,

কুমিল্লা সদরে গাজাঁসহ ২ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের উকিলপাড়া এলাকা হতে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৪ আগস্ট দুপুরে সদরের উকিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাচড়া গ্রামের মৃত. মোঃ আবুল হাশেমের ছেলে মোঃ ঈমান হোসেন (৩০) এবং একই উপজেলার চরনল গ্রামের মৃত. আব্দুল সোবহানের ছেলে মোঃ শাহীন (৩৫)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।