Tag Archives: নোয়াখালীর

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ইব্রাহিম খলিল ওরফে সোহেল (৩১) সুবর্ণচর উপজেলার চরআমান উল্যা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের ৭ জুন আসামি সোহেল শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ফুসলিয়ে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা গ্রামের একটি প্রজেক্টের পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকিটিমের পিতা বাদী হয়ে চরজব্বর থানায় আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মামলার আসামি ইব্রাহিম খলিল সোহেলকে যাবজ্জীবন সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকে আসামি সাজা এড়াতে গা ঢাকা দেয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়।

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

নিহত মোহাম্মদ কবির (৫০) উপজেলার রসুলপুর ইউনিয়নের ছমিরমুন্সি গ্রামের মো.হোসেেেনর ছেলে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় চৌমুহনীগামী অজ্ঞাতনামা একটি ট্রাক ফেনীগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে সিএনজি যাত্রী কবির ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরও ২ সিএনজি যাত্রী গুরুতর আহত হয়।আহতরা জেলা শহর মাইজদীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজ উদ্দিন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানায়, একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চালাচ্ছে।

নোয়াখালীতে সওজের ২৫ শতক ভূমি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ-সোনাইমুড়ী ও রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মজুমদারহাট অংশে সওজের ২৫ শতক ভূমি উদ্ধার করেছে নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ সময় উদ্ধারকৃত ভূমিতে গড়ে তোলা স মিল গুঁড়িয়ে দিয়ে ভূমি দখলমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলের দিকে বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের সহযোগিতায় সওজ নোয়াখালী এ অভিযান পরিচালনা করে।

উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সওজের ২৫ শতক ভূমি দখলে নিয়ে স মিল দিয়ে ভোগ করে আসছিল অবৈধ দলখদার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে অবৈধ স মিল গুড়িয়ে দিয়ে ২৫ শতক ভূমি দখলমুক্ত করা হয়।

অভিযানে চাটখিল সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার এবং বেগমগঞ্জ থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে বাড়ির পিছনের পুকুরে পড়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আনভীর হোসেন উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়ির ফিরোজ আলম সুমনের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা পলাশ জানায়, দুপুর ১২টার দিকে শিশু আনভীর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পিছনের অনেক দূরে একটি পুকুরে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। এটা অসম্ভব কিভাবে পড়েছে, আল্লাহ ভালো জানে। বাড়ির পাশে দুটি পুকুর, কোনটিতে পড়ে নাই। অথচ বাড়ির পিছনের পুকুরে গিয়ে পড়েছে। রাস্তার মাঝে অনেক কাদা, এ বাচ্চা কিভাবে গেল। সব উপর আলাই ভালো জানে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা আক্তার জানায়, এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুঠোফোনে কথা বলতে ডেকে নিয়ে বলৎকার, শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে কথা বলতে ডেকে নিয়ে ছাত্রকে (৯) বলৎকারের অভিযোগে এক মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) সকালের দিকে গ্রেফতার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

গ্রেফতার মো. মিজানুর রহমান (২৮) পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মনসুর আহমেদ হাজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে এবং কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লতিফিয়া কাশিমুল উলুম মাদরাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম উপজেলার লতিফিয়া কাশিমুল উলুম মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

গত ১৭ আগস্ট অভিযুক্ত শিক্ষক ভিকটিমকে তাদের বসত ঘর সংলগ্ন একটি ঘরে প্রাইভেট পড়াতে যায়। ওই সময় ভিকটিমকে তার মা ফোন করেছে বলে ডেকে নেয় শিক্ষক। এরপর ফোনে কথা বলার অজুহাতে বাথরুমে নিয়ে শিশুকে বলাৎকার করে। ঘরের মালিকের স্ত্রী বাথরুমে রক্ত দেখে জানতে চাইলে শিক্ষক জানায় তার মুখ থেকে রক্ত পড়েছে। কিন্ত এ বিষয়ে তার সন্দেহ হয়। সে বিষয়টি ভিকটিমের নানীকে জানায়। ভিকটিমের নানী জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম জানায় তাকে একাধিকবার বলাৎকার করেছে। কাউকে কিছু বললে তাকে হত্যার ভয় দেখায়। পরে নির্যাতিত শিশুর পরিবার মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসায় গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নববধূকে ট্রিট দিতে নিয়ে ভাগিয়ে নিল তরুণ, ২৯ দিনেও হয়নি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে এক তরুণের বিরুদ্ধে বিয়ের ২৯দিনের মাথায় ফুসলিয়ে এক নববধূকে (১৬) ভাগিয়ে নেওয়ার অভিযোগে পাওয়া গেছে। ঘটনার ২৯ দিন পার হলেও এখনো নিখোঁজ নববধূকে উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

অভিযুক্ত তরুণের নাম মো.রবিউল ওরফে শিহাব (২০) সে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের ছিদ্দিক মেম্বারের নতুন বাড়ির আলাউদ্দিন মিস্টারের ছেলে।

গত মঙ্গলবার (৬ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নোয়াখালী আদালতে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে, ২৪ জুলাই ভুক্তভোগীর মা সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভুক্তভোগী গৃহবধূর মা অভিযোগ করে বলেন, গত মাসের ২৪ জুন প্রবাসী এক যুবকের সাথে পারিবারিক ভাবে আমার মেয়েকে বিয়ে দেওয়া হয়। বিয়ের ২৯ দিনের মাথায় গত ২২ জুলাই সন্ধ্যার দিকে তাকে ট্রিট দেওয়ার কথা বলে শিহাব নামে এক তরুণ আমার মেয়েকে ৮ভরি স্বর্ণ ও নগদ ১ লক্ষ টাকাসহ ভাগিয়ে নিয়ে যায়। ২৪ জুলাই এ ঘটনায় সেনবাগ থানায় আমার মেয়ে নিখোঁজ রয়েছে বলে আমি একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।

কিন্ত পুলিশ আমার মেয়ে উদ্ধারে কোন কার্যকর ব্যবস্থা নেয়নি। এরপর মামলা করতে গেলে পুলিশ তালবাহানা করে সময় ক্ষেপণ করে মামলা নেয়নি। একপর্যায়ে আমি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি। পরে স্থানীয় ভাবে আমরা জানতে পারি ওই তরুণ আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো.রবিউল ওরফে শিহাবের মুঠোফোনে কল করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে তার মায়ের মুঠোফোনে কল করা হলে ফোন রিসভি করেন শিহাবের নানী আনোয়ারা বেগম। তিনি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তাদের মেয়ে আমাদের ছেলেকে নিয়ে গেছে। ছেলের চিন্তায় তার মা অসুস্থ হয়ে পড়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ভুক্তভোগী পরিবার এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করবে।

এ বিষয়ে জানতে চাইলে পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, আদালতে মামলা হলে অনেক সময় আসতে সময় লাগে। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ভাড়া বাসায় স্কুলছাত্রীকে আটকে রাখার অভিযোগ, তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ইমাম হোসেন সিফাত (২২) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের মনির উদ্দিন জমাদার বাড়ির সালা উদ্দিনের ছেলে।

শুক্রবার (৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই দিন দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিত সিফাত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকি ধমকি দিত। গত ১৮ জুলাই সকাল সোয়া ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এরপর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুর ভান্ডারী স্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া ঘরে ওই কিশোরীকে আটক করে রাখে অহরণকারী সিফাত। পুলিশ গত বৃহস্পতিবার ৩ আগস্ট রাত ১০টার দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী আসামিকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় স্বেচ্ছোসেবকদল সভাপতি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে ডিজিটাল নিরাপত্তা মামলায় পুলিশ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মো. ইব্রাহিম খলিল উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ছাতারপাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন পলাতক ছিল। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নোয়াখালীর সেনবাগে ডিজিটাল নিরাপত্তা মামলায় পুলিশ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে।

নোয়াখালীতে মন্দিরে চুরি, গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবগা উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে চুরির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে চোরাই মালামাল ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শ্যামেরগাঁও গ্রামের হাছান আলী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে এমদাদুল হক মানিক (৩০) মধ্যম বীজবাগ গ্রামের চৌকিদার বাড়ির আবুল কাশেমের ছেলে আজহারুল ইসলাম মোহন (২৪) একই গ্রামের নুরুন নবীর ছেলে মো. নুরুজ্জামান মানিক (৩৩)।

সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার বীজবাগ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার বীজবাগ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামাল ও নগদ টাকা সহ তিনি আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় দুটি পিতলের থালা, দুটি পিতলের গ্লাস, দুটি পিতলের ঘট, ১টি পিতলের প্রদীপ, ১টি পিতলের আগরদানী, ১টি পিতলের হাতলযুক্ত পাঁজাল/ধূপদানী, দুটি তামার কুশ বা চামুচ, চোরাইকৃত নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

 

 

 

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই: গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে জসিম উদ্দিন পারভেজ ও নবীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্তার হোসেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতার আসামিদের বিচারিক আদালতে পাঠানো হয়। এর আগে,গতকাল বুধবার দিনগত রাতে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিহত করিমের মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ১২টার দিকে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার থেকে চেয়ারম্যান ঘাট যাওয়ার জন্য অজ্ঞাত দুই ব্যক্তি করিমের মোটরসাইকেলটি ভাড়া করে। সে হিসেবে দুই যাত্রীকে মোটরসাইকেলে নিয়ে প্রকল্প বাজারের সাহাব উদ্দিনের হোটেলের সামনে থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা করে করিম। পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট সংলগ্ন খালের ভিতর গলায় গামছা পেঁচানো অবস্থায় করিমের মৃতদেহ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে বা আশপাশের কোথাও তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। স্থানীয় এবং নিহতে পরিবারের লোকজনের ধারণা ছিল, দূর্বৃত্তরা করিমকে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালক করিম হত্যার ঘটনায় তার ভাই সাখওয়াত হোসেন বাদী হয়ে অজ্ঞাত একাধিক আসামির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার তদন্তে পারভেজ ও আক্তার এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে জানায়।

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।