Tag Archives: রিয়াল মাদ্রিদ

ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে

ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ

ভিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট:

লা লিগায় গত শুক্রবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করার কারণে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখেছেন। এর জেরে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। তবে রিয়াল মাদ্রিদ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং আশা করছে, ভিনির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

আগামী সোমবার কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ভিনিসিয়ুসও দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। কারণ তিনি বিশ্বাস করেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ভিনি খেলতে পারবেন।

ভিনির শাস্তি নিয়ে ভিনিসিয়ুস বলেন, “এটা লাল কার্ডের ফাউল ছিল না, বরং হলুদ কার্ডের মতো ছিল। তাই আমরা আশা করছি, কোনো নিষেধাজ্ঞা আরোপ হবে না।”

ভিনিসিয়ুস প্রায়ই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন। এসব ঘটনা তাকে মানসিকভাবে বেশ চাপে ফেলে দেয় বলে জানিয়েছেন কোচ আনচেলত্তি। এ নিয়ে আনচেলত্তি বলেন, “তার অবস্থান খুব কঠিন। মাঠে অপমান ও বর্ণবাদী আচরণের শিকার হওয়া সহজ কিছু নয়। সে তার মানসিক অবস্থা উন্নত করার চেষ্টা করছে। যদিও এতে সে অনেক বিপর্যস্ত, তবে সে ক্ষমা চেয়েছে। এখন আমাদের সামনে এগিয়ে তাকানো উচিত।”

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে আনচেলত্তি আরও বলেন, “আমরা আশাবাদী যে সে নিষেধাজ্ঞা এড়াবে। তবে সামনে যে ম্যাচটি আছে, সেখানে দুইজন খেলোয়াড় আমাদের সঙ্গে থাকবেন না—গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। বাকিরা এই সফরে দলের সঙ্গে থাকবেন।”

বার্সেলোনাকে তৃতীয় স্থানে নামিয়ে

বার্সেলোনাকে তৃতীয় স্থানে নামিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট:

স্প্যানিশ লা লিগায় শনিবার (২১ ডিসেম্বর) রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে হারিয়ে লা লিগায় দুইয়ে চলে গিয়েছিল বার্সেলোনা, ফলে শীর্ষে উঠে যায় আতলেতিকো। এক দিনের ব্যবধানে হান্সি ফ্লিকের দল নেমে গিয়ে তিনে চলে যায়।

রোববার (২২ ডিসেম্বর) ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল।

ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি ব্রাহিম দিয়াজকে দিয়ে একটি গোল করিয়েছেন। রিয়ালের অন্য দুটি গোল করেছেন ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগো। ৫৩ মিনিটের মধ্যেই ৪-১ গোলে এগিয়ে ছিল রিয়াল।

আজকের ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এমবাপ্পে রিয়ালের সঙ্গে মানিয়ে নেয়ার সময়টা পার করে ফেলেছেন, এখন সময় কিছু করে দেখানোর। সেভিয়ার বিপক্ষে তিনি সত্যিই কিছু করে দেখালেন। দলের জয়ে বড় ভূমিকা রেখে তিনি রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪তম গোলটি পেলেন।

১০ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। রদ্রিগোর পাস বক্সের মাথায় পেয়ে তিনি এক স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেন এবং দ্বিতীয় ছোঁয়ায় জোরালো শটে গোল পেয়ে যান, যা ছিল ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফুটবলারের গোল।

১০ মিনিট পর ৩০ গজ দূর থেকে গোল করে ব্যবধান ২-০ করেন ফেদেরিকো ভালভের্দে। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি পায় রিয়াল, এবার ভাসকেজের ক্রসে গোল করেন রদ্রিগো। এক মিনিট পরেই সেভিয়ার হয়ে গোল করেন ইসাক রোমেরো। ৫৩ মিনিটে এমবাপ্পের পাশ থেকে রিয়ালকে চতুর্থ গোল এনে দেন ব্রাহিম দিয়াজ। এরপর ৮৫ মিনিটে দোদি লুবেবাকলো সেভিয়ার পক্ষে গোল করে ব্যবধান কমালেও তাতে কিছুই আসে-যায়নি।

১৮ ম্যাচে ১২তম জয় পেয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৪০। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বার্সেলোনা।

আবারও ঘরের মাঠে বিধ্বস্ত

আবারও ঘরের মাঠে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

আবারও ঘরের মাঠে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট:

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় গত সপ্তাহে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে চার গোল হজম করার পর এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও হার মানতে হলো রিয়ালকে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলানের কাছে তারা হেরেছে ৩-১ ব্যবধানে।

ম্যাচের শুরুতে রিয়ালের জন্য বিপত্তি ঘটে। মাত্র ১২ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে মিলানকে এগিয়ে দেন মালিক চিয়াও। পরের মিনিটেই সমতা ফেরানোর সুযোগ পায় রিয়াল, কিন্তু এমবাপ্পে ও ভিনিসিয়ুস সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

তবে রিয়ালকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সমতা ফেরানোর জন্য। ভিনিসিয়ুস পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ১-১ সমতায় ফেরান।

কিন্তু বিরতির আগে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের ৩৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের শট ঠেকানোর পরও দ্বিতীয় প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। এরপর ৪৩ মিনিটে এমবাপ্পের শট দারুণ দক্ষতায় আটকে দেন মিলানের গোলরক্ষক মাইক মানিয়াঁ, ফলে বিরতিতে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকতে হয় রিয়ালকে।

বিরতির পর রিয়াল দুটি পরিবর্তন আনে—অরেলিয়েঁ চুয়ামেনির জায়গায় ব্রাহিম দিয়াজ এবং ফেদে ভালভের্দের জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামানো হয়। তবে এই পরিবর্তন সত্ত্বেও গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেও সফল হয়নি রিয়াল।

মিলান বারবার প্রতি আক্রমণ চালিয়ে রিয়ালের রক্ষণে চাপ সৃষ্টি করে। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে রেইনডার্সের গোলে মিলান ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ৮১ মিনিটে আন্তোনিও রুদিগার একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত হতাশাজনকভাবে ম্যাচটি ৩-১ ব্যবধানে হেরে যায় রিয়াল।

বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:

আবারও ছন্দে ফিরল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রবিবার লা লিগার ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এতে শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছল বার্সেলোনা।

আগে থেকেই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে ছিল বার্সা। তবে মাঝে ছন্দ হারিয়ে ফেলেছিল ক্লাবটি। রবিবারের আগে শেষ পাঁচ ম্যাচে পেয়েছিল তিনটি জয়। তবে রবিবার ছন্দে ফেরে স্প্যানিশ জায়ান্ট। রিয়াল বেতিসকে নিয়ে স্রেফ ছেলেখেলা করল জাভি হার্নান্দেজের দল।

এদিন বার্সার হয়ে রবার্ট লেভানডোভস্কি, রাফিনহো ও আন্দ্রেস ক্রিস্টেনসন একটি করে গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতী।

ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বার্সেলোনা। আর তাতে ফলও মেলে দ্রুত। ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রাফিনহোর চমৎকার এক ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন আন্দ্রেস ক্রিস্টেনসন। বার্সেলোনার হয়ে ডেনিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৩৩তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বেতিস।

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গনসালেস। এর তিন মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বেতিস। জুলস কুন্দের চমৎকার ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডোভস্কি। চলতি আসরে এটি তার ১৯তম গোল।

৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রাফিনিহো। সার্জিও বুসকেটসের বাড়ানো বলে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন বার্সার এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৮২তম মিনিটে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। আনসু ফাতির শট বেতিসের রদ্রিগেসের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।

এই জয়ে ৩২ ম‍্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।

চ্যাম্পিয়নস লিগ: পিএসজি, নাপোলি, এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি ও বেনফিকার জয়

 

স্পোর্টস ডেস্ক:

গত রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যাচগুলোতে পিএসজি, নাপোলি, এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি ও বেনফিকা জয় পেয়েছে।  এছাড়া  চেলসি  বনাম  সালজবুর্গ, শাখতার  বনাম সেল্টিক  এবং কোপেনহেগেন বনাম  সেভিয়া ম্যাচটি  ড্র হয়েছে। গত রাতে মেসি দুটি রেকর্ড গড়েছেন।

রেঞ্জার্স বনাম নাপোলি ম্যাচ:

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর মাত্তেও পলিতানো, জিয়াকোমো রাসপাতোরি ও তানগগুই এনদোম্বেলের দ্বিতীয়ার্ধের তিন গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। ঘটনাবহুল ম্যাচে তিনটি পেনাল্টি পায় নাপোলি, এর দুটিই রেঞ্জার্সের গোলকিপার অ্যালান ম্যাকগ্রেগর রুখে দেন, নয়তো ইতালির ক্লাবটির জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। এ ম্যাচটি খেলার সময় ম্যাকগ্রেগরের বয়স ছিল ৪০ বছর ২৬৬ দিন। চ্যাম্পিয়নস লিগে খেলা পঞ্চম বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় তিনি।

এসি মিলান  বনাম দিনামো জাগরেব:

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে হারিয়েছিল দিনামো জাগরেব। মিলানের মাঠ সান সিরোতেও ৪৫ মিনিটে অলিভিয়ের জিরুর গোল, দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই সায়েলেমায়েকার্সের গোল-মিলান এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ৫৬ মিনিটে দিনামো একটি গোল ফেরত দিলেও ৭৭ মিনিটে মিলানের জয়ের ব্যবধান বাড়ান পবেগা। ৯ বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে জয় পেয়েছে মিলান।

চেলসি ১: ১ সালজবুর্গ :

চেলসির ডাগআউটে অভিষেকে জয়ের সুবাসই পাচ্ছিলেন স্টামফোর্ড ব্রিজের দলটির ইংলিশ কোচ গ্রাহাম পটার। ৪৮ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু ৭৫ মিনিটে পটারের জয়ের স্বপ্ন ভাঙেন নোয়াহ ওকাফোর। শেষ দিকে চেলসির দুই বদলি খেলোয়াড় হাকিম জিয়েখ ও আরমান্দো বোরহা ভালো কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। স্টার্লিংয়ের গতকালের গোলটি ছিল চ্যাম্পিয়নস লিগে তাঁর ২৫তম। চ্যাম্পিয়নস লিগে স্টার্লিংয়ের চেয়ে বেশি গোল আর মাত্র একজন ইংলিশ ফুটবলারেই আছে—ওয়েই রুনি (৩০টি)।

শাখতার ১: ১ সেল্টিক:

বোন্দারেঙ্কোর আত্মঘাতী গোলে নিজেদের মাঠে ১০ মিনিটেই পিছিয়ে পড়ে শাখতার। কিন্তু মিখাইলো মুদরিকের অসাধারণ এক গোলে ২৯ মিনিটেই সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত সেল্টিকের সঙ্গে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ইউক্রেনিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে ৩৪টি অ্যাওয়ে ম্যাচে মাত্র ২টি জয় সেল্টিকের।

রিয়াল ২: ০ লাইপজিগ

৭৯ মিনিট পর্যন্ত কোনো গোল নেই। এরপর চোখধাঁধানো দুটি গোল। ৮০ মিনিটে ফেদেরিকো ভালভের্দে আর যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্কো আসেনসিও—এ দুজনের অসাধারণ দুটি গোলে লাইপজিগের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।  এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচের সব কটিই জিতেছে রিয়াল মাদ্রিদ।

ম্যান সিটি ২: ১ ডর্টমুন্ড

এ ম্যাচের গল্পটাও অনেকটাই রিয়াল-লাইপজিগের মতো। ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে ৫৬ মিনিটে এগিয়ে যায় বরুসিয়া ডর্টমুন্ড। কিছুতেই গোল পাচ্ছিল না ম্যান সিটি। অবশেষে পেপ গার্দিওলার দলকে কাঙ্ক্ষিত সেই গোল এনে দেন বরুসিয়ারই সাবেক স্ট্রাইকার আর্লিং হলান্ড। ৮০ মিনিটে তাঁর অসাধারণ গোলের ৪ মিনিট পর জোয়াও কানসেলোর গোল। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।  ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে ২১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে ম্যান সিটি।

কোপেনহেগেন ০: ০ সেভিয়া

গ্রুপ ‘জি’তে এই ম্যাচ দিয়েই প্রথম পয়েন্ট পেয়েছে কোপেনহাগেন ও সেভিয়া। ম্যাচের শুরুতে স্পেনের দল সেভিয়া ছড়ি ঘোরালেও শেষ দিকে ভালো খেলেছে ডেনমার্কের কোপেনহাগেন। গোলশূন্য ড্র ম্যাচে দুই দলের রক্ষণই ছিল দারুণ জমাট। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সবশেষ চার ম্যাচে কোনো গোল খায়নি কোপেনহাগেন

জুভেন্টাস ১: ২ বেনফিকা

ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু মিলিকের করা গোলটি ধরে রাখতে পারেনি তুরিনের দলটি। ৪৩ মিনিটে বেনফিকাকে সমতায় ফেরান জোয়াও মারিও। ৫৫ মিনিটে নেরেস কাম্পোসের গোলে এগিয়ে যায় তারা। এরপর আর গোল শোধ করতে পারেনি জুভেন্টাস। গ্রুপ পর্বে এই নিয়ে শুরুর দুই ম্যাচেই হারল ইতালির ক্লাবটি। ১৯৯৭ সালের পর এই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইতালির মাটিতে জয় পেল বেনফিকা।

ম্যাকাবি হাইফা ১: ৩ পিএসজি

ইসরায়েলের স্যামি অফার স্টেডিয়ামে ২৪ মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। কিন্তু যে ম্যাচে লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পে—এই ত্রয়ী জ্বলে উঠবেন, সে ম্যাচে কি আর পিএসজি হারতে পারে! ৩৭ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান মেসি। এরপর দ্বিতীয়ার্ধে এমবাপ্পে ও নেইমারের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে প্যারিসে ফিরেছে ক্রিস্তফ গালতিয়েরের দল। চ্যাম্পিয়নস লিগে টানা ১৮ মৌসুম গোল করা প্রথম খেলোয়াড় লিওনেল মেসি। করিম বেনজেমা টানা ১৭ মৌসুমে গোল করেছেন।