Tag Archives: বাল্যবিবাহ

ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলার নোয়াপাড়া শহিদ মিয়ার বাড়ী মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লার সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।

সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে সীমান্তবর্তী উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। ব্রাহ্মণপাড়াকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

 

বুড়িচংয়ে মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মহিলা সমাবেশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে বুড়িচং উপজেলার পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আবু তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: আবু মোতালেব, পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: শাহ আলম ও মো: রিপন।

স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুসা। সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে সীমান্তবর্তী উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

বক্তাগণ বলেন, বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। বুড়িচংকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিকভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লার সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন ।

কুমিল্লার সদর দক্ষিণে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো ডিজিটাল বাল্যবিবাহ

 

সদর দক্ষিণ প্রতিনিধিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী ডিজিটাল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের শোভানগর গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ।

ইউএনও বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি প্রযুক্তির সহায়তায় সৌদি প্রবাসী সাথে ডিজিটাল ভাবে বিয়ে কাজ করা হবে। ঘটনার স্থলে গিয়ে তার প্রমাণও মিলে। মেয়ের বাবা আবু হানিফকে নগদ ৫০ হাজার টাকা জরিমান এবং বিয়ে পড়ানোর কাজী ইমাম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করা হয়। এসময় সদর দক্ষিণ মডেল থানার এএসআই আনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলো।

মাদক, বাল্যবিবাহ, দুর্নীতিকে লাল কার্ড ও দেশপ্রেমকে সবুজ কার্ড দেখালেন ১১’শ শিক্ষার্থী

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেম, সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেছে উপজেলার ১১শ শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০ টায় উপজেলার পীর কাশিমপুর আর.এন. উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সভা ও শপথ করানো হয়।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল।

সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনজীবী খোরশেদ আলম, সংগঠনের উপদেষ্টা মনির হোসেন ও সদস্য মির্জা ফাহাদ।