,

কুবিতে নটরডেমিয়ান ফ্যামিলি’র নতুন কমিটি

আজকের কুমিল্লা ডট কম :
March 26, 2023
news-image

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক্স নটরডেমিয়ানদের সংগঠন নটরডেমিয়ান ফ্যামিলি’র ২০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৩ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সদ্য সাবেক সভাপতি সালমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত এ কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্হা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হৃদয়কে সভাপতি এবং ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাজীবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জার্মান ত্রিপুরা, মোহাম্মদ আকমল হোসাইন, মো.সাইফুল মিয়া, মো.ইকবাল হাসান ও তাওহীদ হাসান সানী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. রবিউল আলম রিয়াজ ও মো. আসিফ ইকবাল মজুমদার।

এ কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের রকিবুল হাসান রিয়াদ, ইভেন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মো.হাবিবুর রহমান রিফাত, পাবলিক রিলেশন্স সেক্রেটারি হিসেবে রয়েছেন সাওদ আনোয়ার সাহিল, মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি হিসেবে রয়েছেন নওশীন আল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোহাম্মদ লাবিব,
উপানন্দ চন্দ্র সরকার,আমিনুল হৃদয় ও আবদুল্লাহ আল নোমান দিপু।
উল্লেখ নবগঠিত ২০ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।