Tag Archives: মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে শতাধিক বসত বাড়ী লন্ডভন্ড

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় একজনের মৃত্যু

মাহবুব আলম আরিফ ঃ
মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় শিশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি চালিত অটোরিক্সা চালক ও ৩ বছরের একটি শিশুসহ পাচঁ জন আহত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সলফা গ্রামের রামচন্দ্রপুর-শ্রীকাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মিয়া উপজেলার পূবধইর পূর্ব ইউনিয়নের খোশঘর গ্রামের মৃত্যু নায়েব আলীর ছেলে।

আহতরা হলেন, উপজেলার সরের পাড় গ্রামর আবুল কাশেমের ছেলে চালক সবুজ মিয়া (২৫), বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার নীলক্ষী গ্রামের কাউছার মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (১৮), নিহত শিশু মিয়ার দুই মেয়ে নার্গিস বেগম (৩৫), শিল্পী আক্তার (২৫) ও শিল্পী আক্তারের ছেলে হোসাইন (৩)।

আহতদের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ফাতেমা আক্তার ও নিহত শিশু মিয়া নাতীসহ তার দুই মেয়েকে নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সায় করে রামচন্দ্রপুর বাজার এলাকর আমিননগর থেকে ফরদাবাদ এলাকায় যাচ্ছিল। এসময় বুধবার ভোর সকাল থেকে চলে আসা কালবৈশাখী ঝড়ের গতি বেড়ে যাওয়ায় চলককে কিছু সময় অপেক্ষা করতে বলেন শিশু মিয়া। চালক শিশু মিয়ার কোন কথার কর্নপাত না করে সজরে সিএনজি চালিত অটোরিক্সাটি চালাতে থাকেন। মিনিট কয়েকের মধ্যে সলফা গ্রামে পৌছালে সড়কের পাশে থাকা গাছ ভেঙ্গে সিএনজি চালিত অটোরিক্সাটির উপর পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু মিয়ার। পড়ে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে চালকসহ বাকি যাত্রীদের উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে শিশু হোসাইনকে মূহুষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে শতাধিক বসত বাড়ী লন্ডভন্ড

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ৪গ্রামের শতাধিক বসতঘরসহ কয়েকশ’ গাছ-পালা লন্ডভন্ড হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া, ভবানীপুর, যাত্রাপুর ও সিংহাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়ে প্রলয়ংকারী রুপ ধারন করে কোন কিছু বুঝে উঠার আগেই ৫মিনিটের মধ্যে ৪টি গ্রামের শতাধিক পাকা, আধা পাকা, কাচা বাড়ীঘর লন্ডভন্ড করে ফেলে এবং সহস্রাধিক  গাছ-পালা উপরে ফেলে।

কালবৈশাখী ঝড়ে মোচাগড়া গ্রামে প্রায় ৮৫টি, ভবানীপুর গ্রামে ১০টি, যাত্রাপুর গ্রামে ৫টি ও সিংহাড়িয়া গ্রামে ৪টি বসতঘর বিধ্বস্থ হয়। এসময় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্থ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্ঠি হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মুরাদনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান বলেন ঘটনাস্থল পরিদর্শনের জন্য লোক পাঠিয়েছি ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের সরকারি ভাবে যথা সম্বব সহযোগিতার ব্যবস্থা করা হবে।