Tag Archives: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে তারেকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদ জানালো কুবি বঙ্গবন্ধু পরিষদ

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের কামাল-আমান পরিষদ ও ওমর-জাহিদ পরিষদ।

সোমবার (২২ মে) উভয় অংশের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

কামাল-আমান পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতেও বিএনপি-জামাত জোটের আগুন সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। ২০০৪ সালের ২১ শে আগস্ট বিএনপি-জামাত চক্র কর্তৃক জননেত্রী শেখ হাসিনার উপর যে বর্বর গ্রেনেড হামলা করা হয়, সে নারকীয় ঘটনা বাংলাদেশের মানুষ আজও তীব্র ঘৃণা ও আতঙ্কের সাথে স্মরণ করে। সেই ধারাবাহিকতায় বিএনপি-জামাত চক্র তাদের কদর্য ও ঘৃণ্য রাজনীতির প্রকাশ ঘটিয়েছে।

ওমর-জাহিদ দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি শুধু ব্যক্তি প্রধানমন্ত্রীকে নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর চরম আঘাত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় বিশ্বাসী জামায়াত-বিএনপির পূর্বসূরিরা যেভাবে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। তাঁর বিরুদ্ধে এবং বাংলাদেশের অগ্রযাত্রার পথে কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেব না।

এর আগে গত ১৯ মে রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। এ ঘটনায় উভয় অংশই দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মিরা দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে বিচার দাবি করেন।

সোমবার (২২ মে) বেলা ১১ টায় মাইজদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।

প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। পরে এ ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ২২ মে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ সমাবেশ।

 

দেবীদ্বার প্রতিনিধি:

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন।

রোববার বিকেলে উপজেলা শহরের ফুলগাছ তলা থেকে মিছিলটি বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বঙ্গবন্ধু মোড়ালে এসে শেষ হয়।

সমাবেশ বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন।

প্রধানমন্ত্রী’কে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার শাস্তি দাবি করে বক্তব্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার বলেন, বিএনপি অন্ধকারের শক্তি। তারা সব সময় ভুল পথে রাজনীতি করে ক্ষমতা দখল করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশবিরোধী কোনো শক্তির এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। সব ষড়যন্ত্রকারীদের রাজপথেই জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার কঠোর শাস্তি দাবি করছি।

এ সমম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ওমর ফারুক, সংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মুস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন ভূঁইয়া মানিক, দপ্তর সম্পাদক আবুল কলাম আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউসার হায়দারসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সারওয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার (২২ মে) সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল কর্তৃক ঘোষিত কর্মসূচী মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতারের দাবিতে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে রাজপথে আজ সোমবার (২২ মে) এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চান্দিনা পৌর ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় কুমিল্লার চান্দিনাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চান্দিনা পৌর ও উপজেলা যুবলীগ।

শনিবার (৪ জুন) সকালে চান্দিনা পৌর ও যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির মুন্সি, পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব মাহামুদ,
মাধাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক, মহিচাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল, নবাবপুর যুবলীগের সভাপতি কাশেম, কেরনখাল ইউনিয়ন সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বরকুইট ইউনিয়নের মাছুদুর রহমান, মাইজখার ইউনিয়নের সাধারণ সম্পাদক সেন্টু, সুহিলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ইয়াসিন আহমেদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সজিব, তানভীর এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে তারেকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে এ মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। এ ব্যাপারে নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বিচারক।

মামলার অন্য আসামিরা হলেন−ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আব্দুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, মো. সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ ও মো. মজিবুর রহমান শেকু।

মামলার এজাহার থেকে জানা যায়, ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বাসার ঠিকানা সংগ্রহ করার জন্য মিরপুর ১ নম্বরের মুক্তিপ্লাজার অফিসে যান। সেখানে বাদী না থাকায় তার অফিস স্টাফদের কাছে তার বাসার ঠিকানা চান। পরে বলে যান যে- খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে, আগামী এক সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে, না হলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে।

এজহারে আরও উল্লেখ করা হয়, এরা সবাই তারেক রহমানের গুণ্ডা বাহিনী। তারেক রহমান লন্ডনে বসে এদের নির্দেশ দিয়েছেন বাদী ও শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তাই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রার্থনা করছি।