Tag Archives: দাউদকান্দিতে পারিবারিক কলহে পুত্র বধুর হাতে শাশুড়ি খুন॥ আটক-২

দাউদকান্দিতে পারিবারিক কলহে গৃহবধু খুন; বিচারের দাবীতে মানববন্ধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লা দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে খুন হওয়া গৃহবধু শামীমা আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার বেলা সাড়ে ১১টায় হাটচান্দিনা এলাকায় বিক্ষোভ করে বিচারের দাবীতে গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে নিহত শামীমার বোন তাছলিমা আক্তার বলেন, প্রায় ছয় মাস আগে পারিবারিক বিরোধের জের ধরে শামীমা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার স্বামী ও সহযোগীরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে এবং এখনো আইনের আওতায় আসেনি।

প্রশাসন তাদের আটক না করায় বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে সাংবাদিকদের জানান। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, গত বছরের ১৯ নভেম্বর হত্যাকান্ডের ঘটনায় সাত জনের নামে মামলা হলে পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শুনেছি কয়েকজন জামিনে এসেছে।

দাউদকান্দিতে পারিবারিক কলহে পুত্র বধুর হাতে শাশুড়ি খুন॥ আটক-২

 

জাকির হোসেন হাজারীঃ
পারিবারিক কলহের জেরে ফাতেমা আক্তার(৫৫) নামে এক শাশুড়িকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই পুত্রবধু হালিমা বেগম।

রবিবার (২১অক্টোঃ) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিন পেন্নাই গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। ঘটনার পর হালিমা পালিয়ে গেলেও রাতেই পুলিশ তাঁর মা খুকি বেগম এবং ভাই মজিবরকে আটক করে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার পেন্নাই গ্রামের রফিকুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা বেগম ছেলে আঃ আলীকে প্রায় ৮ বছর আগে পারিবারিক ভাবে পাশের বাড়ীর রশিদ মিয়ার মেয়ে হালিমা বেগমকে বিয়ে করান। ভালই চলছিল তাদের সংসার। শাশুড়ি ফাতেমা বেগম অসুস্থ্য হওয়ার পর বাপের বাড়ী চলে যায় পুত্রবধুঁ হালিমা বেগম। এর পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। সকালে এ কলহ মিমাংসার জন্য সোমবার(২২ অক্টোঃ) সামাজিকভাবে বসার কথা ছিল বলে নিহতের ছেলে আঃ আলী জানান। কিন্তু তার আগেই রবিবার রাতে আঃ আলীর স্ত্রী ও শাশুড়িসহ ৫/৬ লোক হামলা করে ফাতেমা বেগমকে এলাপাতারি বিল ঘুষি ও ইট দিয়ে আহত করে । এলাকাবাসী আহতবস্থায় ফাতেমা বেগমকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুন নুর ও উপ-পরিদর্শক শহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতে মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন।

ইনচার্জ আব্দুন নুর জানান, এ ঘটনায় খুকি বেগম ও মুজিবর নামে দু’জনকে আটক করা হয়েছে। পুত্রবধু হালিমা আক্তার পালিয়ে গেলেও তাকে ধরার অভিযান চলছে।