Tag Archives: লিওনেল মেসি

বিশ্বকাপজয়ী সতীর্থদের জন্য স্বর্ণের আইফোন উপহার মেসির

 

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির ক্যারিয়ারে একটাই অপূর্ণতা ছিল, বিশ্বকাপ শিরোপা। সেটাও ঘুচেছে অবশেষে। ৩৬ বছর পর মেসির হাত ধরে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

তবে মেসি বোধ হয় শুধু নিজে কৃতিত্ব নিতে রাজি নন। দলের সবার অবদানকেই বড় করে দেখছেন আর্জেন্টাইন খুদেরাজ। নাহলে এত বড় উপহার!

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য সোনায় মোড়ানো ৩৫টি আইফোন-১৪ উপহার দিয়েছেন মেসি।

প্রত্যেকটি ফোনের সঙ্গে মোড়ানো আছে ২৪ ক্যারেট স্বর্ণ। যার জন্য মেসির খরচ হয়েছে ১ লাখ ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

মেসি এই ফোনগুলোর ডিজাইনও করিয়েছেন বিশেষভাবে। সোনার প্রলেপ দেওয়া এই ফোনের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, তিনটি তারকা, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর খোদাই করা আছে। আর একটি কথাও লেখা হয়েছে ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২’।

শনিবার মেসির প্যারিসের বাসায় আইফোনগুলো দিয়ে যাওয়া হয়। যা সেখান থেকে চলে যাবে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কাছে।

ইডিজাইন গোল্ড, যারা মেসিকে এই ফোনগুলো সরবরাহ করেছে, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন লিওনস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল জেতায় লিওনেল মেসিকে তার সতীর্থ ও স্টাফদের জন্য ৩৫টি সোনার প্রলেপ দেওয়া আইফোন ১৪ উপহার দেওয়া ছিল সম্মানের ব্যাপার।’

প্যারিসে মেসির বাড়িতে গিয়ে তাকে সোনার কভারসহ আইফোন দেওয়ার পরে এই খবর জানিয়েছে সংস্থাটি। এই সংস্থাটি সাধারণত ফুটবল সেলিব্রিটিদের সাথে কাজ করে।

গোল্ডেন বল ও বুট পাওয়ার রেসে যারা আলোচনায় থাকবেন

ইমতিয়াজ আহমেদ জিতু:

আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপে ট্রফি ছাড়াও বেশ কয়েকটি পুরস্কার বেশ মূল্যবান। সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট ও টুর্ণামেন্ট সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয় গোল্ডেন বল। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত পৌছতে পারা দলের খেলোয়াড়রাই বিগত বছরগুলোতে এসব পুরস্কার পেয়েছেন। আমরা আজ আলোচনা করবো সে সব খেলোয়াড়দের নিয়ে যারা গোল্ডেন বল ও গোল্ডেন বুট পাওয়ার ক্ষেত্রে দাবিদার হয়ে উঠতে পারেন।

লিওনেল মেসি:

আর্জেন্টিনার ৩২ বছরের বিশ্বকাপ শিরোপা খরা ঘুচাতে ৩৫ বছর বয়সী লিওনেল মেসির জন্য সম্ভবত এটাই শেষ সুযোগ। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকা দলটি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে এসেছে। আর্জেন্টিনার দলের মূল প্রাণ ভোমরা এই লিওনেল মেসি। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা ছুয়ে দেখার সুযোগ হয়নি মেসির। তবে টুর্ণামেন্ট সেরা হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন। চলতি বছর ফর্মটা বেশ ভালই যাচ্ছে মেসির। যেহেতু তিনি জাতীয় ও ক্লাব পর্যায়ে নিজেই অসংখ্য গোল করে যাচ্ছেন এবং গোল করতেও সহায়তা করে থাকেন নিয়মিত। সেই বিবেচনায় এই বিশ্বকাপে আর্জেন্টিনা যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে পৌছতে পারে অথবা চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে মেসির হাতেই উঠতে পারে গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরষ্কার। ২০২১ সালে কোপা আমেরিকা কাপে মেসি গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটিই পেয়েছিলেন। মেসি জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১৬৪ ম্যাচে ৯০ গোল করেছেন। তাই শেষ বিশ্বকাপটা নিজের করে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করবেন গ্রহের অন্যতম এই ফুটবলার।

নেইমার:
সম্প্রতি নেইমার বলেছেন- এটা তার শেষ বিশ^কাপ হিসেবেই খেলবেন। যদিও বয়স ৩০ । আরেকটি বিশ^কাপ খেলতেই পারেন। তবে ঘন ঘন ইনজুরি ও বির্তকিত কর্মকান্ডে নেইমারের স্বাভাবিক খেলায় বেশ ব্যাঘাত ঘটে। সম্প্রতি চমৎকার ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভবিষ্যতে কি হয় তা কেউই বলতে পারে না। তাই এই বিশ^কাপে বিশেষ কিছু করতে চান নেইমার। দলটিও বেশ ভারসাম্য। নেইমার জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচে ৭৫ গোল করেছেন। এই বিস্ময়কর খেলোয়াড়ের এখনো বিশ্বকাপটা ছুঁয়ে দেখা হয়নি। তাই এবার হয়তো সামর্থ্যরে সবটুকু দিয়ে চেষ্টা করবেন নেইমার। নিজে গোল করা ও সতীর্থদের দিয়ে অহরহ গোল করাতে পারদর্শী নেইমার এই বিশ্বকাপের গোল্ডেন বুট ও গোল্ডেন বল পাওয়ার অন্যতম দাবিদার।

ক্রিশ্চিয়ানো রোনালদো:
বয়স প্রায় ৩৮ ছুই ছুই। এই বয়সে অন্যরা বুটজোড়া তুলে রেখে কোচিং বা অন্যদিকে নজর দেয়। কিন্তু সেখানে ব্যতিক্রম ৫ বার ব্যালন ডি’অর জয়ী পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো । সুঠাম দেহের অধিকারি রোনালদোর গতি কিছুটা কমে গেলেও গোল করার ক্ষুধা এখনো কমেনি। নিয়মিত গোল করেই যাচ্ছেন। জাতীয় দলের হয়ে ১৯১ ম্যাচে তার মোট গোল ১১৭টি। বিপক্ষের গোলপোস্টে এখনো আতংকের নাম এই রোনালদো । দল যদি কোয়ার্টার কিংবা সেমিফাইনালে পৌছতে পারে তাহলে রোনালদো হয়ে উঠতে পারেন গোল্ডেন বুটের অন্যতম দাবিদার।

কিলিয়ান এমবাপ্পে:
২৩ বছর বয়সী ফ্রান্সের এই ফরোয়ার্ড ২০১৮ বিশ^কাপে তার চমক দেখিয়েছেন। তার দুরন্ত গতির কাছে হিমশিম খেয়েছে পৃথিবীর সেরা সেরা রক্ষণভাগের খেলোয়াড়রাও। প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন তরুণ বয়সে। এটা তার দ্বিতীয় বিশ্বকাপ। ক্লাব ও জাতীয় দলের হয়েও রয়েছেন ভালো ফর্মে। তাকে নিয়ে নিশ্চয়ই আলাদা ক্লাস করছেন বিপক্ষ দলের কোচ ও রক্ষণভাগ। দুরন্ত গতি, অসাধারণ স্কিল ও গোল করার চরম ক্ষুধাই এ বিশ্বকাপে তাকে আরো সাফল্য এনে দিতে পারে। গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে থাকবেন বেশ জোরালোভাবেই। এমবাপ্পে ফ্রান্সের হয়ে ৫৯ ম্যাচে ২৮ গোল করেছেন।

ডি মারিয়া:
৩৪ বছর বয়সী ডি মারিয়া মূলত ফরোয়ার্ড হলেও তিনি দলটির অন্যতম প্লে-মেকার। মিডফিল্ডেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কোপা আমেরিকা ও ফিনালিসিমা ট্রফি জয়ে ডি মারিয়া রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুটি ম্যাচেই ডি মারিয়া গোল করেছেন। কোপা আমেরিকার ফাইনালের খেলা খেলোয়াড়ও হয়েছেন ডি মারিয়া। এই বিশ্বকাপেও মেসির পর ডি মারিয়াই আর্জেন্টিনার অন্যতম ভরসা। গোল করা ও গোল করাতে সহায়তায় ডি মারিয়া বেশ সফল। ডি মারিয়া জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচে ২৭ গোল করেছেন। আর্জেন্টিনা যদি ফাইনালে উঠে ডি মারিয়া যদি ইনজুরিতে না পড়েন তাহলে গোল্ডেন বলের অন্যতম দাবিদার হয়ে উঠবেন এই প্লে-মেকার।

হ্যারি কেন:

২৯ বছর বয়সী ইংল্যান্ডের এই স্ট্রাইকারের এটা দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৮ সালের বিশ্বকাপে ৬ গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। এবারও তারকা ঠাসা ইংলিশদের অন্যতম ভরসা এই হ্যারি কেন। এই বিশ্বকাপেও গোল্ডেন বুটের রেসে ভালভাবেই থাকবেন এই গোলমেশিন। ইংল্যান্ডের হয়ে ৭৫ ম্যাচে ৫১ গোল করেছেন এই স্ট্রাইকার।

লুকা মদরিচ:
বয়সটা ৩৭, তারপরেও ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম সেনাপ্রধান এই মিডফিল্ডার। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু বিশ^কাপ জয় অধোরাই থেকে যায় মদরিচদের। তবে আসরের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল ঠিকই পেয়েছিলেন এই মিডফিল্ডার। ক্রোয়েশিয়ার হয়ে ১৫৪ ম্যাচে ২৩ গোল করেছেন এই স্ট্রাইকার। এই আসরেও গোল্ডেন বল পাওয়ার লড়াইয়ে থাকবেন লুকা মদরিদ।

লাওতারো মার্টিনেজ:
২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ইন্টারমিলান ও জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন। মেসি ও ডি মারিয়ার বলের যোগান পেলে গোল করতে কাপর্ণ্য করেন না এই ফরোয়ার্ড। তিনি জাতীয় দলের হয়ে ৪০ ম্যাচে ২১ গোল করেছেন। জীবনের প্রথম বিশ্বকাপে গোল্ডেন বুটের রেসে ভালভাবেই থাকবেন লাওতারো।

লুইস সুয়ারেজ:
৩৫ বছর বয়সী উরুগুয়ের এই স্ট্রাইকারের এটাই শেষ বিশ্বকাপ। বার্সা ও অ্যাথলেটিকোর সাবেক এই ফরোয়ার্ড এখনো বিপক্ষের গোলপোস্টে এক আতংকের নাম। শেষ বিশ^কাপে নিজের মত করে খেলতে চাইবেন এ স্ট্রাইকার, তাতে কোন সন্দেহ নেই। সুয়ারেজ জাতীয় দলের হয়ে ১৩৪ ম্যাচে ৬৮ গোল করেছেন। এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের রেসে অন্যতম দাবিদার সুয়ারেজ।

কেভিন ডি ব্রুইন:
৩১ বছর এই মিডফিল্ডার ম্যানসিটি ও বেলজিয়ামের মাঝমাঠের অন্যতম ভরসা। বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারও তিনি। জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচে ২৫ গোল করেছেন এই প্লে-মেকার। এই বিশ^কাপে বেলজিয়াম টিমের সাফল্যের অনেকটাই নির্ভর করবে ডি ব্রুইনের উপর। দলটির সবাই আছেন দারুণ ফর্মে। তাই সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত পৌছতে পারলে কেভিন ডি ব্রুইনের হাতে উঠতে পারে গোল্ডেন বলের পুরষ্কার।

রবার্ট লেওয়ানডস্কি:
৩৪ বছর বয়সী পোল্যান্ড ও বার্সার এই স্ট্রাইকার বিগত কয়েক বছর ধরে নিজেকে গোল মেশিন রুপে আর্বিভূত করেছেন। জাতীয় দলের হয়েও ভাল ফর্মে রয়েছেন। ১৩৪ ম্যাচে করেছেন ৭৬ গোল। এই বিশ্বকাপে গোল্ডেন বুটের রেসে প্রথম দিকেই থাকবেন লেভা।

এছাড়া নেদারল্যান্ডের স্ট্রাইকার মেম্ফিস ডিপেই, ইংল্যান্ডের মিডফিল্ডার জুডে বেলিংহাম, স্ট্রাইকার ফিল ফোডেন, ওয়লেসের ফরোয়ার্ড গ্যারেথ বেল, ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে, স্পেনের ফরোয়ার্ড আলভারো মোরাত্তা, বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র চমক দেখাতে পারেন।

কাল মুখোমুখি হচ্ছে মেসি-রোনালদো

 

স্পোর্টস ডেস্কঃ

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও য়্যুভেন্তাস। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ দুই ক্লাবের লড়াই ছাপিয়ে ম্যাচের মূল আকর্ষণ সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একসময় নিয়মিত দুই মহাতারকার লড়াই হলেও, এখন আর সেটি নিয়মিত হয় না। সামনে আবার হবে কিনা, তারও কি নিশ্চয়তা!

চ্যাম্পিয়ন্স লিগে দুই ক্লাব একই গ্রুপে থাকায় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন সম্ভবত বিশ্বের কোটি ফুটবলপ্রেমী। মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষাটা অবশ্য বেড়েছে তাদের। অক্টোবরে গ্রুপপর্বের ১ম লড়াইয়ে ছিলেন না রোনালদো। করোনা পজিটিভ থাকায় সেবার খেলতে পারেননি পর্তুগিজ মহাতারকা। বার্সার বিপক্ষে ম্যাচে খেলার জন্য তার আকুতিটা সেবার টের পেয়েছিলেন সবাই।

এবার শঙ্কায় মেসির খেলা নিয়ে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে এরইমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলায়, আগের দুটি ম্যাচে ক্ষুদে জাদুকরকে বিশ্রামে রেখেছিলেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। এই ম্যাচে কি দলের সেরা তারকাকে নামাবেন এই ডাচ কোচ?

নামানোরই কথা। দুই বিশ্বসেরার লড়াই দেখতে সবার আগ্রহের কথা নিশ্চয়ই মাথায় আছে তারও।

পেশাদার ফুটবলে অবশ্য এমন আবেগ চলে না। বাস্তবেও অবশ্য কোম্যানের হাতে অপশন নেই মেসিকে ছাড়া। কারণ ফরোয়ার্ড লাইন নিয়ে খুব একটা স্বস্তিতে নেই কোম্যান। দুই তরুণ ফরোয়ার্ড দেম্বেলে এবং আনসু ফাতি ইনজুরির কারণে মাঠের বাইরে। গ্রিজম্যান-ব্র্যাথওয়েট এবং ত্রিনকাওকে নিয়ে একাদশ সাজাতে পারেন কোম্যান। কিন্তু মেসিকে কি এই ম্যাচেও বাইরে রাখতে চাইবেন তিনি?

মৌসুমে বার্সার অবস্থা তথৈবচ। ক্লাবেরও, মেসিরও। ভেতরে-বাইরে নানা গুঞ্জন। মাঠে দুর্দশা। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মহাযুদ্ধ কি সব ছাপিয়ে তাতিয়ে তুলবে তাকে?

৬ বারের ব্যালন ডি অর জয়ী বনাম ৫ বারের ব্যালন ডি অর জয়ীর লড়াই। ২০১৮ সালে রন রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই দু’জন আলাদা লিগে। দু’জনের একই লিগে খেলার সম্ভাবনাও আর নেই। দু’জনকে তাই তাকিয়ে থাকতে হবে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের দিকে।

দু’জন এর আগে মুখোমুখি লড়েছেন ৩৫ বার। তবে দ্বৈরথ থেমে গেছে ২০১৮ সালের মে মাসে। শেষবার ম্যাচটা ড্র হয়েছিল ২-২ স্কোরলাইনে। তার আগে ১৬ বার জিতেছেন মেসি। ১০ বার রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগে ৫ বার মুখোমুখি হয়েছেন দু’জন। ২বার জয় মেসির, রোনালদোর নামের পাশে জয় আছে ১টি ম্যাচে।

তবে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি লড়াইয়ে গোল করায় এগিয়ে মেসি। ৫ ম্যাচে ৩ বার রোনালদোর দলের জালে বল পাঠিয়েছেন তিনি। রোনালদো পারেন নি একবারও।

ব্যক্তিগত অর্জনের হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে লড়াই চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা উঁচিয়ে ধরেছেন রোনালদো। ৪ বার লিওনেল মেসি।

৬ বার ইউসিএলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিপরীতে ৭ বার টপ স্কোরার পর্তুগিজ মহাতারকা।

সবমিলিয়ে ইউরোপ সেরার মঞ্চে রোনালদোর গোল ১৭৩ ম্যাচে ১৩২টি। ১৪৬ ম্যাচে ১১৮ গোল মেসির।

এল ক্ল্যাসিকোয় দেখা হয়েছে বেশি বার। তবে দু’জনের দেখা হয়েছে জাতীয় দলের জার্সি গায়েও। ৩বার দেখা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্সেলোনা ম্যাচে।

তবে দিন যে ফুরিয়ে আসছে! ৩৫ বছর বয়সী রোনালদো আর ৩৩ বছর বয়সী মেসির দেখা হয়না ২ বছর। এবার না হলে আবার কতোদিন অপেক্ষা করতে হবে, তার কোন নিশ্চয়তা নেই। এমনকি আর কখনো নাও হতে পারে!

এবার ম্যারাডোনার জার্সি পরে গোল উদযাপন করেছেন তেভেজ

 

স্পোর্টস ডেস্কঃ

সদ্য প্রয়ায় আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে সম্মান জানাতে গত সপ্তাহে নিওয়েলসের জার্সি পরে গোল উদযাপন করেছিলেন লিওনেল মেসি। এজন্য তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে। হয়েছে জরিমানা। এবার একইভাবে ম্যারাডোনার প্রতি সম্মান জানালেন আরেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। তিনি ম্যারাডোনার দেওয়া জার্সি পরে বোকা জুনিয়র্সের হয়ে গোল উদযাপন করেছেন।

কোপা লিবার্তোদোরেসের মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে ব্রাজিলের ইন্টারন্যাসিওনালকে একমাত্র গোলে হারিয়েছে বোকা জুনিয়র্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড সতীর্থ এদুয়ার্দো সালভিওর ক্রস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে সেই গোলটি করেন তেভেজ। এরপর তিনি বোকা জুনিয়র্সের জার্সি খুলে ফেলেন। আগে থেকেই পরা ছিল ম্যারাডোনার দেওয়া সেই জার্সি। ১৯৮১ সালে বোকার হয়ে খেলার সময় এই জার্সি পরেছিলেন ম্যারাডোনা। সেটা চেয়ে নিয়েছিলেন তেভেজ।

ম্যাচের পর তেভেজ বলেন, ‘এটা দিয়াগোর প্রতি আমার ছোট্ট একটা শ্রদ্ধাঞ্জলি। ১৯৮১ সালের এই জার্সি তিনিই আমাকে দিয়েছিলেন। আমি তাঁকে এই সুখ উপহার দিতে পেরে খুবই আনন্দিত। নিশ্চিতভাবেই ওপর থেকে এটা দেখছেন। যে জার্সি ম্যারাডোনা দিয়েছিলেন, সেটাতে লেখা ছিল, “এটা তোমাকে ভালো খেলতে উৎসাহ দেবে।” আমি জানতাম আমি একটা গোল করতে যাচ্ছি। আশা করি, আমরা তাকে কোপা লিবার্তোদোরেস উপহার দিতে পারব।’

এভাবে জার্সি খুলে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তেভেজকেও মেসির মতো হলুদ কার্ড দেখতে হয়েছে। এতে অবশ্য তেভেজের কিছুই আসে-যায় না। তিনি বলেছেন, ‘শ্রদ্ধা জানানোর জন্যই এটা করেছি। এরপর রেফারি আমাকে বলল, এটা তাকে (হলুদ কার্ড দেখানো) করতেই হবে। তিনি তার কাজ করেছেন এবং এটা সঠিকই ছিল। কিন্তু আমি নিশ্চিত দিয়াগো ওপর থেকে আমাদের সবকিছু দেখেছেন এবং এসব দেখে তিনি একটু হলেও হেসেছেন।’

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে বার্সার ১০ নাম্বার জার্সি ছাড়তে হবে মেসিকে

 

স্পোর্টস ডেস্কঃ

প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা আহ্বান জানিয়েছেন, তার বাবার সম্মানে যেন বার্সেলোনার ১০ নাম্বার জার্সিটা অবসরে পাঠানো হয়, যেটি বর্তমানে ক্লাবের আরেক কিংবদন্তি লিওনেল মেসি পরেন!

১৯৮২-৮৪ মৌসুমে বার্সেলোনায় খেলেছিলেন ম্যারাডোনা। সেসময় ১০ নাম্বার জার্সিটা গায়ে জড়াতেন তিনি।

সাধারণত দলের সেরা ফুটবলারের গায়ে চাপে ১০ নাম্বার জার্সিটা। সে হিসেবেই ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী মেসির গায়ে দীর্ঘদিন ধরেই এই জার্সি। তবে দিয়েগোর ছেলের আবদার মানতে গেলে, মেসির কাছ থেকে কেড়ে নিতে হবে জার্সিটা!

চলতি সপ্তাহেই প্রয়াত কিংবদন্তিকে বার্সার জার্সিতে গোল করে শ্রদ্ধা জানিয়েছেন মেসি। দু’জনেরই সাবেক ক্লাব নিওয়েল ওল্ড বয়েজের জার্সিতে তাকে সম্মান জানান এলএমটেন।

এর আগে ফরাসী ক্লাব অলিম্পিক মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিলাস বোয়াস পরামর্শ দেন, ম্যারাডোনার সম্মানে বিশ্বের সব দলেরই উচিত ১০ নাম্বার জার্সিটা তুলে রাখা।

তবে অতকিছু চান নি ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা। তবে তার বাবার সাবেক ক্লাব যেন অন্তত তার প্রতি এই সম্মান জানায়, সেই আহ্বান তিনি জানিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে অবশ্য লিও’র শ্রদ্ধাজ্ঞাপনেও আপ্লুত হবার কথা স্বীকার করেন সিনাগ্রা।

তিনি বলেন, দিনগুলো বেশ আবেগপূর্ণ ছিল। লিও’র উৎসর্গ করার ঢংটা ছিল স্পেশাল। খুব সুন্দর। এটা দেখে আমি কেঁদেছি।

তিনি আরো বলেন, বার্সাসহ যেসব ক্লাবে তিনি খেলেছেন, সেসব ক্লাবের ১০ নাম্বার জার্সিটা তুলে রাখা উচিত।

বার্সার ন্যু ক্যাম্পের নাম বদলে রাখা হবে মেসির নামে

 

স্পোর্টস ডেস্কঃ

সাম্প্রতিক সময়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সম্পর্কের একটা স্পষ্ট টানাপোড়েন দেখা যাচ্ছে। চলতি মৌসুম শুরুর আগেই ক্লাব ছাড়ার ইচ্ছা জানানো থেকে শুরু করে, ক্লাব ম্যানেজম্যান্টের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন মেসি।

ধারণা করা হচ্ছে, বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই আগামী মৌসুমে নতুন কোনো দলে চলে যাবেন মেসি। তবে এর ঠিক বিপরীত ভাবনা বার্সেলোনার প্রেসিডেন্ট পদপ্রার্থী এমিলি রৌসাদের। তার মতে, বার্সার সঙ্গে মেসির সম্পর্ক সবসময়ই থাকবে অটুট।

শুধু তাই নয়, ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে মেসির জন্য আরও অনেক বড় সম্মানের অঙ্গীকারও দিয়েছেন রৌসাদ। জানিয়েছেন বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পের নাম বদলে রাখা হবে লিওনেল মেসির নামে। তবে এ বিষয়ে সবার অনাপত্তি নিশ্চিত করতে একটি গণভোটের আয়োজন করবেন রৌসাদ।

গত মাসে বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জোসেফ মারিয়া বার্তেমেউ। তার সঙ্গে পদত্যাগ পুরো বোর্ডও। আগামী জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য বার্সেলোনার ক্লাব নির্বাচন। যেখানে লড়বেন রৌসাদও। নিজের জয়ের সম্ভাবনা বাড়ানোর জন্য নানান পরিকল্পনার কথা জানাচ্ছেন তিনি।

এরই অংশ হিসেবে বার্সেলোনার ন্যু ক্যাম্পের নাম মেসির নামে বদলে দেয়ার কথা বলেছেন রৌসাদ। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘চলতি মৌসুম শেষে মেসির চুক্তি শেষ হয়ে যাবে ঠিক। তবু তিনি বার্সার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবেন। আমরা ন্যু ক্যাম্পের নতুন নাম ন্যু ক্যাম্প লিও মেসি রাখার জন্য একটি গণভোটের আয়োজন করব।’

শুধু ক্লাবের স্টেডিয়ামের নাম পরিবর্তন নয়, দলের শক্তি বাড়াতে অন্তত দুজন তারকা খেলোয়াড়কে কেনার কথাও বলেছেন রৌসাদ। যার মধ্যে একজন হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে এক্ষেত্রে আগে বার্সার ওপর করা মামলাটি তুলে নিতে হবে নেইমারকে।

রৌসাদ বলেন, ‘আমরা দুজন শীর্ষ খেলোয়াড়কে দলে নেবো। একজন হলেন নেইমার। তিনি যদি বার্সার ওপর করা মামলাটি তুলে নিতে রাজি হন, তাহলে তাকে দলে ফেরাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া অন্য যাকে আনতে চাই, শিগগিরই তার নাম জানাতে পারব আশা করি।’

ম্যারাডোনা অমর, তার মৃত্যুকে চিরবিদায় হিসেবে মানতে রাজি নন মেসি

স্পোর্টস ডেস্কঃ

আর্জেন্টিনার অবিসংবাদিত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সারাবিশ্বের সবার কাছেই বড় এক ধাক্কা হয়ে এসেছে এ খবর।

তবে ম্যারাডোনার মৃত্যুকেই তার চিরবিদায় হিসেবে মানতে রাজি নন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বিশ্বাস করেন, ম্যারাডোনা চিরঅমর হয়ে থাকবেন ফুটবল ইতিহাসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, ‘সকল আর্জেন্টাইন ও সারাবিশ্বের সবার জন্য কষ্টের একটি দিন। তিনি আমাদের ছেড়ে গেছেন কিন্তু চলে যাননি। দিয়েগো অমর। আমি তার সঙ্গে কাটানো সকল সুন্দর মুহূর্ত নিজের কাছে রেখে দিয়েছি। তার পরিবার ও কাছের বন্ধুদের জন্য আমার সহমর্মিতা। শান্তিতে থাকুন ম্যারাডোনা।’

সর্বকালের সেরা ফুটবলারের দৌড়ে ম্যারাডোনার চিরপ্রতিদ্বন্দী যিনি, সেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে যেন যথাযথ ভাষা খুঁজে পাচ্ছেন না এ খবরের প্রতিক্রিয়া জানানোর।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সংক্ষিপ্ত এক বার্তায় তিনি লিখেছেন, ‘কী দুঃখের একটা খবর! আমি সত্যিকারের একটা বন্ধু হারালাম, বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। তার ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলব, ঈশ্বর তার পরিবারকে শক্তি। আশা করি, একদিন আমরা ওপরে একসঙ্গে ফুটবল খেলব।’

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ম্যারাডোনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

সংস্থাটির প্রধান ক্লাওদিও তাপিয়া শোকবার্তায় বলেন, ‘আমাদের কিংবদন্তির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। সবসময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।’

মেসি সম্পর্কে পৃথিবীর ১০০ ফুটবলারের উক্তি!

 

ডেস্ক রিপোর্টঃ

লিওনেল মেসি একটি নাম নয় প্রতিপক্ষের আতঙ্ক। মেসির বিপক্ষে খেলতে নামার সময় প্রতিপক্ষ খেলোয়ারা আদা জল খেয়ে মাঠে নামে। তাকে আটকানো সর্বোচ্চ চেষ্টা থাকে সকলের। তিনি হলেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা।

সেই মেসি সম্পর্কে ১০০ জনের মন্তব্য।

১.(ম্যারাডোনা):—–“মেসি বিশ্বের ইতিহাসে সেরা প্লেয়ার”

২. (প্যালাসিও) [ইন্টার মিলান ও আর্জেন্টিনা]:—–“মেসির সাথে এক দলে খেলতে পারাটা আমার এবং অন্য খেলোয়ারদের জন্য সম্মানের। আমার স্বপ্ন হল একদিন মেসির মত হব। সে শুধু খেলোয়ার হিসেবে ই নয় মানুষ হিসেবেও অনেক ভাল”

৩. (হিগুয়াইন) [আর্জেন্টিনা]:- —-“আমি বলতে পারি মেসি রোনালদোর চেয়ে সেরা”

৪. (ডি মারিয়া) [আর্জেন্টিনা]:- —-“মেসি একজন ফেনমেনোন। এছাড়া আমি আর কি বলতে পারি? সে সব সময় পাস দেওয়া ও নেওয়ার জন্য তৈরি থাকে। আমার মতে সেই বিশ্ব সেরা প্লেয়ার”

৫. (এন্তোনিও কাসানো)[ইতালি]:”আমার ছেলের নাম রেখেছি লিওনেল। কারণ আমি বিশ্বের সেরা খেলোয়ারটির বিরাট ভক্ত। আমার স্ত্রীও রাজি হয়েছে।”

৬. (সালামন রন্দন) [ভেনেযুয়েলা]:—– “মেসি কে প্রকাশ করার মত নতুন কোন শব্দ নেই । সুধু এটুকু বলব মেসি বিশ্ব সেরা ”

৭. (ক্রিস্টিয়ান টেয়ো) [বার্সা]:—–“মেসির সাথে খেলা অত্যন্ত আনন্দের । এটি একরকম স্বপ্নের মত ।

৮. (মারিও গোমেজ) [জার্মানী এবং বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার]:- “মেসি একাধারে একজন “ফলস নাইন” খেলোয়াড় না। সে একজন সত্যিকারের স্ট্রাইকার এবং একজন সুপার প্লে-মেকার।সে একজন সত্যিকারের ঘাতক যে কিনা বিরামহীনভাবে গোল করে”

৯. (ডেভিড ভিয়া) [স্পেন]:—–“মেসির সাথে আমার সম্পর্ক এতোটাই খারাপ যে, বার্সায় আমার স্কোর করা গোলেরঅর্ধেকের মতো গোলেই তার অবদান থাকে। ”

১০. (সার্জিও আগুয়েরা):—–“সেরা ৩ জন ফর্রয়ার্ড কারা? মেসি , মেসিএবং মেসি ।তার থেকে সেরা আর কেউ নেই”।

১১. (পেরেজ) [রিয়াল মাদারির প্রেসিডেন্ট]:—–“মেসি বিশ্বের সেরা খেলোয়াড় । সেই রিয়াল ও বার্সার মধ্যে পার্থক্যকারী ।”

১২. ( টট্টি ) [সাবেক ইতালিয়ান ও রোমা লেজেন্ড]:—–“বর্তমানে একজনপ্লেয়ারই আছে যে এমন কিছু করছে যা আমি কখনো করতে পারিনি। সে হল মেসি। আমি আমার যায়গাতে কোন ইতালিয়ান প্লেয়ারকেও রাখতে পারবনা। শুধু মাত্র মেসিই আমার চেয়ে সেরা”

১৩. (মাসচেরানো ) [আর্জেন্টিনা ও বার্সা ]:—–“মেসির অবসরের পর আমরা বুঝতে পারব সে কত বড় মাপের খেলোয়াড় ছিল। আমার মনে হয় না আমরা মেসির মত আরেকজন খেলোয়াড় দেখতে পাব।”

১৪. (জর্দি রউরা) [বার্সা সহকারি কোচ]:—– “যখন তোমার দলে মেসি খেলে তখন কোচ হিসেবে তোমার জীবন টা খুবই আরামদায়ক হয়ে উঠে! কোন কথা হবে না,প্রতিদিন শুধু উপভোগ করে যাও”

১৫. (ভিসেন্তে দেল ভস্ক) [স্পেন কোচ]:—–“ব্রাজিল বিশ্বকাপ এ আর্জেন্টিনা কে হারানো কঠিন হবে।এই দলে লিওনেল মেসির মত খেলোয়াড় আছে যে কিনা আমার ডিফেন্স কে একাই ভেঙ্গে দিতে পারে”।

১৬. (গার্ডিওলা)[ সাবেক বার্সা কোচ] :—–“মেসি যে কোন সময় প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে পারে। কিন্তু তাঁকে যদি লেফট ব্যাকে রাখা হয় সে একই দক্ষতা প্রদর্শনে সক্ষম”

১৭. (নেইমার):—–“আমি রোনাল্দোর সাথে এক মৌসুম খেলার চেয়ে মেসির সাথে ১ ম্যাচ খেলাকে বেশি দাম দিব”

১৮. (ডিয়েগো মিলিত) [ইন্টার মিলান]:—–“কোনো সন্দেহ ছাড়াই মেসি বিশ্বসেরা প্লেয়ার, প্রতিটাম্যাচ কে সে নিজের করে নেয় । সত্যিই অসাধারণ”

১৯. (ডিয়েগো মিলিত) [ইন্টার মিলান]:—–” আমি মেসির পক্ষে ও বিপক্ষে খেলেছি , আমি তাকে ভালো করে চিনি । তার সাথে খেলাটা অনেক আনন্দ দায়ক ”

২০. (রিকি আলভারেজ) [ইন্টার মিলান]:—–“কেসেরা বার্সা না কি বায়ার্ন? আমি বার্সার পক্ষে যাব কারন বার্সাই আছে মেসি যে কিনা বিশ্ব সেরা” ।

২১. (জাভিয়ার মাসচেরানো) [আর্জেন্টিনা ও বার্সা]:—–“যদি কেউ মনে করে থাকেন যে, খেলার মাঠে আমরা মেসির অনুপস্থিতিটা অনুভব করব না, তাহলে আপনি ভুল করবেন”।

২২. (ম্যারাডোনা):—–“আমি আর্জেন্টাইন ফুটবল আমার জায়গায় উত্তরাধিকারী এবং তার নাম মেসি হবে। মেসি ইজ এ জিনিয়াস”।

২৩. (রুনি) [ইংল্যান্ড]।:—–“মেসিই সর্বকালের সেরা প্লেয়ার”

২৪. (কাসিয়াস) —–“মেসি কে কিনার সরবচ্চ চেষ্টা আমি করেছিলাম কিন্তু আসলে সে আমাদের হওয়ার না,সে কাতালুনিয়ার, এ পর্যন্ত যত জনআমার বিপক্ষে গোল করেছে, মেসি তাদের ভিতর নিঃসন্দেহে সেরা , ও আমার বিপক্ষে যত গোল করেছে , আর কেউ ই তা করে নাই”

২৫. (পিকে):—–“মেসি ই সর্বকালের সেরা”।

২৬. (রোনাল্ডিনহো):—–“মেসি বিশ্বসেরা , আমার কোন কিসুর আক্ষেপ নেই , কিন্তু একটা আক্ষেপ সবসময় থাকবে , আমি মেসির সাথে বেশিদিন খেলার সুযোগ পেলাম না , আমি তার সাথে আবার খেলতে চাই”

২৭. (আগুয়েরো) [আর্জেন্টিনা] —–“মেসি বিশ্বের সেরা প্লেয়ার” ।(ইভান হেলগুএরা)[ স্পেন] :—–আমার মতে মেসি সর্বকালের সেরা।

২৮. (গার্ড মুলার):—–“আমার রেকর্ড ৪০ বছর পর ভেঙ্গেছে মেসি। মেসি ইজ ফ্যান্টাস্টিক”।

২৯. (নেইমার):—– “মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমি বার্সেলোনায় সেরা হতে না বরং সেরা খেলোয়াড়টিকে সহযোগিতা করতে এসেছি”

৩০. (হাল্ক) [ব্রাজিল]:—–“কোন সন্দেহ ছাড়াই মেসিই বিশ্ব সেরা”

৩১. (বালোতেল্লি):—– “শুধু মেসি আমার থেকে উপরে আর সব আমার নিচে”

৩২. (রিভালদো) [ব্রাজিল]:—–“আমার মতে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়” ।

৩৩. (রোনাল্ডো (আসল):—–“মেসি বিশ্বের সেরা খেলোয়াড়”।

৩৪. (থিয়াগো সিলভা) [ব্রাজিল] :—–“মেসি বিশ্বের সেরা প্লেয়ার” ।

৩৫. (বেকহ্যাম):—-“রোনাল্ডো অসাধারন প্লেয়ার কিন্তু সন্দেহাতিত ভাবে মেসি ই পৃথিবীর সেরা খেলোয়াড়”

৩৬. (পেলে):—– “এই মুহূর্তে মেসি ই সেরা” ।

৩৭. (প্লাতিনি) [ফ্রান্স] :—–“মেসি অবিশ্বাস্য”।

৩৮. (মাসছেরানো) [আর্জেন্টিনা ও বার্সা] :—– “মেসি কে বিশ্বসেরা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না , খুব কম রেকর্ড ই আছে তার কাছে ভাঙ্গার মত এখন”

৩৯. (আলেক্স সং) [বার্সা]:—-“মেসি র সাথে অনুশীলন এর সময় ও আমি ওকে বল হারাতে দেখিনি”

৪০. (অরি) [ইস্রাইল] :—–“ মেসির সাথে কার তুলনা বোকামির সামিল”

৪১. (হান্তেলার) [হল্যান্ড]:—– “রোনালদো ভাল, কিন্তু মেসি তার থেকে দশ গুণ ভাল”

৪২. (রিবেরি) [বায়ার্ন মিউনিখ]:—–“মেসি তার ফুটবল এ দুনিয়া কে বিমহিত করে রেখেছে , সে সব কিছুই বলা যায় জিতেছে , কিন্তু আমি খুব করে চাইব এবার সে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে দিবে”

৪৩. (টমাস মুলার) [জার্মানি]:—– “আমি চ্যাম্পিয়ন্স লিগ এ কিছু গোল করেছি ঠিক ই কিন্তু তার মানে এই নয় যে আমাকে মেসি র সাথে তুলনা করা যায় , মেসি অন্য উচ্চতায় নিজেকে নিয়ে গেছে”

৪৪. (মাঞ্চিনি):—– মেসি কে আটকানোর উপায় ??? আজ পর্যন্ত তা কেউ করে দেখাতে পেরেছে নাকি ??? সে অপ্রতিরোধ্য

৪৫. (লামেলা) [আর্জেন্টিনা]:—– আমি মেসির মত শুধু একটি গোল করতে পারলেই নিজেকে ধন্য মনে করব

৪৬. (কোবি ব্রায়ান্ট) [বাস্কেটবল]:— — “মেসি ও ক্রিস্চিয়ানো রোনালদো কে সেরা? তাদের দুজনেরই রয়েছে আলাদা আলাদা খেলার ষ্টাইল কিন্তু আমি মেসিকেই বেছে নেব”

৪৭. (জর্জ মেসি) [মেসির বাবা ]:— “মেসি অবসর নিলে আমি ফুটবল খেলা আর দেখবনা । আমার ছেলেই বিশ্ব সেরা”

৪৮. (লোডউইক ডি ক্রুইফ) —–“আমার পছন্দের ফুটবলার মেসি। ইনিয়েস্তাও পছন্দের। আর ক্রিশ্চিয়ানোর খেলা ভাল লাগলেও তার মন মানসিকতা আমার কাছে অভিনেতার মতো লাগে। কোন ফুটবল তারকার ফ্যাশন, চলাফেরা সিনেমার নায়কের মত হবে কেন? মেসি ই সেরা”

৪৯. (এরিক লামেলা):—– “আমি মেসির মত বিরামহীন গোল করতে চাই ”

৫০. (গার্দিওলা):—– “সত্যিকার অর্থেই মেসি একজন অসাধারণ ফুটবলার। মাঠে তার গুরুত্ব অন্য অনেক কিছুর চেয়ে বেশি। তিনি সবকিছু করতে পারেন। এই বয়সের এক তরুণ যে এত কিছু করতে পারেন, তা সত্যিই অসাধারণ। একজন সেরা খেলোয়াড়কে দিয়ে অনেক কিছুই করানোসম্ভব। মাইকেল জর্ডান যেমন শিকাগো বুলসের জন্য পেরেছেন, ব্রেয়ান্ট যেমন পেরেছেন ল্যার্কাসের জন্য, মেসিও তেমনি পারছেন আর্জেন্টিনা আর বার্সেলোনার জন্য। সেরা বলেই আমরা সব সময়ই তাকে দলে চাই। কখনোইহারাতে চাইব না। সে থাকলে কোচের কাজটা সহজ হয়ে যায়””।

৫১. (পেলে):—–“কাকার হাতে আমি যেদিন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিয়েছিলাম, সেদিন জানতাম মেসি বিশ্বসেরা হবেন”

৫২. (তেভেজ) [আর্জেন্টিনা] :—–“তার গতি অবাক করার মতো। আমি ভেবে পাই না একজন ফুটবলার কীভাবে এক সেকেন্ডের মধ্যে তার গতি ১ থেকে ১০০-তে নিয়ে যেতে পারেন। আমি ক্রিস্টিয়ানো রোনালদো এবং রুনির মতো ফুটবলারের সঙ্গে খেলেছি; কিন্তু মেসি এ মুহূর্তে বিশ্বের যে কোনো ফুটবলারের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছেন। তিনি শুধু তার গতির জন্যই অনন্য নন, ফুটবলে পা রেখেও যে মাথা খাটাতে হয়, সেটি দেখিয়েই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন”।

৫৩. (ম্যারাডোনা):—–“আর্জেন্টাইন ফুটবলে আমার উত্তরসূরি হিসেবে আমি মেসিকেই দেখতে চাই। আমার বিশ্বাস, সেটার যোগ্যতাও তার আছে। আগামীতে তিনি আরও বড় ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করবেন। তার ভেতরে যোগ্যতা অপরিসীম। আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার হওয়ার সবযোগ্যতাও তার মধ্যে আছে বলে আমি মনে করি””।

৫৪. (মরিনহো):—–“মেসিকে থামানোর একটা উপায় আছে। সেটি হলো যখন আপনি১১ জনকে নিয়ে খেলতে নামবেন, তখন মেসিকে ডাবল মার্ক করতে হবে। একজন তার সঙ্গে লেগেই থাকবে, আরেকজন তাকে সহযোগিতা করবে। যদি ১১ জনের বিপক্ষে ১০ জনের খেলা হয়, তাহলে তাকে থামানোর আর কোনো সুযোগ নেই”।

৫৫. (ড্যানিয়েল আলভেস):—–“যখন আমি সেভিয়াতে ছিলাম, তখন মেসির বিপক্ষে খেলতে হতো। এটা আমার জন্য খুবই কঠিন কাজ ছিল। কিন্তু এখন আমি ও মেসি একই দলের। আমার খেলাটা এখন অনেক সহজ হয়ে গেছে। আমি খুশি যে মেসি ও আমি একই দলে খেলছি। এটা আমার জন্য দারুণ এক ব্যাপার। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন এক কাজ”।

৫৬. (পুয়ল) [বার্সা ও স্পেন ]:—–“মেসি দুর্দান্ত এক খেলোয়াড়। তার মতো কেউ নেই। এ মুহূর্তে তিনি বিশ্বসেরা খেলোয়াড়। অনুশীলনে তিনি আমাকে যথেষ্ট ভোগান। আমার বিশ্বাস, তিনি বছরের পর বছর এভাবে খেলে যাবেন”।

৫৭. (ফ্যাব্রিগাস) [বার্সা ও স্পেন]:—–“ইনজুরিমুক্ত থাকতে পারলে তার সামনে পড়ে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। আমার কাছে তিনিই বিশ্বসেরা খেলোয়াড়”।

৫৮. (রোনালদিনহো):—–“যখন তিনি খেলেন, তখনই ম্যারাডোনার কথা মনে করিয়ে দেন। উভয়ই বাঁ পায়ের খেলোয়াড় এবং উচ্চতায় একটু খাটো। কাকা ও রোনালদোর পাশাপাশি মেসি বিশ্বসেরা। আমাদের কাছে অবশ্য এটা কোনো বিস্ময় নয়; কেননা, যখন তিনি অনুশীলনে আসতেন, তখনই আমরা জানতাম একদিন তার কাছে আমরা ম্লান হয়ে যাব”।

৫৯. (জাভি):—–“এটা পরিষ্কার যে, মেসি অন্যদের থেকে অনেক ওপরে। এটা যারা দেখেন না, তারা অন্ধ”।

৬০. (আর্সেন ওয়েঙ্গার) [আর্সেনাল কোচ]:—–“মেসিপ্লে-স্টেশনের মতো”।

৬১. (ফ্র্যান্ক রাইকার্ড):—–“এখনো এমন কোন বুলেট ম্যাজিক তৈরিহয়নি যা মেসিকে থামাতে পারে। মেসিই বিশ্বসেরা প্লেয়ার। সেই এবার ব্যালন ডি অরের যোগ্য দাবিদার” ।

৬২. (পেপ গার্ডিওলা):—– “আমি চেয়েছিলাম মেসিকে সময়ের সেরা খেলোয়ার বানাতে আর উল্টো সেই আমাকে বানিয়ে দিল সময়ের সেরা কোচ। আর নিজেকে এমন সেরা বানালো যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি”

৬৩. (ডিয়েগো ম্যারাডোনা):—– “২০০৮ সালে যখন সে ব্যালন ডি অরে ২য় হল তখন আমি তাকে বলেছিলাম এই শেষ বার আমি তোমাকে ২য় হতে দেখলাম। আমি এর পর আর কখনো তোমাকে২য় দেখতে চাইনা। আর তখন সে প্রথমহয়ে আসছে। মেসিই বিশ্ব সেরা প্লেয়ার। এমনকি সে আমার চেয়েও সেরা”

৬৪. (সারজিও বুস্কেটস) [বার্সা ও স্পেন]:—–“যদি আমার মাথায় বন্দুক রাখে তাহলেও আমি অন্য কাও কে সেরা বলতে পারবনা, মেসিই বিশ্বসেরা” ।

৬৫. ইকার ক্যাসিয়াস (পোর্তো ও স্পেইন)”:—-“মেসি দলের জন্য খেলে, তাই বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে এত এগিয়ে যাচ্ছে। সে সেরা, অবশ্যই সেরা। আমি মানতে বাধ্য কারণ আমি তার মুখোমুখি হয়েছি।”

৬৬. (ডেকো):—–” আশা করি ম্যারাডোনা আমাকে ক্ষমা করে দিবেমেসি তার থেকে ও সেরা “”।

৬৭. (সামির নাসরি):—– “লিওনেল মেসি হল একজন সুপার ম্যান”

৬৮. (ম্যারাডোনা):—–“মেসি একটি গোল করে এবং উদযাপন করে আর রোনালদো গোল করার পর এমনভাবে পোজ দেয় যেন সে একজন শ্যাম্পুর এড করছে ।”

৬৯. (অলিভার কান) [জার্মান গোলরক্ষক]:—–” মেসি হল ইশ্বরপ্রদত্ত সামর্থ্যের ফুটবলার, পেলে ও ম্যারাডোনার মত” ।

৭০. (পেপ গার্ডিওলা):—–“মেসি যখন বল পায় তখন সে ফলস ৯ এর মত খেলে। আপনি যদি তাকে লেফট ব্যাকে রাখেন তাহলে সে সেখানেও ওয়ার্ল্ডকাসের মত খেলবে। তাহলে সে বেস্ট ডিফেন্ডার হয়ে উঠবে। কারন মেসি যে কোন পজিশনেই খেলতে পারে।”

৭১. (আর্সেন উয়েঙ্গার) [আর্সেনাল কোচ]:—– “রোনাল্ডো একজন অসাধারন প্লেয়ার। কিন্তু তার ভাগ্য অনেকখারাপ যে সে ভুল সময়ে জন্ম জন্ম গ্রহন করেছে।”

৭২. (আলেক্স ফার্গুসন):—–“আমি মনে করি রোনাল্ডোই সব চেয়ে কমপ্লিট ফুটবলার। আর সেই বিশ্বেরসেরা প্লেয়ার। (সাংবাদিক মেসির কথা জিজ্ঞাসা করলে) আমিতো বিশ্বের কথা বলেছি। আর মেসি তো হচ্ছে আউট অফ দ্যা ওয়ার্ল্ড”

৭৩. (ক্রুইফ):—–বিশ্ব ফুটবলের জন্য মেসি একটি গুপ্তধনের মত! সে সারা বিশ্বের শিশুদের জন্য রোল মডেল মেসিই হবে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি ওর জেতা খেলোয়ার! সে ৫,৬,এমনকি ৭ টাও জিততে পারে! সে অপ্রতিদ্বন্দী! সে অন্য জিনিস!

৭৪. (বেকেনবাওয়ার) [জার্মানি]:—– মেসি একজন জিনিয়াস! তার সব আছে! আমি এমন একজন খেলোয়ারকে দেখছি, যে খুবই দুর্দান্ত, খুব চালাক এবংতার বাম পা ডিয়েগো ম্যারাডোনার মত!

৭৫. (ডি স্টেফানো):—–আমি মেসিতে মুগ্ধ! যা সে করছে, তা খুবই ভাল! সেসবসময় তার দলের জন্য খেলে! খুবই বুদ্ধিমান একজন খেলোয়ার! সে সেই জায়গায় ই চাপ প্রয়োগ করে, যেখানে সেটা দরকার!

৭৬. (দেলবস্ক):—–মেসিই সেরা, ফুল স্টপ.

৭৭. (মরিনহো):—–‘মেসি নেই, বার্সার গৌরবও নেই’সেমিফাইনালেবায়ার্ন মিউনিক এর সাথে বার্সারজিততে পারত,, যদি মেসি খেলত এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি মেসি ছাড়া বার্সার পথচলা অনেকটাই কঠিন হবে।২৫ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার যেভাবে বার্সাকে সার্ভিস দিয়ে আসছে সেটা সত্যিই প্রশংসনীয় এবং সন্দেহহীনভাবেই বার্সার অনেক অংশ জুড়েই মেসির অস্তিত্ব বিদ্যমান’

৭৮. (সাবেলা):—–”মেসি এমন একজন প্লেয়ার সে যে কোন সময় মাঠে নেমে সবকিছু পরিবর্তন ঘটাতে পারে’

৭৯. ( টিটো ভিলানোভা):—–” মেসির ওপর নির্ভরশীলতা ? এটি নতুন কিছু নয় এবং এটি সাধারণ ব্যাপার কারণ সে বিশ্বের সেরা খেলোয়াড় । আশা করি তার উপর আরও অনেক বছর নির্ভরশীল থাকতে পারবো ।

৮০. (অলিভার কান):—–” মেসি হল ইশ্বরপ্রদত্ত সামর্থ্যের ফুটবলার, পেলে ও ম্যারাডোনার মত” ।

৮১. (গ্যারি লিনেকার):—–“ম্যারাডোনার খেলা অনেক দেখেছি। ওর বিপক্ষে খেলেছিও। সেও ছিল দুর্দান্ত। তবে মেসি ওর চেয়ে ভালো এবং ধারাবাহিক। ও শুধু ডিয়েগোরপ্রতিভাই পায়নি, আমাদের দেখা সর্বকালের সবচেয়ে সেরা গোলস্কোরারও।”

৮২. (ডেভিড ব্যেকহ্যাম):—– “মেসি পৃথিবীর সেরা খেলোয়ার।মেসি এমন একজন খেলোয়ার, যখন কোন শিশু তার খেলা দেখে সেও মেসির মত হতে চাই”।

৮৩. (ডেভিড ব্যেকহ্যাম):—– “রোনাল্ডো একজন অসাধারন প্লেয়ার। কিন্তু তার একটা সমস্যা আছে। আর সেই সমস্যাটি হল মেসি।”

৮৪. (রুনি):—–“মেসিই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়ার ।তার মত আর কেউ নেই” ।

৮৫. (ইব্রাহিমোভিচ):—–“রোনাল্ডোরভাগ্য খুব ভাল যে সে প্রতি বছর মেসিকে ব্যালন ডি অরজিততে দেখার জন্য সামনের সারির টিকেটটি পায়।”

৮৬. (জিদান):—–“মেসি সবসময় ব্যবধান গড়ে দেয়! তার মাঝে একটাআইডিয়াই কাজ করে, গোলের দিকে দৌড়ানো! তাই একজন ফুটবল প্রেমিক হিসেবে আপনার কাজ, শুধুই উপভোগ করা”!

৮৭. রোনালদো (ব্রাজিলিয়ান) “এই ব্যাপারে কোন সন্দেহই নেই যে ,মেসিই বিশ্বসেরা!

৮৮. (হুয়ান রোমান রিকুএল্মে):—মেসি অবশ্যই বিশ্বেরসেরা খেলোয়াড় । কিন্তু মেসি যদি ১০-১৫ মিনিটের জন্য ফোকাস হারায় তাহলে ইনিয়েস্তা তার দায়িত্ব নিয়ে নেয় । ”

৮৯. (টট্টি):—– বর্তমান বিশ্বে শুধু মাত্র একজন খেলোয়ার ই আছে যা সে করতে পারে আমি তা কখনো পারব না আর সে হল মেসি।শুধু মেসি ই আমার থেকে সেরা”।

৯০. (টমাস মুলার):—–“আমি মেসির মতভালো না, মেসি সবার সেরা”

৯১. (ক্রিশ্টিয়ানো রোনাল্ডো):—–“’মেসিই বর্তমান সময়ের সেরা প্লেয়ার’”

৯২. (ডেভিড ব্যাকহাম):—–“শেষ যখনমেসির বিপক্ষে খেলেছি তখনি আমার মাথাই অবসরের চিন্তা আশে”

৯৩. (পাওলো মালদিনি):——-“আমি যখনই লিওনেল মেসিকে খেলতে দেখি তখন আমার মনে হয় তার প্রতি বছর এটি (ব্যালন ডি অর) জেতা উচিত ।আমার কোন সন্দেহ নেই, সে একজন অবিশ্বাস্য খেলোয়ার ।”

৯৪. (থিয়েরি অরি):—– যখন আমি মেসির সাথে খেলতাম, তখন আমার দৌড়াতে মন চাইত না, শুধু দাড়িয়েদাড়িয়ে তার খেলা উপভোগ করতে মন চাইত”

৯৫. (রোনালদিনহো):—– “যখন বার্সেলোনার খেলা শুরু হয় তখন ব্রাজিলের অধিকাংশ রাস্তা-ঘাট খালি হয়ে যায়, সবাই মেসির খেলা দেখার জন্যে টিভি সেটের সামনে বসে পরে”

৯৬. (স্যামুয়েল ইতো):—– “ফুটবলে যদি কোন ঈশ্বর থেকে থাকে তবে সে লিও, সে বার্সার দশ নাম্বার জার্সি পরে খেলে”

৯৭. (আদ্রিয়ান ইনসুয়া):—– “নিঃসন্দেহে মেসি বিশ্বের সেরা খেলোয়ার। আমার ভাগ্য ভাল যে আমি একজন আর্জেন্টাইন। ফলে তার সাথে খেলার সুযোগ পাই”

৯৮. ( পিকে ) :—– ” ভবিষ্যতে আমি আমার নাতি নাত্নিদের কে ছবি দেখিয়ে বলতে পারব সর্ব কালের সেরা প্লেয়ার মেসি এবং আমি এক দলেখেলেছি ”

৯৯.পেপ গার্দিওয়ালা:———-“পৃথিবীতে এমন কোন ডিফেন্স নেই যেটা মেসিকে আটকাতে পারে। এক কথায় মেসিকে আটকানো অসম্ভব ”

১০০. আমি : (বার্সা, আর্জেন্টিনা ও মেসির পাগলা সাপোর্টার) – “নিঃসন্দেহে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তার সম্পর্কে নতুন করে কিছু বলার ভাষা আমার জানা নেই”।