Tag Archives: বাঙ্গরা বাজার থানা

মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত 

মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত 

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আলম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া আকুবপুর গ্রামের এয়াকুব আলীর ছেলে।

আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শিমুল বিল্লাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে আলম মিয়া গরু ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

মুরাদনগরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

সোমবার রাতে উপজেলার পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের জানঘর কবরস্থানের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (২৯) বি-বাড়িয়া জেলার কসবার বড়মোড়া পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই মোহাম্মদ হোসেনসহ একদল পুলিশের বিশেষ অভিযান চলাকালে সীমান্ত এলাকা কসবা/মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা থানা এলাকা দিয়ে যাচ্ছে এমন সংবাদেরর ভিত্তিতে পুলিশ জানঘর কবরস্থান এলাকায় যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নীল ও হলুদ রংয়ের একটি পিকআপ গাড়ি তাদের চেকপোষ্ট অতিক্রম করার সময় পুলিশ তল্লাশী করে ড্রাইভারের সিটের নিচ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক গাড়িটি জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে বাঙ্গরা বাজার থানার এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তারা হলেন, বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান ও কনস্টেবল মামুন হোসেন।

ওসি জানান, কয়েকদিন আগে ভুক্তভোগী এক নারী ঘরে প্রবেশ করে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ নিয়ে থানায় আসেন। বিষয়টি কম্পিউটার অপারেটর মামুন জানানো হলে তিনি সঠিকভাবে অভিযোগ না লিখে চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দেন। পরে ওই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের ওপর।

তার সঙ্গে এএসআই আতাউর রহমানও তদন্তে যান। তারা সঠিকভাবে তদন্ত না করে ভুক্তভোগী নারী ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করেন। এ অভিযোগ তুলে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। বিচার না পেলে তিনি আত্মহত্যার হুঁশিয়ারি দেন। পরে তাদের অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন। সে অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় ই’য়াবা পাচারকালে ২ নারী মা’দক কারবারিসহ আ’টক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ই’য়াবা পাচারকালে ২ নারী মা’দক কারবারিসহ ৩ জনকে আ’টক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সদরের দৌলতপুর এলাকা থেকে ৩ হাজার ৭৫২ পিস ই’য়াবাসহ তাদেরকে আ’টক করা হয়।

আ’টককৃতরা হলেন, কুমিল্লা সদরের নন্দিরবাজার (মধ্যম মাঝিগাছা) গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের মৃত হানিফের মেয়ে শিমুল আক্তার (৪০) ও একই জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের জাফর আহমদের মেয়ে ছকিনা আক্তার ওরফে ফারজানা (৩০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ই’য়াবাসহ বিভিন্ন ধরনের মা’দকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার মুরাদনগরে অন্তঃসত্ত্বা কিশোরীর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে সুমাইয়া আক্তার নামে নির্যাতনের শিকার এক অন্তঃসত্ত্বা কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপির কাঠালিয়া কান্দা গ্রাম থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার (১৩) ওই গ্রামের দিনমজুর হাকিম মিয়ার মেয়ে। এদিকে ওই কিশোরীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বার ঘটনায় জড়িত জাকির হোসেনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। অবিলম্বে জাকির হোসেনকে গ্রেফতার করে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, কাঠালিয়া কান্দা গ্রামের দিনমজুর হাকিম মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছিল একই গ্রামের কালা গাজীর ছেলে জাকির হোসেন (৩৫)। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করার জন্য জাকির হোসেনকে চাপ দেয় এলাকাবাসী। বাধ্য হয়ে জাকির হোসেন তাকে বিয়ে করেন। বিয়ের দুএকদিন পর থেকেই কিশোরীকে জাকির বেধড়ক মারধর এবং ডিভোর্স দেওয়ার জন্য নানাভাবে নির্যাতন করতে থাকে। মঙ্গলবার সুমাইয়া এসব ঘটনা এলাকার লোকজনকে জানালে সে ক্ষুব্ধ হয়ে তাকে আরও নির্যাতন করেন। বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে কিশোরী সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি পরিকল্পিতভাবে সুমাইয়াকে হত্যার পর তার মরদেহ ঘরের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঘটনার পরপর এলাকা ছেড়ে পালিয়ে গেছে জাকির হোসেন।

এ বিষয়ে কিশোরীর বাবা হাকিম মিয়া বলেন, আমার মেয়েকে ব্যাপক নির্যাতন করা হয়েছে, সে অন্তঃসত্ত্বা, জাকির তাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে, আমি এই ঘাতকের যথাযথ বিচার দাবি করছি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, এটি যদি হত্যাকাণ্ডের ঘটনা হয়ে থাকে অবশ্যই ঘাতকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুরাদনগরে মাদরাসার ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মোঃ ফয়সাল (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থী ফয়সাল জেলার বি-পাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের মৃত আবুল ফজল মাষ্টারের ছোট ছেলে।

রবিবার (২০ জুন) বিকালে বাঙ্গরা বাজারের মারকাযুস সুন্নাহ মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল উক্ত মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। সে গত ৭ জুন ২০২১ মাদরাসায় ভর্তি হয়।

জানা যায়, শিক্ষার্থী ফয়সাল কয়েকদিন ধরে বাড়িতে যাওয়ার জন্য পীড়াপীড়ি করছিল। কিন্তু মাদরাসা থেকে যেতে দেওয়া হয়নি। মাদরাসার পক্ষ থেকে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য বলা হয়। পরে রবিবার বিকালে প্রতিদিনের মত শিক্ষকদের সাথে ফয়সাল মাদরাসার ছাদে উঠে। মাগরীবের নামাজের পূর্বে সকল শিক্ষার্থীরা যখন ছাদ থেকে নামতে যায় তখন ফয়সাল দৌড়ে গিয়ে ছাদ থেকে লাফ দিলে ভবনের পাশে থাকা দোকানের টিনের চালা ভেঙ্গে মাটিতে পড়ে যায়। সাথে সাথে মাদরাসা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মারকাযুস সুন্নাহ মাদরাসাটি ওই ভবনের ৫ম তলায় অবস্থিত। খেলাধূলার জন্য ছাত্রদেরকে নিচে নামতে না দিয়ে প্রতিদিন ছাদে নেয়া হয়। ছাদের চারদিকে অল্প উচ্চতার রেলিং দেয়া থাকলেও তা ছোট ছোট শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। যা খেলাধূলার জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। বাঙ্গরা বাজারে এমন আরো ৩টি মাদরাসা রয়েছে যেগুলো ৪ তলা এবং ৫ তলায় অবস্থিত। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মারকাযুস সুন্নাহ মাদরাসার শিক্ষক মামুন মিয়া জানান, আসর নামাজের পর আমি ও আরেকজন শিক্ষক ছাত্রদের সাথে ছাদে ছিলাম। যখন সময় শেষ তখন ছাত্রদেরকে একসাথে করে নামতে বলি। অন্যরা নামার জন্য আসলেও ফয়সাল না এসে দৌড়ে গিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়।

এ ব্যপারে মাদরাসার পরিচালক হাফেজ মোঃ আরিফ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সময় মাদরাসার পাশে এক দোকানে বসা ছিলাম। আমাকে যখন জানানো হয় তখন যে দোকানের চালার উপড় পড়েছে সেই দোকানে যাই। দোকানটি তখন তালাবদ্ধ ছিল। দোকানদারকে দিয়ে তালা খুলে ভিতয়ে গিয়ে দেখি ফয়সাল মাটিতে পড়ে আছে। তার মাথা দিয়ে রক্ত পড়ছে। তাৎক্ষনিকভাবে আমরা তাকে মুরাদনগর সরকারি হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ফয়সাল এর আগেও কয়েকটি মাদরাসা থেকে পালিয়ে এসেছে। আমার আত্মীয় হওয়ায় তার মা তাকে আমার এখানে এনে ভর্তি করান। সে যেন আবার পালিয়ে না যায় সে জন্য আমরা তাকে সবসময় চোখে চোখে রাখতাম।

শিক্ষার্থী ফয়সালের মা, বড় ভাই ও মামার সাথে কথা বললে তারা জানান, আত্মীয়ের মাদরাসা হওয়ায় তার (ফয়সালের) ভালোর জন্যই ভর্তি করিয়েছি যেন হাফেজ হতে পাড়ে। আমাদের ভাগ্যে হয়তো নেই। মাদরাসার বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই বলেও জানান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।