,

কুমিল্লার সাবেক এমপি অধ্যাপক ইউনুস আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
March 28, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক এমপি অধ্যাপক মো. ইউনুস শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭।

তিনি নিউমোনিয়া ওডিমেনশিয়া রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। এলাকায় তিনি সবার প্রিয় ছিলেন। বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন ও নিকটাত্মীয়রা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কুমিল্লা টাউন হলে সকালে প্রথম জানাজা, দ্বিতীয় জানাজা ব্রাহ্মণপাড়া উপজেলা সদর, তৃতীয় জানাজা বাদ জোহর বুড়িচং মরহুমের নিজ হাতে গড়া শেষ কর্মস্থল বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে, পরে মরহুমের নিজ গ্রাম বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিনাথ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।