুমায়ূন মাহমুদ।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তুহিন।

চান্দিনা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় নৌকা বিরোধীদের বয়কটের সিদ্ধান্ত

চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শনিবার (৩১ আগস্ট) বিকালে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ও এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

প্রধান অতিথি বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে যারা আওয়ামীলীগের কর্মী হয়েও নৌকার বিরুদ্ধে নির্বাচনী প্রচার-প্রচারণা সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এমনকি আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করে দলের বিরুদ্ধে কর্মকান্ড পরিচালনা করেছেন তাদেরকে বয়কট করতে হবে। চলমান ওয়ার্ড কমিটির সম্মেলন, ইউনিয়ন ও পৌরসভার সম্মেলনে কমিটি গঠনের সময় তাদেরকে চিহ্নিত করতে হবে। যেন তারা কোন পদ-পদবী না পায়।’ প্রধান অতিথি আরও বলেন- ‘চান্দিনায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ খন্দকার এর জন্মস্থান। তার ফ্রিডম পার্টির কর্মী বাহিনী এখনও সক্রিয় রয়েছে। তারা দলের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় আছে।’ এ বিষয়ে তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।

সভায় উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সী, মহিলা আওয়ামীলীগ নেত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান মো. অহিদউল্লাহ্, একেএম মামুনুর রশিদ আবু চেয়ারম্যান, মো. জসিম উদ্দিন চেয়ারম্যান, হারুন অর রশিদ চেয়ারম্যান, মো. সাহাবুদ্দিন মাস্টার চেয়ারম্যান, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহসিন ভূইয়া, বরকরই ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদু সাত্তার, মাইজখাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বাতাঘাসী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা মো. মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. আশেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, উপজেলা তাঁতীলীগ সদস্য সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ। সভায় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর ইন্তেকাল

শরীফুল ইসলাম , চান্দিনা ঃ
চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলী (৭২) শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় নিজবাড়ি উপজেলার মাইজখার ইউনিয়নের সিং আড্ডা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…ওয়া..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৯৬ সাল থেকে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন পাশাপাশি চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যক্ষ আইয়ুব আলীর মৃত্যুতে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ এ শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।