Tag Archives: ফেনসিডিল

আলেখারচরে ৪০ বোতল ফে‌নসিডিলসহ আরিফুর রহমান আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচরে ৪০ বোতল ফে‌নসিডিলসহ আরিফুর রহমান (৩৯) নামের একজনকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে থানার এসআই মো. নজরুল ইসলাম ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার বান্দেরজলা এলাকার মফিজুর রহমানের ছেলে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরু‌দ্ধে কুমিল্লা কোতয়ালী ম‌ডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেনসিডিলসহ মো. সুমন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০)।

সোমবার বেলা ১২ টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মানরা রেল ব্রিজ এর নিচ থেকে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

আটক সুমন মিয়া উপজেলা মলিকাদীর্ঘী এলাকার মৃত নুর ইসলামর ছেলে।

বিজিবি সূত্র জানায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে সীমান্ত এলাকার ইছারপুল নামক স্থান দিয়ে পার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।

পরে সুলতানপুর (৬০) ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে শশীদল বিজিবির হাবিলদার ফারুক কামালের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি মটর সাইকেল ফেলে পাচারকারীরা সীমান্তে পালিয়ে যায়।

এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরদিকে রাত সাড়ে ১২ টার দিকে তেতাভূমি এলাকায় ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল আটক করে। শশীদল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার ফারুক কামাল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

চৌদ্দগ্রামে বিদেশী মদসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘাসিগ্রাম এলাকা থেকে ৯৪ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ মে রাতে চৌদ্দগ্রামের ঘাসিগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৪ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার সাত বাড়িয়া (দামাতা)গ্রামের মৃত ফারুক আহম্মেদের ছেলে মোঃ কামরুল হাসান রনি (৩২) ও একই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে ওমর ফারুক (২৪)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।