Tag Archives: দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

দাউদকান্দিতে করোনা উপসর্গে মৃত নারীর লাশ আসবে তাই বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ করলো স্থানীয় যুবকরা

ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে মৃত নারীর লাশ দাফনে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় এলাকাবাসি।

পরে হ্যালো ছাত্রলীগ টিমকে প্রায় ৮০০ মিটার পথ কাদা মাটি দিয়ে অতিক্রম করে লাশ দাফন করতে হয়।

কুমিল্লা দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের,শোলপাড়ার গ্রামের মৃত মোঃ মতিন মিয়াজীর সহধর্মিনী জিলহজ্জ বেগম করোনার উপসর্গে কুমিল্লা নবাববাড়ী চৌমুহনীতে রবিবার দুপুর পৌনে ১২টায় মৃত্যুবরণ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ওরা ৪১ জন হ্যালো ছাত্রলীগ টিম লাশ দাফনের জন্য শহর থেকে মৃতদেহ নিয়ে দাউদকান্দির শুভপাড়ায় পৌছায়। সেখানে গিয়ে দেখেন স্থানীয় দুই যুবক বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে লাশ নেয়ার পথে। পরে ভিন্ন পথে কাদা দিয়ে হেটে ৮০০মিটার দূরে গিয়ে মরদেহ বহন করে বিকেল ৬টায় তার নিজ গ্রাম শুভপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করে ওরা-৪১ জনের টীম হ্যালো ছাত্রলীগ।

দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধের দাফন হলো যেভাবে

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে আলেক খান(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে উপজেলা প্রশাসন শনিবার রাত ১১টায় তার বাড়ী লকডাউন করলে রোববার(৫এপ্রিল) ভোরে মারা যায় সে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মারুকা ইউপি চেয়ারম্যান খলিল তালুকদার ও চক্রতলা বাজার কমিটির সভাপতি শহিদুজ্জামান মাশুক ভূইয়া বলেন, চক্রতলা গ্রামের আলেক খান দীর্ঘদিন এ্যাজমায় ভুগছিলেন। কয়েকদিন আগে সর্দি-জ্বরে  ও মাথাব্যথায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য গৌরীপুরে চিকৎিসার জন্য গিয়েছিলেন। সর্দি জ্বরে তিনদিন অসুস্থ্য এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ,পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তা এসে শনিবার রাতে ওই বাড়িটি লকডাউন করে দেয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম সুমন বলেন, আলেক খানকে আজ রোববার আইসোলেশন সেন্টারে নিয়ে আসার কথা, এর মধ্যেই ভোরে সে মারা যায়। আমরা তাঁর নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান জানান, মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের প্রায় ৬০ বছর বয়সী আলেক খানের অসুস্থ্যতার লক্ষনকে করোনা উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করায় স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে ওই বাড়ীর সাত পরিবারকে লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাঁর দাফনের ব্যবস্থা করা হয়েছে।

দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, নমুনা পাঠানো হবে ঢাকায়

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায়  করোনা উপসর্গ নিয়ে আলেক খান (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ঢাকায়।

রোববার (৫ এপ্রিল)  ভোররাতে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.শাহীনুর আলম সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান খলিল তালুকদার জানান, নিহতের বাড়ির সাতটি পরিবার শনিবার রাতে লকডাউন করার পর থেকে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা পাহারায় রেখেছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, শনিবার রাতে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের ৫৫ বছর বয়সী আলেক খানের অসুস্থতার লক্ষণকে করোনার উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার সুপারিশে সেই বাড়ির ৭ টি পরিবারকে লক ডাউন করা হয়।  তাঁর মৃত্যু হয়েছে  ।  আজ রোববার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে মর্মে স্বাস্থ্য কর্মকর্তা নিশ্চিত করেছেন। তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।