Tag Archives: দাউদকান্দিতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দাউদকান্দিতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
দাউদকান্দিতে মাদকসহ শাহ আলম(৫২) ও মোসলেম(৩৮) নামে একাধিক মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে গৌরীপুর ফাড়ি পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর ও ভুলিরপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহ আলম জিংলাতুলি ইউনয়নের চান্দেরচর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে এবং মোসলেম ভুলিরপাড় গ্রামের মৃত শহিদুল্লার ছেলে। শাহ আলমের নামে ৭টি এবং মোসলেমের নামে ২টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

গৌরীপুর পুলিশ ফাড়ির ইনচার্য আ.স.ম আব্দুন নুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, নিজাম ও জাহাঙ্গীর আলম গৌরীপুর গ্রামে এবং ভুলিরপাড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৬৭ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে।