Tag Archives: জো বাইডেন

প্রেসিডেন্টের ক্ষমতাবলে

প্রেসিডেন্টের ক্ষমতাবলে ছেলের সাজা মওকুফ করলেন জো বাইডেন

প্রেসিডেন্টের ক্ষমতাবলে ছেলের সাজা মওকুফ করলেন জো বাইডেন

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি তার ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করেছেন, যিনি বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার মামলায় দোষী প্রমাণিত হয়েছিলেন। প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার ফলে হান্টার বাইডেনের আর জেলে যেতে হবে না। এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

জানুয়ারি ২০ তারিখে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পূর্বে বাইডেন এই সিদ্ধান্ত নিলেন। হান্টারের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হলেও বাইডেন তার ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে মুক্তি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি এই ক্ষমতা ব্যবহার করতে পারেন।

এ বিষয়ে হান্টার বাইডেন সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক ইমেলে জানিয়েছেন, প্রেসিডেন্টের এই ক্ষমা তার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রতিজ্ঞা করেছেন, অসুস্থ এবং অসহায় মানুষদের সেবায় বাকি জীবন উৎসর্গ করবেন। একই সঙ্গে তিনি নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, “ওই অন্ধকার দিনগুলোতে আমি নেশাগ্রস্ত ছিলাম। সেই সময়ে করা ভুলের জন্য আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। আমার কাজের জন্য পরিবার এবং বাবার রাজনৈতিক জীবনে প্রভাব পড়েছে, যা আমাকে দুঃখিত করে।”

অন্যদিকে, বাইডেন তার বিবৃতিতে দাবি করেছেন, হান্টারের বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমার ছেলে বলেই তাকে চরম শাস্তি দেওয়া হয়েছিল। এটি তার বিরুদ্ধে একটি রাজনৈতিক ষড়যন্ত্র। একজন বাবা এবং একজন প্রেসিডেন্ট হিসেবে আমাকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে।”

তবে এই ক্ষমা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। রিপাবলিকান নেতারা বাইডেনের এই পদক্ষেপকে রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, এর আগে বাইডেন বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পরিবারের কারো জন্য প্রেসিডেন্টের ক্ষমা ব্যবহার করবেন না।

এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে, যা বাইডেন প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

জো বাইডেনের সঙ্গে

জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট:

গত তিন দশকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের কোনো নজির নেই। তবে এবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের খবর নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র। সব ঠিক থাকলে, নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন।

ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস-বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়।

এই বৈঠকের কারণে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ড. ইউনূস আগামীকাল ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ বেশ বিরল। গত তিন দশকে এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়েছে।

এর আগে বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় উপস্থিত থেকেছেন এবং সেখানে কিছু কথাবার্তা হয়েছে। তবে এবার ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি বৈঠক হবে। এই বৈঠকের পাশাপাশি ড. ইউনূস ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গেও আলোচনা করবেন।

এছাড়া, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।

রিমান্ড শেষে কারাগারে জো বাইডেনের ভুয়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় ৮ দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এ আদেশ দেন।

এদিন হাসান সারওয়ার্দীকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর।

অপরদিকে তার জামিন চেয়ে আবেদন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানিতে এহসানুক হক সমাজী বলেন, তিনি একজন সিনিয়র সিটিজেন, তিনি এই মামলায় পরিস্থিতির শিকার। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। তার পক্ষে তিনটি আবেদন দিয়েছি। একটি জামিনের একটি ডিভিশনের এবং একটি চিকিৎসার জন্য। যেই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা জামিনযোগ্য। আইনে তাই বলা আছে। তার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই, কোনো প্রমাণ নেই। তার জামিন দিলে তিনি পলাতক হবেন না। আদালতের নির্দেশ অনুযায়ী হাজির হবেন। ন্যায়বিচারের স্বার্থে তাকে জামিন দেবেন। এটা তার অধিকার।

এর আগে গত ৩১ অক্টোবর সাভার থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন ১ নভেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেফতারের পর গত ৩০ অক্টোবর মিয়ান আরেফিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এজাহারে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর পূর্ব ঘোষিত মহাসমাবেশ উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কাকরাই মোড় থেকে আরামবাগ মোড় পর্যন্ত পুলিশেরর সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সরকারি স্থাপনা ও সরকারি গাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এতে পুলিশের ৪১ সদস্য আহত ও এক সদস্য নিহত হন। একপর্যায়ে বেলা ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন।

এজাহারে বলা হয়, বিএনপির ওই কর্মকাণ্ডের পর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আসামি মিয়ান আরেফি, হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মীসহ কিছু সংবাদ মাধ্যমের উপস্থিতিতে আসামি মিয়ান আরেফি নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় প্রদান করেন। বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার সরকারের কাছে সুপারিশ করেছেন বলে বক্তব্য দেন তিনি। সেখানে আসামি মিয়ান আরেফি তার বক্তব্যে দাবি করেন যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার দিনে ১০ থেকে ১৫ বার যোগাযোগ হয় এবং মার্কিন সরকারের সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। এই আসামি আরও দাবি করেন যে, তিনি মার্কিন দূতাবাসের সঙ্গে কথা বলেছেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকেও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।

এজাহারে অভিযোগ করা হয়, হাসান সারওয়ার্দী এবং ইশরাক হোসেন তাকে (মিয়ান আরেফি) মিথ্যা বক্তব্য দিতে সহযোগিতা করেন এবং তার বক্তব্য সমর্থন করে বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উসকানি দেন। মিয়ান আরেফি অন্যান্য আসামিদের সহায়তায় সরকারের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে সারা দেশে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেন।

বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন জো বাইডেন

বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন জো বাইডেন

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যেই বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তেল আবিব থেকে এ ঘোষণা দিয়েছেন।

ব্লিনকেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ডের এই সফর ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে।

ইসরায়েল ও হামাসের স্বাধীনতাকামীদের মধ্যে যুদ্ধের ১১ দিন চলছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় ১৪০০ ইসরায়েলি এবং ২৭৫০ জন ফিলিস্তিনি রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেন গত চার দিন ধরে মধ্যপ্রাচ্য চষে বেড়াচ্ছেন। গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তিনি আরব বিশ্বের ছয় দেশ জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মিসর সফর করেছেন। এই সফর শেষে সোমবার ইসরায়েলে ফিরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন তিনি।

তার এই সফরের উদ্দেশ্য গাজার বেসামরিক নাগরিকদের কীভাবে সর্বোত্তম মানবিক সহায়তা এবং বিদেশি নাগরিকদের চলে যেতে দেওয়া যায় সেই বিষয়ে আরব বিশ্বের চিন্তা-ভাবনা শোনা, জানা এবং আলোচনা করা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরটি এই অঞ্চলকে যুক্তরাষ্ট্রের একটি বার্তা জানিয়ে দেওয়ার লক্ষ্যে সাজানো হয়। সেই বার্তাটি হল, হামাসের প্রতি ইরানের সমর্থনে বাধা দিতে চায় যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে ইরান অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র্র ইরানের এই সহায়তা ঠেকাতে চায়।

সফর শেষে সোমবার ইসরায়েলে ফিরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ব্লিনকেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইসরায়েলের প্রতিশ্রুতি, নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার বাধ্যবাধকতা বোঝে যুক্তরাষ্ট্র। ইসরায়েল এই কাজে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সফরে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন হামাসের ‘সন্ত্রাসবাদ থেকে আত্মরক্ষা করার জন্য ইসরায়েলের অধিকারের’ প্রতি তার দৃঢ় সমর্থনের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে নাগরিকদের সুরক্ষার জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন ইসরায়েলি সরকারকে যুক্তরাষ্ট্র তা দেবে বলে ওয়াশিংটনের অঙ্গীকারের পুনরাবৃত্তি করেছেন তিনি।

ফের ভোটে লড়বেন জো বাইডেন

ফের ভোটে লড়বেন জো বাইডেন

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে পুনরায় নির্বাচনে প্রতিদন্দিতা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গণতন্ত্র এখনও ঝুঁকির মধ্যে থাকায় পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জো বাইডেনের বয়স এখন ৮০ বছর। তিনি যুক্তরাষ্ট্রের এযাবতকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তাই তার বয়স নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা এবং এ বিষয়টি তিনি জানেন বলেও উল্লেখ করেছেন।

তবে বাইডেন তার বয়স নিয়ে সাধারণত কোনো কথা বলেন না। কিন্তু গত সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘ইউক্রেন ও কোভিড-১৯ সংকটের মতো সমস্যা সমাধানে আমার এত বছরের অভিজ্ঞতাই আমাকে সাহায্য করেছে।’

বাইডেন বলেন, ‘আমি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ, ঝুঁকিতে আছে গণতন্ত্র। ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে।’ তিনি আরও বলেন, স্বৈরশাসকদের কাছে হেরে যাবেন না তিনি।

তিনি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ) স্লোগানটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই। মতামত জরিপে দেখা গেছে, আমেরিকান ভোটাররা আগামী নির্বাচনে বাইডেনের বয়স নিয়ে উদ্বিগ্ন।

প্রতিবেদনে আরও বলা হয়, জো বাইডেন বিগত ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছিলেন এবং আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে যদি ট্রাম্প আবার রিপাবলিকান প্রার্থী হন, তাহলে এ দুজনকে দ্বিতীয়বারের মতো আবারও ভোট যুদ্ধে অবতীর্ণ হতে দেখা যাবে। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচনে লড়বেন।

বাইডেন বলেন, ‘চার বছর আগে যখন আমি প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলাম এবং ট্রাম্পের সাথে লড়েছিলাম, তখন আমি বলেছি আমরা আমেরিকার মানুষের জন্য এ লড়াই করছি। সে লড়াই এখনো চলছে।’

গণমাধ্যমকে ৮০ বছর বয়স্ক বাইডেন বলেন, এখন সময়টি আত্ম সন্তুষ্টির জন্য নয় তাই আমি আবারও পুনর্নির্বাচনে প্রার্থী হচ্ছি। তিনি আরও বলেন, ‘আসুন আমরা অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করি। আমি জানি, আমরা পারব।’ তিনি ‘ম্যাগা চরমপন্থিদের’ প্রতি নিন্দা জানিয়ে রিপাবলিকান মঞ্চগুলোকে আমেরিকার স্বাধীনতার প্রতি হুমকি বলে বর্ণনা করেন।

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে লড়ার আভাস বাইডেনের

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেবেন, তবে তা এখনি নয়।খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের (৮০) দ্বিতীয় দফায় নির্বাচন করা নিয়ে জল্পনা কল্পনা তুমুলভাবে চলছে। যদিও তিনি একাধিকবার বলেছেন, নির্বাচন করার ইচ্ছে তার রয়েছে। এ বিষয়ে তিনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ।

এবিসি নিউজের ডেভিড মুইরের সঙ্গে সাক্ষাতকারে বাইডেন বলেছেন, প্রথম থেকেই আমার ইচ্ছা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার।তবে সবকিছু জানানোর জন্যে তাড়াহুড়া করবেন না তিনি।

বাইডেন বলেছেন, পরবর্তী নির্বাচনের প্রচারণা শুরুর আগে শেষ করার অনেক কাজ বাকী আছে তার।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বয়সের হিসেব নিকেশ করা হচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, আমার বয়সের বিষয়টি উত্থাপনের বৈধতা জনগণের রয়েছে।

দ্বিতীয় মেয়াদ শেষে বাইডেনের বয়স দাঁড়াবে ৮৬ বছর। চলতি মাসের প্রথম দিকে ব্যাপকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে বলা হয়েছে। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যে স্বাস্থ্যবান, সবল ও ফিট রয়েছেন।

পরাজয় স্বীকার না করে যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর বার্তা দিচ্ছে ট্রাম্প : বাইডেন

 

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচনে পরাজয় স্বীকার না করে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর বার্তা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।সেই সঙ্গে ট্রাম্পের এই মনোভাবের জন্য তিনি নিন্দা প্রকাশ করেন।

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, নির্বাচনে ট্রাম্প জিতছেন না এমনটাই আত্মবিশ্বাস ছিল তার। একইসঙ্গে, এখন ট্রাম্প অবিশ্বাস্যভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন বলেও তিনি মনে করেন।

ছাড় দেওয়ার প্রতি ট্রাম্পের ঘাটতি আছে বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, “কীভাবে গণতন্ত্র পরিচালিত করতে হবে তা নিয়ে বিশ্বের প্রতি ক্ষতিকারক বার্তা দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যার ফলে তিনি আমেরিকার ইতিহাসের অন্যতম দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট হিসেবে তাকে স্মরণ করা হবে।”

জো বাইডেনকে মোদির ফোন: যা বললেন মোদি

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে টুইটারে মোদি জানিয়েছেন, ফোনালাপে ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার করেছেন তিনি।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর টেলিভিশন নেটওয়ার্কে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ের খবর আসার পরপরই স্যোশাল মিডিয়া বার্তায় প্রাথমিকভাবে তাকে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। এবার বাইডেনকে ফোন করে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে উষ্ণ অভিনন্দন জানাই। তার এই জয় যুক্তরাষ্ট্রের উদার গণতান্ত্রিক শক্তি এবং ঐতিহ্যের প্রমাণ।”

ফোনালাপে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানিয়েছেন মোদি। টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, হ্যারিসের সাফল্য ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সম্প্রদায়ের কাছে গর্বের বিষয়।

মোদি-বাইডেন আলোচনায় ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্কের প্রতিশ্রুতি আগামী দিনেও বজায় রাখার অঙ্গীকারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, কোভিড-১৯ নিয়ে আলোচনা হয়েছে।