Tag Archives: চৌদ্দগ্রামে

চৌদ্দগ্রামে ভাইকে বাঁচাতে গিয়ে

চৌদ্দগ্রামে ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

চৌদ্দগ্রামে ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ডোবার পানিতে ডুবে বড় বোন হামিদা আক্তারের (৭) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯শে নভেম্বর) বিকেলে পৌর সদরের পাঁচরায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদা পাঁচরা গ্রামের মাওলানা জামাল উদ্দিনের মেয়ে।

তথ্যটি নিশ্চিত করে নিহতের মামাতো ভাই শরিফ উল্লাহ ভূঁইয়া জানান, মঙ্গলবার বিকেলে দুই ভাই-বোন বাড়ির পাশের ডোবা সংলগ্ন এলাকায় খেলাধুলা মগ্ন ছিল।

এসময় ছোট ভাই শাদ পানিতে পড়ে যায়। পানি থেকে ফাহিমকে উপরে উঠানোর সময় বোন হামিদা ডোবাতে পড়ে যায়। পরে ভাই ফাহিম দৌড়িয়ে ঘরে গিয়ে পরিবারকে জানালে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুরের পানি থেকে হামিদাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, শিশু হামিদাকে হাসপাতালে আনার পূর্বেই হামিদা মারা যায়। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন চক্রবর্তী বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতাল থেকে নিহত শিশুর লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ আসর চৌদ্দগ্রাম বাজারস্থ মুন্সিবাড়ি সড়কে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম ফরিদ আমিন। ব

ক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ, চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালিন সদস্য সচিব খন্দকার নিজাম বাঙালী, চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সদস্য সচিব এম এ মতিন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তামজিদ।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়ন থেকে আগত গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘরে হামলার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘরে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের সন্তান জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ১০ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রাফপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম ও হুসনেয়ারা বেগমের ছেলে শরীফুল ইসলাম অনেকদিন সময় ধরে লেখালেখি করে আসছেন। কিন্তু গত ১০ অক্টোবর বিকেলে একদল মৌলবাদী দেশীয় অস্ত্র সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে ব্লগারের বাড়িতে আসেন এবং তার বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করে দেয়। এসময় শরীফুল ইসলামের বাবা-মা আত্মরক্ষার স্বার্থে নিজেদের ঘর ছেড়ে প্বার্শবর্তী বাসায় গিয়ে আশ্রয় নেয়।

ঘটনার সূত্রে আরো জানা যায়, শরীফুল ইসলাম তার ব্লগে মাঝেমধ্যে জঙ্গিবাদ ও মৌলবাদীদের বিপক্ষে লেখালেখির ফলেই এ ঘটনা ঘটিয়েছে তারা। তবে রফিকুল হক নামে স্থানীয় এক মুদি দোকানদার জানান, ঘটনারদিন বিকেলে কিছু লোকজন আশ্রাফপুর মাহফিল থেকে ব্লগার শরীফুল ইসলামের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগানে তাদের বাড়ির দিকে যায়। পরে শুনতে পাই তারা খোরশেদ আলম ভাইয়ের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে।

ব্লগার শরীফুল ইসলামের পরিবারের লোকজন জানান, তাদের উপর বেশ কিছুদিন থেকেই মৌলবাদী গোষ্ঠীর পক্ষ থেকে নানা হুমকি দেওয়া হচ্ছিলো। ব্যক্তিজীবনে শরীফুল ইসলামের এমন কোনো শত্রু নেই। কাজেই লেখালেখির কারণেই তার উপর হামলা হয়েছে বলে জানান তারা। তবে ব্লগার শরীফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের নিকট অনুরোধ করেন তিনি। সেই সাথে হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে নাম না জানা অভিযুক্ত হামলাকারী কারোই এ বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের

চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম ফরিদ আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের হাতে তৈরি করা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকলে শহীদদের রক্তের সাথে যেমন বেঈমানি করা হবে, তেমনি এই দেশের রাজনৈতিক সংস্কার ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্যে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মানবিক সংগঠন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা (চার্টার নং-৩৬৮৩), জোহরা মতিন ফাউন্ডেশন ও দেলোয়ার হোসেন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর প্রেসিডেন্ট, বিশিষ্ট নারী নেত্রী আফরোজা কবির।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মো: এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর ফার্স্ট প্রেসিডেন্ট আতিকা খাতুন, এডিটর এবং দেলোয়ার হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ভিকারুন্নেছা হোসেন, ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর চার্টার মেম্বার আদিনা রহমান, অফিস করেসপন্ডেন্ট পাপড়ী রহমান, সদস্য তাসনিম ফেরদৌস, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: রুহুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক ও নকুল চন্দ্র সাহা, সাংবাদিক মো: আক্তারুজ্জামান, আবু বকর সুজন, আবুল বাশার রানা, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন, গোলাম রসুল। অনুষ্ঠানে বক্তারা ইনার হুইল ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও চৌদ্দগ্রামে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রানা(৩০) নামে ট্রাক চালক নিহত ও অপর ট্রাক চালক শরিফ আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় পানসি হোটেল ও গাংরা রাস্তার মাথায় পৃথক ২টি দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রানা চট্টগ্রাম শহরের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। আহত শরিফ ভোলা জেলার চকমারিয়া গ্রামের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাড়ির থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকামুখী কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ট-১১-৬১৬২) সামনে থাকা অপর অজ্ঞাতনামা গাড়িতে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ রানা নিহত হন।

অপর ঘটনায় গাংরা রাস্তার মাথায় ভোর বেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান(ঢাকামেট্রো-ট-১১-৬১৪৩)কে অপর কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ঢ-১১-৫৩৪১) স্বজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক শরীফ গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত মোহাম্মদ রানার লাশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারের

চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ডকে হত্যা

চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ডকে হত্যা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ায়ে হামলা করে সিকিউরিটি গার্ড আবুল হাসেম (৬৫) কে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আবুল হাসেম ময়মনসিং জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ি গ্রামের মৃত আকবর আলী ছেলে।

শনিবার (১৯শে অক্টোবর) ভোর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ড মধ্যম ফাল্গুন করা রবি টাওয়ার এই ঘটনা ঘটে।নিহতের মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে রবি টাওয়ার কোম্পানির ব্যাটারির স্তুপ দেখা যায়।

ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে সঙ্গবদ্ধ চরচক্রের হামলায় এই ঘটনা ঘটেছে।

এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাসান ছাড়াও হাফেজ সফি উল্লা সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করে। অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন বলেন জানান। ঘটনাস্থলে সরজমিন তদন্ত করছেন এসপি সার্কেল নিশাদ তাবাসসুম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান,পিবিআই কুমিল্লার ফরেনসিক টিম।

পুলিশ ওস্থানীয়রা জানায়, নিহত আবুল হাসেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে সিকিউরিটি গার্ড এর চাকরি করে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। দীর্ঘ বছর থেকে থাকার সুবাদে পৌরসভার ফাল্গুন করা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। স্থানীয়দের সাথে সু-সম্পর্ক থাকলেও কখনো নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার কিংবা রবি টাওয়ার কোম্পানির বিস্তারিত ঠিকানা কাউকে দিতেননা।

চৌদ্দগ্রামে ত্যাগী ও কারা নির্যাতিত

চৌদ্দগ্রামে ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সাথে ডা: নোবেলের মতবিনিময়

চৌদ্দগ্রামে ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সাথে ডা: নোবেলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :

‘বিভেদ নয় ঐক্য, মেধা দ্বারা রাজনীতি’- এ স্লোগানকে ধারণ করে কুমিল্লার চৌদ্দগ্রামে ত্যাগী, পরিশ্রমী, পরীক্ষিত ও কারানির্যাতিত নেতৃবৃন্দের সম্মিলিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ মজুমদার ফিরোজের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন ও কুমিল্লা জেলা কৃষকদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার খাঁ’র যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি নুর হোসেন বলাই, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মজুুমদার, গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল, আলকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান চৌধুরী, বীরমুক্তিযোদ্বা আবদুল খালেক, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা খোরশেদ কবির শিপন, বিএনপি নেতা শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জহির উদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা অভি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের হোসেন, চিওড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ ফারুক, আলকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুল হক ভুঁইয়া, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জালাল মোল্লা বিএসসি, ঘোলপাশা বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহমেদ, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াছিন, জগন্নাথ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, গুনবতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাষ্টার আইয়ুব আলী, উজিরপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াছিন মিয়া, মুন্সিরহাট বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম ইমন, বিএনপি নেতা আবদুর রশিদ, কনকপৈত ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু মিয়া, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হায়াতুন নবী, পৌর বিএনপি নেতা হুমায়ুন কবির চৌধুরী, শুভপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান হাবিব জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভাটি ত্যাগী ও কারানির্যাতিত নেতাকর্মীদের একটি মিলনমেলায় পরিণত হয়।

চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির

চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার কাউন্সিল-২০২৪ ও নবগঠিত বিভিন্ন ইউনিয়ন কমিটির অভিষেক ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন অধ্যাপক মো: শফিকুর রহমান।

পরে ৩ সদস্য বিশিষ্ট মনোনীত নির্বাচন কমিশনের নেতৃত্বে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মাওলাকে সভাপতি এবং খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কাজী কবির হোসেনকে সেক্রেটারী করে চৌদ্দগ্রাম উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

নব নির্বাচিত কমিটির সভাপতি মো: গোলাম মাওলার সভাপতিত্বে এবং চিওড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক মো: সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কাজী কবির হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার, বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পুতুল, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, আলকরা রফিক ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, দোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন, রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহীনুর আক্তার চৌধুরী, চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: খোরশেদ আলম, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আগা রেজাউল ইসলাম চৌধুরী, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদ, দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাছুম বিল্লাহ, মো: আব্দুল কাদের, সাঙ্গীশ^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ।

চৌদ্দগ্রামে এইচপিভি টিকাদান

চৌদ্দগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সোমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চার সপ্তাহ ধরে চলবে।

এ সময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রহমত উল্যাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আকতার উজ জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এন এম মাছুম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার শাহিদুর রহমান, উপজেলা প্ল্যানিং অফিসার আহমেদ বিন সুলতান, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক বেলাল হোসাইন ও মোঃ শাহীন আলম প্রমুখ।