,

কুমিল্লার বুড়িচংয়ের ডাক্তার মনিরুল ইসলাম করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 25, 2020
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মনিরুল ইসলাম করোনা ভাইরাসের  রিপোর্টে পজেটিভ এসেছে ।

করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করার পর এ রিপোর্ট এসেছে।

শনিবার  (২৫ এপ্রিল)  বিকেল ৩ ঘটিকায়  এ বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু। 

এ ছাড়াও ডাক্তার মীর হোসেন মিঠু‘র গাড়ির চালক সাগর হোসেন(২৫),পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাদিয়া আক্তার(১০),জিয়াপুর গ্রামের ২ শিশুর  আব্দুল্লাহ(৭) ও আব্দুর রহমান সুদাইস(৪)। ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের নারগিস  আক্ততার (৫০) 

ষোলনল ইউনিয়ন বালিখাড়া গ্রামের নতুন ২৪ বছরের সাথী আক্তার ও তার ছেলে শিশু সন্তান মো: মাহাতাব আহমেদসহ আক্রান্ত হয়েছিল তারা এখন চিকিৎসার মাধ্যমে নেগেটিভ এসেছে। 

এই পর্যন্ত  নমুনা সংগ্রহ করার পর পরিক্ষায় পজেটিভ এসেছে ডাক্তারসহ ৪ জন শিশু, ২ জন নারী, ১ জন পুরুষ ও মৃত্যু হয়েছে ১ নারী। সংখ্যা বেড়ে ৮ জন। 

এছাড়াও বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল গিয়ে আক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর নিচ্ছেন । পুনরায় ওই হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।