Tag Archives: মারামারি

চান্দিনায় বিয়ের

চান্দিনায় বিয়ের গেইটে টাকা নিয়ে মারামারি, কনের বাড়ি ভাঙচুর

চান্দিনায় বিয়ের গেইটে টাকা নিয়ে মারামারি

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বিয়ের গেইটে টাকা নিয়ে মারামারি ও কনের বাড়ি ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৭নং এতবারপুর ইউনিয়নের ওয়ারিশ হাজী বাড়িতে মো. খোকন মিয়ার মেয়ে ফাতেমা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফাতেমার বিয়ে পাশের দেবিদ্বার উপজেলার নূরিতলা গ্রামের আরাফাতের সঙ্গে সম্পন্ন হয়। বিয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বর পক্ষ গেইটে কিছু টাকা দেয়, যা নিয়ে কনের প্রতিবেশী খুশি আক্তার (১৮) এককভাবে সেই টাকা নিতে চান। এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয় এবং পরে তা মারামারিতে রূপ নেয়। খুশির পরিবারের লোকজন কনের পিতার বাড়িঘর ভাঙচুর করে এবং কনের দাদিকে মারধর করে।

এই ঘটনায় কনের দাদি ছায়েরা বেগম (৫৮) গুরুতর আহত হয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ছায়েরা বেগম ওইদিন রাতে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় খুশির পিতা আবুল হোসেন, ভাই কেফায়েত উল্লাহ, বিল্লাল হোসেন, নাজমুল ও নাইমুলসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের কিল–ঘুষি, মারামারি

ডেস্ক রিপোর্ট:

পার্লামেন্টে অধিবেশন চলাকালে কিল–ঘুষি, মারামারি ও ধস্তাধস্তিকে জড়িয়ে পড়েছিলেন তাইওয়ানের আইনপ্রণেতা।

শুক্রবার পার্লামেন্টে অধিবেশন চলার সময় একটি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু করেন সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতারা। এরপর তা মারামারিতে রূপ নেয়। খবর রয়টার্সের।

সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক সময় একে অপরকে ধাক্কা দেন। এরপর তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেল দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন।

এর কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাই চিং। আগামী সোমবার তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই লাই চিংয়ের দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি)। ফলে সরকার গঠন করতে অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট করার চেষ্টা করছে।

এরই মধ্যে পার্লামেন্টে প্রভাব বাড়াতে কয়েকটি সংস্কার প্রস্তাব দিয়েছে বিরোধিরা। সেই সংস্কার প্রস্তাব ঘিরেই শুক্রবার পার্লামেন্টে মারামারি হয়েছে এমপিদের মধ্যে।

দাউদকান্দিতে জায়গা নিয়ে মারামারি, আহত ৪

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারির ঘটনায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আঢিপাড়া গ্রামে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে বলে পুলিশ জানায়।

শনিবার সকালে সরেজমিনে গেলে ভুক্তভোগী রুজিনা বেগম জানান, প্রতিবেশী ফখরুল হাসান, মনির, জুলহাস ও বিল্লালদের সাথে জায়গা নিয়ে আমাদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে । এনিয়ে আদালতে মামলাও রয়েছে। শুক্রবার(৩নভেম্বর) সন্ধ্যার পর আমাদের বিপক্ষের ২০-২৫জন লোক লাঠিসোটা নিয়ে আমাদের বাড়ী ঘরে হামলা ভাংচুর এবং লুটপাট চালায়। এতে আমার চাচী শাশুড়ী রোকেয়া বেগম ও জ্যা ফরিদা বেগম আহত হয় । আমাদের প্রতিবেশীর মাধ্যমে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আমি আহতদের গৌরীপুর সরকারি হাসপাতালে নিয়ে যাই।

স্থানীয় ষাটোর্ধ ওমর ফারুক বলেন, উভয় পক্ষের মধ্যে জায়গা নিয়ে মারামারির কোন কিছুই আমি জানিনা। পরে আমি দোকানে গেলে জুলহাসসহ কয়েকজন আমাকেও কিল-ঘুষি মারে।

স্থানীয় ইউপি সদস্য নুরনবী মেম্বার জানান, জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে চলা বিরোধ সমাধানের লক্ষে একাধিকবার বৈঠক করেছি। একপক্ষ মানলে আরেক পক্ষ মানেনি। এনিয়ে শুক্রবারের মারামারির ঘটনায় দুইপক্ষের লোকজনই আহত হয়েছে বলে শুনেছি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, আঢিপাড়া গ্রামের জায়গা সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনায় উভয় পক্ষের দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।