Tag Archives: যে কারণে শ্রেয়াস-রাসেল-স্টার্ককে

যে কারণে শ্রেয়াস-রাসেল-স্টার্ককে

যে কারণে শ্রেয়াস-রাসেল-স্টার্ককে ছেড়ে দিচ্ছে কেকেআর

যে কারণে শ্রেয়াস-রাসেল-স্টার্ককে ছেড়ে দিচ্ছে কেকেআর

ডেস্ক রিপোর্ট:

আগামী ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দলে বড় সিদ্ধান্ত হিসেবে ছেড়ে দেওয়া হতে পারে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল এবং মিচেল স্টার্ককে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

জানা যাচ্ছে, অধিনায়ক শ্রেয়াসকে ছেড়ে দেওয়ার বিষয়ে কলকাতার ফ্র্যাঞ্চাইজি ও তার মধ্যে কিছু মতবিরোধ রয়েছে। তার নেতৃত্বে দলটি সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হলেও তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল কিছুটা হতাশাজনক। উল্লেখ্য, ১২.২৫ কোটি টাকায় ২০২২ সালে তাকে দলে ভেড়ানো হলেও ২০২৩ মৌসুমে তিনি খেলতে পারেননি। কেকেআরের হয়ে ২৯ ম্যাচে তার গড় রান ৩৪.১৪ এবং স্ট্রাইক রেট ১৪০, মোট রান ৭৫২।

শ্রেয়াসের মতোই বাদ পড়ার পথে রয়েছেন দীর্ঘ সময় ধরে কেকেআরের সাথে থাকা আন্দ্রে রাসেলও। ২০১২ সাল থেকে কেকেআরে খেলে আসা এই তারকা পেস বোলিং অলরাউন্ডার বরাবরই দলের সাফল্যে অবদান রেখেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে, এবং এই কারণেই কেকেআর রাসেলকে রিটেন করার পক্ষে নয়।

অন্যদিকে, গত মৌসুমে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিল কেকেআর। যদিও মৌসুমে ১৪ ম্যাচে ১০.৬১ ইকোনমিতে তিনি ১৭ উইকেট নিয়েছেন, তার পারিশ্রমিক নিয়ে চলছে আলোচনা। তাই তাকে ছেড়ে দিয়ে নতুন নিলামে দলে টানার পরিকল্পনা করছে কেকেআর।

তবে এই ক্রিকেটারদের রিটেন করতে না চাইলেও আনক্যাপড হিসেবে হর্ষিত রানা এবং রিঙ্কু সিংকে রিটেন করার ব্যাপারে আগ্রহী কেকেআর।