,

বরুড়ায় খোশবাস বার্তার উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে লেপ বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 20, 2019
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ায় সমাজের সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খোশবাস বার্তার উদ্যোগে লেপ বিতরণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের সুবিধা বঞ্চিত ৩০ পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়।

এ সময় সাংবাদিক ইউনুছ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশের উপ পরিদর্শক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও খোশবাস ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামছুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল আলম পাটোয়ারী, মিডিয়া জার্নালিষ্ট ক্লাব অফ বাংলাদেশের সভাপতি মোঃবাদল চৌধুরী, খোশবাস ইউ পি যুবলীগ সভাপতি জাকির হোসেন,এল পি সি এইচ পি’র পরিচালক এডভোকেট জয়নাল আবেদীন মাজারী,সাংবাদিক সাকিব আল হেলাল,খোশবাস বার্তার সহযোগী সম্পাদক মোঃ নূর আজমান।