,

সদর দক্ষিণে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2017
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তলের কার্তুজসহ সন্ত্রাসী কামাল হোসেনকে (৩৫) আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

সোমবার (১১ সেপ্টে¤¦র) ভোরে উপজেলার উনাইসার গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। দুপুর সোয়া ২ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া মোঃ কামাল হোসেন উপজেলার উনাইশার গ্রামের মৃত. হাজী হাকিম আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, আটক হওয়া আসামী মোঃ কামাল হোসেনে বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ই-মেইলে ছবি আছে