কুমিল্লার সদর দক্ষিন উপজেলার ৫ নং পশ্চিম জোড়কানন ইউনিয়নের মুরাদ কালিকাপুর গ্রামে সামাজিক সংগঠন জাগ্রত যুব সংঘ সমাজ এর উদ্যোগে সমাজ প্রতিনিধি, যুবসমাজ ও অন্যান্যদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালিকাপুর গ্রামে উক্ত আয়োজন করা হয়।
আলোচনা সভায় মুরাদ কালিকাপুর গ্রামের প্রধান মুরুব্বী আব্দুর রব এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও অন্যান্য সদস্যবৃন্দরা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উক্ত সংগঠনের ২০২৪-২৫ সালের কমিটি গোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে রবিউল হাছান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খন্দকার অর্থ সম্পাদক আতাহার জামিল এর নাম ঘোষণা করা হয়।
আলোচনা সভায় বক্তারা সমাজ ব্যবস্হার উন্নয়ন, মাদক এবং সাজাজিক সমস্যা তুলে ধরে এসব সমস্যা সমাধানের বিভিন্ন দিক পরামর্শ দিয়ে থাকেন।
মাদক মুক্ত নিরাপদ সমাজ বিনির্মাণে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের ১নং ওয়ার্ড লালবাগ গ্রামের সামাজিক সংগঠন সময়ের বাতিঘর কর্তৃক মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার লালবাগ দারুসুন্নাত সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সময়ের বাতিঘর এর সাথে জগপুর পূর্বপাড়া ও দক্ষিণপাড়ার ২ টি সামাজিক সংগঠন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম। ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান মমিনুল ইসলাম, সময়ের বাতিঘর এর সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মোবারক, উপদেষ্টা মোহাম্মদ আলী মেম্বার ও উপদেষ্টা মাওলানা শাহজাহান এবং দারুসসুন্নাত আলীম মাদ্রাসার অধ্যক্ষ ও রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ।
সংগঠনের সদস্য ডাক্তার মশিউর রহমান মজুমদার ও সদস্য সৈয়দ গোলাম মোস্তফা মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য-১ ও সময়ের বাতিঘর শিক্ষা কমিশনের সভাপতি জনাব মশিউর রহমান মজুমদার মুকুল।এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, লালবাগ গ্রামবাসী, জগপুর গ্রাম থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষে লালবাগ গ্রামের সর্দার মোহাম্মদ আলী মেম্বার সমগ্র গ্রামবাসীদের নিয়ে মাদক নির্মূলের ডাক দেন ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন, সংগঠন ও গ্রামের সর্ব স্তরের মানুষদের নিয়ে যেখানে মাদক সেখানে প্রতিরোধ করবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদক ব্যবসা বন্ধ করতে হলে আমাদের অভিভাবকদের সতর্ক হতে হবে। সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা যারা সমাজের প্রতিনিধিত্ব করছেন তারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত তাদের নাম ও তালিকা দিন। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি আগামী এক মাসের মধ্যে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
কুমিল্লার সদর দক্ষিণে সামাজিক সংগঠন সময়ের বাতিঘরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকালে পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান। সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাহী সদস্য ও কুমিল্লা জেলা আবৃতি পারিষদের সভাপতি বদরুল হুদা জেনু, ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান মমিনুল ইসলাম, কুমিল্লা জেলা ফুটবল ফেডারেশনের কোচ জামাল হোসাইন, উপেজেলা পিডিপির প্রকৌশলী সাইফুল ইসলাম হৃদয়।
অনুুষ্ঠানের শুরুতে ফিতা কাটা ও রঙ্গিন বেলুন উড়িয়ে সময়ের বাতিঘর ফুটবল একাডেমীর উদ্বোধন করা হয়।
সৈয়ম গোলাম সরওয়ার সিফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সময়ের বাতিঘর ফুটবল প্রশিক্ষণ একাডেমীর চেয়্যারম্যান ইলিয়াছ মামুন মিয়াজী, ভাইস চেয়্যারম্যান সৈয়দ গোলাম মোস্তফা মাসুদ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা।
সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মোবারক বলেন- নিরাপদ সমাজ নির্মাণে আমাদের সংগঠন বিভিন্ন সমস্যা নির্মুলে কাজ করছে। বাল্য বিবাহ দূরীকরণ, মাদক নিয়ন্ত্রন,সমাজের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের বিনামূল্য কোচিংসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ চলমান। এছাড়া ও সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত বিনামূল্য ৫০০০ গাছের চারা রোপণ করেছি। আমাদের সংগঠনের এসব কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের যারা অতিথি আছেন প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে জন-প্রতিনিধিসহ সকলের সহযোগীতা কামনা করছি। আপনাদের সহযোগীতাই আধুনিক সমাজ বিনির্মাণে আমাদের এই সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি আশাবাদী।
বিশেষ অতিথির বক্তব্যে মমিনুল ইসলাম বলেন, আপনাদের এসব উদ্দ্যোগকে স্বাগত জানায়। আপনারা আপনাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রাখেন। সকলের সহযোগীতার মাধ্যমে আমরা আমাদের ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলছে চাই। আমাদের পক্ষে থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- যারা মাদকচক্রের সাথে জড়িত তারা আমাদের কারো না কারো আত্মীয় আমরা সকলে মিলে যদি তাদেরকে সামাজিকভাবে বয়কট করি তাহলে মনে হয় মাদকচক্র কমানো সম্ভব হবে। খেলাধুলা, বিনোদন ও অন্যান্য সামাজিক কার্যক্রমের মাধ্যমে মাদক নির্মুল করা যাবে।