রাসেল সোহেল:
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) কুমিল্লা জেলা পর্যায়ের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেটার উল্লাহ, জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন প্রমুখ।
বালক গ্রুপে সেমিফাইনালে উঠেছেন আদর্শ সদর ও নাঙ্গলকোট উপজেলা। এদিকে বালিকা গ্রুপে সেমিফাইনালে উঠেছেন দাউদকান্দি ও দেবিদ্বার উপজেলা।
আগামীকাল সকালে সেমিফাইনাল ও বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে।