,

কুমিল্লা মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বিভাজকে উল্টে গেল কাভার্ড ভ্যান

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2022
news-image

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে পার্শ্ব সড়ক থেকে মহাসড়কে ওঠা মোটরসাইকেল ও ট্রাক্টরকে দুর্ঘটনা থেকে বাঁচাতে একটি কাভার্ড ভ্যান সড়ক বিভাজকে উঠে উল্টে গেছে।

শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল ও ট্রাক্টরটি পার্শ্ব সড়ক থেকে মহাসড়কে উঠে আসছিল। কাভার্ড ভ্যানও দ্রুত গতিতে আসছিল। দুর্ঘটনা এড়াতে এটি সড়ক বিভাজকে উঠে উল্টে যায়। দুর্ঘটনায় চালক আহত হয়েছেন। তবে হেলপার সুস্থ আছেন।

এএসআই বলেন, ‘আহত চালককে ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ চলছে।