Tag Archives: সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে হামলার শিকার অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ‘সংবাদ সম্মেলন”

চৌদ্দগ্রাম  প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ মালিকীয় ভূমিতে নির্মাণকাজ চলমান অবস্থায় অব: সেনাসদস্য জয়নাল আবেদীন ও তার প্রতিবন্ধী পুত্রের উপর একাধিকার হামলার অভিযোগ করেছেন।

শুক্রবার (২৮শে মার্চ) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে ভূমিদস্যু মোশারফ ও তার ৫ ছেলের অব্যাহত হামলা ও হুমকি থেকে বাঁচতে প্রাণভয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন বলে জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমি অব:প্রাপ্ত সেনা সদস্য। মুন্সীরহাট ভূমি অফিসের আওতাধীন হাড়ীমুড়া মৌজার বিএস চুড়ান্ত ৩৮নং খতিয়ানের রেকর্ডীয় মালিক আবদুল হামিদ উক্ত খতিয়ানের ৪৫৫ দাগে ৩২শতক, ১৮৪ দাগে ৫৬শতকসহ মোট- ৮৮শতক ভূমিতে ৩পুত্র ওয়ারীশ রাখিয়া মারা যান। মৃত আব্দুল হামিদের ওয়ারীশপুত্র খোরশেদ আলম ওয়ারীশসূত্রে মালিক হয়ে ২০১৬ সালের ২৩শে মার্চ ৮১১নং হেবার ঘোষনাপত্র মুলে হাল ৪৫৫ দাগে ১৪.৫৫শতাংশ ভূমি তাহার পুত্র কামরুল ইসলামকে প্রদান করেন। কামরুল ইসলাম উক্ত দলিলমূলে নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং- ১০,১০৩/২০২১-২২মূলে সৃজিত ২৩৯নং খতিয়ানে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি নিজ নামে খতিয়ান করেন। পরর্বর্তীতে কামরুল ২০২৩ সালের ১৯শে অক্টোবর ৯২০৮নং সাফকবলা দলিলমূলে বিএস চুড়ান্ত ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি আমার ২ ছেলে শাহাদাত ও আনোয়ারের নিকট বিক্রি করিয়া মালিকানা হস্তান্তর করেন ও দখল বুঝাইয়া দেন। আমার ছেলেরা উক্ত দাগের ১০.৬৬শতাংশ ভূমিতে মালিক হয়ে নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং- ৬,০৮৭/২০২৩-২৪মূলে সৃজিত ২৯৩নং খতিয়ানে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি নিজ নামে খতিয়ান করেন।
আব্দুল হামিদের অপর ওয়ারীশ মোশারফ হোসেনের স্ত্রী কহিনুর বেগম বিজ্ঞ আদালতে নামজারী আপীল মোকদ্দমা নং- ৪৮১/২০২২-২৩ দায়ের করিলে বিজ্ঞ আদালত ৪৫৫ দাগে প্রত্যেক ওয়ারীশ সমান হিস্যায় ১০.৬৬শতাংশ ভূমিতে মালিক মর্মে রায় প্রদান করেন। এছাড়াও সামাজিকভাবে তৎকালীন ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিক বৈঠকেও আব্দুল হামিদের তিন ছেলে সমান হিস্যায় মালিক মর্মে রায় প্রদান করেন এবং জয়নাল আবেদীনের ছেলেদের মালিকানা বৈধ বলে ঘোষনা করা হয়। মোশারফ গং এতেও ক্ষান্ত না হয়ে আমার ছেলেদের দখল নেই মর্মে আদালতে ৩৫/২০২৪ নং দেওয়ানী মামলা দায়ের করেন। উক্ত দেওয়ানী মামলার প্রেক্ষিতে মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে তদন্ত করে আমার ছেলেদের দখলে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি রয়েছে মর্মে প্রতিবেদন দায়ের করেন।
মোশারফ ও তার ছেলেরা রাষ্ট্রিয় আইনে, সামাজিকভাবে ব্যর্থ হয়ে আমার মালিকানাধীন ভূমিতে নির্মাণ কাজ চলমান অবস্থায় গত ০৫ই মার্চ বিকেলে আরও অন্তত ৮-১০জন সন্ত্রাসীসহ আমার প্রতিবন্ধী ছেলে সোহরাব হোসেনকে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়। আমি আমার আরেক ছেলে রেদোয়ানসহ প্রতিবন্ধী ছেলেকে উদ্ধারে গেলে স্বপন রামদা দিয়ে ্আমার ও রেদোয়ানের উপর হামলা করে। এসময় ধারালো ছেনি দিয়া কুপিয়ে আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলে। আমি তাৎক্ষনিক ৯৯৯এ কল দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। মোশারফ গং আমার ও ছেলেদের বিরুদ্ধে বারংবার হামলা করে, মারধর করে। এমন পরিস্থিতিতে আমি অন্তত ৬-৭ বার আইনের আশ্রয় নিয়েছি। বর্তমানেও আমি তাদের ভয়ে ভীতসন্তপ্ত অবস্থায় পরিবার নিয়ে আছি।

সংবাদ সম্মেলণে উপস্থিত থেকে জয়নাল আবেদীনের সকল দাবী সত্য মর্মে বক্তব্য রাখেন মোশারফের ভাই খোরশেদ আলম, ফজলুর রহমান, ইয়াকুব শরীফ, মাষ্টার আইয়ুব আহমেদ।

এদিকে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে মোশারফ ও তার স্ত্রী কহিনুর দাবী করেন, মামলা চলমান অবস্থায় জয়নাল আবেদীন উক্ত বিবাধমান ভুমি ক্রয় করেন। বিবাধমান ভূমিতে দখলে যাওয়াকে কেন্দ্র করে তাদের উপরও একাধিকবার হামলা হয়েছে বলেও দাবী করেন তারা।

কুমিল্লা স্টেডিয়ামে

কুমিল্লা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আয়োজনে সংবাদ সম্মেলন

কুমিল্লায় স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আয়োজনে সংবাদ সম্মেলন

শাহ ইমরান:

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন বলেন, ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় টুর্নামেন্টটি শুরু হবে। খেলাটি টি-টুয়েন্টি ফরম্যাটে হবে। এতে অংশগ্রহণ করবে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলার খেলোয়াররা। টুর্নামেন্টে স্থানীয় ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারাও অংশগ্রহণ করবে। বিনা টিকেটে খেলা উপভোগ করতে পারবে দর্শকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

২৯ নভেম্বর কুমিল্লা স্টেডিয়ামে

২৯ নভেম্বর কুমিল্লা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের নকআউট ম্যাচ, প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের নকআউট রাউন্ডের কুমিল্লা বিভাগ লাল দল বনাম কুমিল্লা বিভাগ সবুজ দলের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি সফলভাবে আয়োজন করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন কর্তৃপক্ষ।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ টি-টোয়েন্টি ম্যাচের মাঠের আনুষাঙ্গিক কমিটির আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

তিনি সাংবাদিকদের সামনে খেলার পূর্ব প্রস্তুতি ও মাঠের সংস্কার কাজের বিষয়ে কথা বলেন।

আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আগামী ২৯ নভেম্বর সকাল দশটায় এ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলার পূর্বে জাতীয় সংগীত দলীয় সংগীতসহ সাংস্কৃতিক ডিসপ্লের আয়োজন করা হবে। এ খেলা সফলভাবে আয়োজন করার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যে তিনটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরা ও দলীয় নেতা কর্মীরাসহ সাধারণ মানুষগণ বিনা টিকিটে এ খেলা উপভোগ করবেন। মাঠে সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফুজ্জামান, ক্রীড়াবিদ ও সংগঠক ফখরুল আলম উল্লাস, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ক্রীড়া সংগঠক জিয়াউল আলম তিতাস, কুমিল্লা বেতারের ফজলু মুন্সী, শেখ সোহরাব উদ্দিন, ফুটবল কোচ মাহমুদুল আল তুহিন, প্রফেসর ফরহাদ, ন্যান্সি আবুসহ আরো অনেকে।

চৌদ্দগ্রামে শ্রমিকদল নেতার উপর হামলা

চৌদ্দগ্রামে শ্রমিকদল নেতার উপর হামলা, গ্রেফতার: নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে শ্রমিকদল নেতার উপর হামলা, গ্রেফতার: নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে মঙ্গলবার (৫ই নভেম্বর) দুপুরে উপজেলা ও পৌরসভা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

তবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবী করেছেন, ব্যক্তিগত দ্বন্ধের জেরে বিএনপি’র দুই নেতার মধ্যে বাকবিতন্ডা হয়। আইনশৃঙ্খলার অবনতির আশংকায় শ্রমিকদল নেতা মোস্তাফিজুর রহমানকে পুলিশী হেফাজতে নিয়ে মঙ্গলবার দুপুরে পরিবার ও আত্মীয় স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত শ্রমিকদলের পৌর সভাপতি মোস্তাফিজুর রহমান দাবী করেন, গত কয়েকদিন পূর্বে চৌদ্দগ্রাম থানার দিঘীতে নিয়ম বহির্ভুতভাবে পৌরসভা বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী মাছ ধরে নিয়ে যায়।

এ নিয়ে প্রতিবাদ করায় সোমবার রাতে চৌদ্দগ্রাম বাজারের লোকনাথ মিষ্টি দোকানের সামনে পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, যুবদল নেতা মোঃ হাসান তার উপর আতর্কিত হামলা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আমাকে বাড়ি থেকে থানায় নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল হক, চিওড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা গোলাম অভি, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়েরুল হক, পৌর শ্রমিকদলের সেক্রেটারী দেলোয়ার হোসেন, পৌর যুবদল নেতা জাকির হোসেন, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

এর আগে থানা থেকে বের হওয়ার পর পৌর শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

চৌদ্দগ্রামে জোর করে দখল

চৌদ্দগ্রামে জোর করে দখল করা জমি ফেরত চেয়ে প্রকৃত মালিকদের সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে জোর করে দখল করা জমি ফেরত চেয়ে প্রকৃত মালিকদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে এক জায়গায় জমি কিনে জোর পূর্বক অন্য পাশ দিয়ে অতিরিক্ত দখল করা জমি ফেরত চেয়েছেন প্রকৃত মালিকরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় কনকাপৈত বাজারে একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আবদুল মমিন এবং আমিনুল ইসলাম।

লিখিত অভিযোগে তারা জানান, ওয়ারিশ সূত্রে চৌদ্দগ্রাম কনকাপৈত মৌজায় ১২৫ দাগে তাদের ৩১ শতাংশ জমি রয়েছে। এর অংশীদার আমরা ৮ ভাই তিন বোন। এর মধ্যে ২০১৬ সালে আমাদের এক ভাই দৌলত আহমেদ উক্ত জমি থেকে ১.২৪ শতাংশ বিক্রি করে একই এলাকার খোরশেদ আলমের কাছে ।

পরবর্তীতে তার (খোরশেদ) এর আপন ভায়রা ভাই মোস্তফা কামাল (৫০) ও তার ভাই কনকাপৈত ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক সিরিয়ালের ৪.৬৪ শতাংশ জমির ২ শতাংশ দখল করে দোকান ঘর নির্মাণ করেন।

শুধু তাই নয় এক শতক জমি উত্তর-দক্ষিণে কিনলেও অতিরিক্ত এক শতকসহ দখল করেছেন পূর্ব-পশ্চিমে। যা সম্পূর্ণ অবৈধ। মূলত জোর খাটিয়ে ২০১৯ সালে সেখানে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছেন তারা। প্রতি মাসে সেখান থেকে ভাড়া উত্তোলন করছেন চেয়ারম্যান জাফর ইকবাল ও তার লোকজন।

মূলত বিগত সরকারের প্রভাব খাটিয়ে তিনি আমাদেরকে এলাকা ছাড়া করায় এতো দিন আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে পারিনি। তাই চলতি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর চৌদ্দগ্রাম পুলিশ ফাঁড়িতে তার নামে একটি অভিযোগ দায়ের করেছি। যার নং ৩১/১৯ এতে আসামি করা হয়েছে একই এলাকার আব্দুর রহমানে ছেলে মোস্তফা কামাল (৬০) ও কনকাপৈত ইউপির চেয়ারম্যান জাফর ইকবাল, সান্দিশকরা এলাকার বাবুল সিংহের ছেলে আশিষ কুমার সিংহ, কনকাপৈত এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুর রউফ ও মৃত আনা মিয়ার ছেলে মো. ইসমাইল। এর মধ্যে প্রথম দুই আসামি জমি দখলদার।

আর বাকীরা তাদের যোগসাজশে সেখানে দোকানদারি করছে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর সম্পত্তি বুঝে নিতে গেলে তারা আমাদের সাথে বাগ-বিতণ্ডায় জড়ায়। পরবর্তীতে জায়গা সম্পত্তির বিরোধকে ধর্মীয় ও রাজনৈতিক বলে অপপ্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দোকানের ভাড়াটিয়া আশিষ কুমার সিংহ বলেন, আমাদের সাথে যাদের চুক্তি হয়েছে, তাদের কাছেই ভাড়া দিয়ে আসছি। এখন যদি জায়গার মালিকানা পরিবর্তন হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না।

অবশ্য জায়গার প্রকৃত মালিক দাবিদার আমিনুল ইসলাম বলেন আমাদের জমি অবৈধভাবে দখল করে ভাড়া আদায় করছেন চেয়ারম্যান জাফর ইকবাল। আর তার সাথে বর্তমান দোকান মালিকদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাই আমরা আমাদের জায়গা ফেরত চাই এবং এখন থেকে আমাদের কাছে ভাড়া দিতে হবে।

এ ব্যাপারে প্রধান অভিযুক্ত কনকাপৈত ইউনিয়নের পলাতক চেয়ারম্যান জাফর ইকবালের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

তদন্ত কর্মকর্তা ও কনকাপৈত ফাঁড়ি থানার ইনচার্জ মফিজুর রহমান বলেন, মামলার পরপরই তদন্ত প্রতিনিধি দল পাঠিয়েছি। শীঘ্রই বিষয়টি সুরাহা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী লীগের পেইজে

আওয়ামী লীগের পেইজে প্রচারিত ভিডিওর প্রতিবাদে দাউদকান্দি পৌর বিএনপির সংবাদ সম্মেলন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন দাউদকান্দি পৌর বিএনপি।

সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি পেইজে প্রচারিত ভিডিও ফুটেজকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার বলেন, ওই ভিডিওতে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির কোন নেতা কর্মীর কোন সংযুক্ত নেই। ৫আগষ্ট দেশ স্বাধীন হয়েছে, ওইসময় কে কোথ্যেকে দুষ্কৃতকারী এসেছে এবং আওয়ামী লীগেরও কিছু লোক লুটপাটের সাথে জড়িত ছিল। যারা রাইফেল অস্ত্র লুট করেছে তাদের কারো সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। ওইদিনের হামলা বা ন্যাক্কারজনক ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত ছিল না। ওইদিন জনগণ ছিল, জনগণ কি করেছে বিএনপি নেতারা বলতে পারবে না।

তিনি বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে বড় বড় অস্ত্র নিয়ে স্যারকে( ড. খন্দকার মোশাররফ হোসেন) হুমকি দিয়েছেন, স্যারের বাসা বাড়ি ভাংচুর করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনদিন দাউদকান্দিতে এধরণের ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। বিএনপি সুশৃংখল দল, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী দল, সন্ত্রাসী করেছে বলেই তাদের দলনেত্রী পালিয়ে যেতে বাদ্য হয়েছেন। আর তাদের আওয়ামী লীগের ৩০০ এমপির একজনকেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। কারন কি, অবশ্যই তারা সন্ত্রাসী করেছেন। এখন দাউদকান্দির আওয়ামী লীগের কোন লোকজনকেও দেখা যাচ্ছে না। থানায় অগ্নিসংযোগ, ভাংচুর, অস্ত্র লুট সবই আওয়ামী লীগের লোকজন করেছেন। এখন বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আমেরিকা ইনক এর সভাপতি ও দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর মেম্বার, সদস্য সচিব মহসিন আহম্মেদ, পৌর জাসাচ আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গতকাল (৮সেপ্টেম্বর) ” বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেইজ থেকে একমিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করা হয়। পেইজে লেখা ছিল,

“এক্সক্লুসিভ কুমিল্লার দাউদকান্দিতে, কারা লুট করেছে থানা ও পুলিশের অস্ত্র?

৫ আগস্ট বিএনপির নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দি থানার ভিতর আগুন জ্বালিয়ে দেয়া হয় ও পুলিশের শটগান ও রাইফেল লুট করা হয়।

ভিডিও ফুটেজ দেখে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক।”

 

দাউদকান্দিতে নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

প্রাণনাশের হুমকিতে আতংকে দিন কাটাচ্ছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরপুর বাজারের ব্যবসায়ী ইকরাম হোসেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এ অভিযোগ করেন। এসময় ব্যবসায়ী ইকরাম হোসেন নিজের নিরাপত্তার দাবী জানান।

লিখিত বক্তব্যে ব্যবসায়ী একরাম জানান, গেীরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের মোস্তাক মাস্টারের ছেলে মোঃ হানিফ মিয়ার কাছ থেকে এক নছর আগে সাবকবলা দলিলের মাধ্যমে ৩৭সতাংশ জমি ক্রয় করি। ক্রয়কৃত জমিটি ভরাট করে র্নিমাণকাজ করতে গেলে হানিফ মিয়া তার লোকজন নিয়ে বাধা দেয়। এর কারণ জানতে চাইলে সে বলে আগে কমদামে বিক্রি করেছি, এখন আরো ৫০লাখ টাকা দিতে হবে। না হলে এখানে কাজ করা যাবে না।

এ নিয়ে সে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আমি অসহায় হয়ে আইনের আশ্রয় নেই। চাঁদা চাওয়ায় ও জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৯ আগষ্ট দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। ২২ আগষ্ট অভিযোগটি মামলা আকারে রুজু করা হলেও তাকে গ্রেপ্তার না করায় অনবরত বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে। তিনি হানিফের হুমকি ধামকি থেকে রক্ষা পেতে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গৌরীপুর বাজারের ব্যবসায়ী মাজারুল সরকার, জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দিন, সৌদিয়া গার্মেন্টসের মালিক রিপন, ব্যবসায়ী নাসির উদ্দিন ও বাবু সরকার প্রমূখ।
অভিযুক্ত হানিফ বিষয়টি অস্বিকার করে বলেন, আমি ইকরামের নিকট টাকা পাওনা। টাকা চাইতে গেলে তার সাথে বাকবিতন্ডা হয়।

এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ আসাদুজ্জামান বলেন, ব্যবসায়ী ইকরাম হোসেনের অভিযোগের ভিত্তিতে হানিফের নামে একটি চাদাবাজি মামলা নেয়া হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বরুড়ায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, ৩ যুবক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বরুড়ার শাকপুর গ্রামের রাফির (২১) সাথে একজন তরুণীর (১৯) ফেসবুকে পরিচয় হয়। তারা দু’জন গার্মেন্টস শ্রমিক। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ২৫ এপ্রিল রাতে ছেলের বাড়িতে মেয়ে আসে। রাত সাড়ে দশটায় রাফির মা তরুণীকে বাড়ি থেকে বের করে দেয়। শাকপুর ইঞ্জিনিয়ার গেইটের সামনে সিএনজি চালিত অটো রিকশার গতিরোধ করে। ভিকটিমকে বাগান বাড়িতে নিয়ে তিন যুবক মিলে পালাক্রমে রাত ১২টা পর্যন্ত গণধর্ষণ করে। সে রাতে ভিকটিম বরুড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি চালিত অটো রিকশা চালকের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করা হয়।

আসামীরা হলেন, রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)। তারা জানিয়েছে ধর্ষণের ঘটনায় ভিকটিমের প্রেমিক রাফির ইন্ধন আছে। তারা সবাই শাকপুর ইউনিয়নের বাসিন্দা। একে অন্যের প্রতিবেশী।

এই মামলার তদন্ত চলমান। আসামী রুবেলের নামে তিনটি, শামিমের নামে একটি এবং জাকিরের নামে তিনটি মামলা আছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, বরুড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) রাতে উপজেলার তেজের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার মো. আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব খইয়াছড়া এলাকার মো. সেলিম (৩০), লক্ষ্মীপুর জেলার চর জগবন্ধুর গ্রামের নুর মোহাম্মদ (৪০), গাইবান্ধা জেলার মৌঞ্জাম আলী বাড়ির মো. আনোয়ারুল ইসলাম ওরফে কাঞ্চিয়া (২৫), লক্ষ্মীপুর জেলার কালিবিত্তি গ্রামের মো. নুরু উদ্দিন (২৪) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মৌলভীবাজার এলাকার মো. বাদশা (১৯)।

পুলিশ সুপার মান্নান বলেন, ‘গ্রেফতার পাঁচ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

গণতন্ত্র অবরুদ্ধ রেখে হাজারটা পদ্মা সেতু করলেও জনগণের আস্থা পাবে না: ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

‘গণতন্ত্র অবরুদ্ধ’ রেখে হাজারটা পদ্মা সেতু করলেও বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘দেশের জনগণ আমাদের পাশে থেকে বার বার ভোট দিচ্ছে। আমাদের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস আছে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘নির্বাচন দিয়ে দেখুক না উনাদের প্রতি কতটুকু আস্থা আছে? হাজারটা পদ্মা সেতু করেও কোনো লাভ হবে না। আইয়ুব খান যে উন্নয়ন করেছিল পাকিস্তান আমলে… কিন্তু জনগণের রাজনৈতিক মুক্তি যদি না হয়, জনগণ যদি গণতন্ত্রকে না পায়, গণতন্ত্র যদি না থাকে, তার অধিকার যদি না থাকে, তার ভোটাধিকার না থাকে সেখানে কিন্তু কোনো লাভ হয় না।’

‘আর ভোট দিচ্ছে কোথায়? মানুষ ভোট দিতে পারছে কোথায় যে, জনগণের আস্থাটা গ্রহণ করছেন তিনি কীভাবে? তিনি তো কাগজে-কলমে সিল মেরে আগের রাত্রে ভোট দিচ্ছেন, ইউনিয়ন পরিষদের ভোটের মতো আর কি।’

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের বিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, এটা নির্ভর করবে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হবে কি না তার ওপর। যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হয়, তাহলে আমাদের অংশগ্রহণ অবশ্যই দৃশ্যমান হবে।আর যদি না হয় হবে না।আমরা খুব স্পষ্ট করে বলেছি, বাংলাদেশে যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হয় এখানে অবশ্যই একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে। তা না হলে এখানে কোনোমতেই আপনার যদি একেবারে স্বর্গ থেকে নির্বাচন কমিশনার নিয়ে আসেন তাহলেও সেটাকে সুষ্ঠু করতে পারবেন না- ইমপোসিবল।’

গত ২৫ জুন করোনায় আক্রান্ত হয়ে টানা ৮দিনে উত্তরার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন মির্জা ফখরুল। রোববার করোনামুক্ত হওয়ার পর মঙ্গলবার গুলশানের কার্যালয় এসে বিএনপি মহাসচিব প্রথম সংবাদ সম্মেলনে আসেন।এতে সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।