Tag Archives: পেট্রোল পাম্পকে

তেল পরিমাপে কারচুপির অপরাধে

কারচুপির অপরাধে নুরুল হুদা পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

তেল পরিমাপে কারচুপির অপরাধে নুরুল হুদা পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে কুমিল্লা চকবাজার এলাকায় মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে উক্ত জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়। তদন্তে দেখা যায়, পাম্পটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, অকটেনে ৩২০ মিলি এবং পেট্রলে ৩৪০ মিলি কম প্রদান করছিল।

অভিযানটি নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ লুৎফর রহমান।

এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), ইকবাল আহমদ, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।

জ্বালানি তেলে কারচুপির মতো জনস্বার্থবিরোধী কার্যক্রম বন্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইর এই যৌথ মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তেলের পরিমাপে কারচুপি

তেলের পরিমাপে কারচুপি কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা

তেলের পরিমাপে কারচুপি কুমিল্লায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে দুটি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়াবাজার বিশ্বরোড এলাকায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। অভিযানে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

অভিযানে, মেসার্স এস কে ফিলিং স্টেশন, পদুয়াবাজার বিশ্বরোড, কুমিল্লা নামক প্রতিষ্ঠানে প্রতি ১০ লিটারে ৬০ মিলি তেল কম দেওয়ার অভিযোগে তাদের একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুসারে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনেও প্রতি ১০ লিটারে ৪০ মিলি তেল কম দেওয়া ধরা পড়ে, যার ফলে তাদের একটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই, কুমিল্লা অফিসের উপপরিচালক (সিএম) কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. পূজন কর্মকার, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ উদ্দিন প্রিয় এবং মো. হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।