Tag Archives: মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি মোটর সাইকেলসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি মোটর সাইকেলসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে মেসার্স আলম ট্রেডার্স ও কামরুল অটো ওয়ার্কসপে আগুনের লিলাহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসসহ উপজেলা ও থানা প্রশাসনকে অবহিত করে। ততক্ষনে দেকানের ভিতরে থাকা ৬টি মটর সাইকেলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দেন।

মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমান নির্ণয় করা হবে।

মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভাবে ভস্মীভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

রবিবার দিবাগত রাত সাড়ে বারোটায় কোম্পানীগঞ্জ বাজার কুমিল্লা-সিলেট মহাসড়ক সড়ক সংলগ্ন মাছের আড়তের পূর্ব পার্শ্বের সারির দোকান গুলোতে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের সুত্রপাত এখনো জানা যায়নি।

সুত্র জানায়, রবিবার রাত সাড়ে বারোটায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের মাছের আড়তের পূর্বপাশ্বের সারির দোকান গুলোতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহূর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ৫ঘন্টা চেষ্টার পর ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। পুড়ে যাওয়া দোকান গুলো হলো, আখি এন্টার প্রাইজ (টিন দোকান), রহমান ট্রেডার্স (ভাঙ্গারী), মনির ট্রেডার্স (ভাঙ্গারী), তাজুল ইসলাম (ভাঙ্গারী), একটি মাছের আড়ৎ, একটি প্লাস্টিক সামগ্রীর দোকান, নুরুল ইসলামের দোকানসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। এসময় প্রায় কোটি টাকার মালামাল আগুনে বিনষ্ট হয়।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, বিল্লাল হোসেন বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ৫ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তদন্ত সাপেক্ষে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা হবে।