Tag Archives: সিপিসি-২

টেকনাফের ইয়াবার জমজমাট বাজার এখন কুমিল্লা, র‌্যাবের অভিযানে আটক ৩

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই ও বরুড়া থেকে ২ হাজার ৩৭০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মোটর সাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৪ জুলাই ভোর রাতে জেলার লালমাই থানার জগৎপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ লালমাই উপজেলার জগৎপুর গ্রামের মোঃ আবুল হাশেমের ছেলে মোঃ মহিন হোসেনকে (২৮) আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মহিন হোসেন (২৮) এর দেওয়া তথ্যমতে তার পিতা একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ আবুল হাশেম (৫৮) কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যমতে, বরুড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় লালমাইয়ের অশোকতলা গ্রামের মোঃ বাহার উদ্দিনের ছেলে মোঃ তুহিনকে (২৬) হাতে নাতে আটক করতে সক্ষম হয়। উক্ত অভিযানে মোট ২ হাজার ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই চক্রটি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লার লালমাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লার নাঙ্গলকোটে ইয়াবা ও জালনোটসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ইয়াবা ও জালনোটসহ মোঃ শাহজাহান (৬২) ও খালেদা আক্তার (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে নাঙ্গলকোট উপজেলার গন্ডাকুরা এলাকায় বিশেষ অভিজান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় শাহজাহানের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং খালেদা আক্তারের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার টাকার ৬টি জালনোট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান উপজেলার গন্ডাকুরা গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে এবং খালেদা আক্তার একই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ নাঙ্গলকোটসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এছাড়াও আরও জানা যায় যে, আটককৃত আসামী মোঃ শাহজাহানের ভাইয়েরা কক্সবাজারে অবস্থান করে ইয়াবা ব্যবসা করে সেই সুবাধে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে নাঙ্গলকোটসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবারহ করত এবং ধৃত আসামী খালেদা আক্তার (৩২) মুদির দোকানের আড়ালে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।

এই বিষয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করা য়েছে। এছাড়াও মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্দে র‌্যাবের অভিজান অব্যাহত থাকবে।

চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে আটক ২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছেন র‌্যাব-১১, সিপিসি-২।

বুধবার (৭ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম (২৪) ও কুমিল্লা নগরীর শুভপুর গ্রামের মোঃ আবুল বাসারের ছেলে মোঃ শরিফুল (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে বিদেশী মদসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘাসিগ্রাম এলাকা থেকে ৯৪ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ মে রাতে চৌদ্দগ্রামের ঘাসিগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৪ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার সাত বাড়িয়া (দামাতা)গ্রামের মৃত ফারুক আহম্মেদের ছেলে মোঃ কামরুল হাসান রনি (৩২) ও একই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে ওমর ফারুক (২৪)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার আমড়াতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আপন ২ ভাই আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমড়াতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার আমড়াতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতমাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার কোর্টের শহর গ্রামের মৃত মোসলেম মিয়ার দুই ছেলে মোঃ ইউসুফ মিয়া (২৭) ও মোঃ স্বপন মিয়া (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কুমিল্লার চাঁনপুর ব্রিজ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় প্রাইভেটকারে করে পরিবহনকালে বিপুল পরিমাণ গাঁজাসহ মো: আরমান (৩২) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে চাঁনপুর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ি মো: আরমান কুমিল্লার কালিকাপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

কুমিল্লার আলেখারচরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মোঃ অমিত হাসান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মোঃ ইদন মিয়ার ছেলে মোঃ অমিত হাসান (১৯)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কুমিল্লায় র‌্যাবের পৃথক দুটি অভিয়ানে ব্যাপক মাদকসহ ৩ পাচারকারি আটক

স্টাফ রিপোর্টার:
পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ টিম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা হতে ২০০ বোতল ফেন্সিডিলসহ একজন এবং সদরে ৩৯৫ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক পাচারকারিকে আটক করেছে ।

কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় একজন মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময়ে আটককৃত আসামীর নিকট থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক পাচারকারি হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জুলাই কুড়িয়াপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ বায়েজিত বোস্তামী (২১)।

গোপন সংবাদের ভিত্তিতে পৃথক একটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন শ্রীপুর গ্রামের বড়দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানেমোটর সাইকেলে ইয়াবা ও বিদেশী মদ পরিবহনের সময় দুইজন মাদক পাচারকারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময়ে তাদের নিকট থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক পাচারকারিরা হলেন কুমিল্লা সদরের দক্ষিণ আনন্দপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু তালেব (৩২) ও কুমিল্লা সদরের দক্ষিণ আনন্দপুর গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মোঃ হাসান (২৮)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দাউদকান্দিতে মাইক্রোবাসে করে মাদক পরিবহনকালে আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাইক্রোবাসে করে ফেন্সিডিল পরিবহনকালে ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ২য় গোমতি সেতুর টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে ৬৮২ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালি থানাধীন সুবর্ণপুর গ্রামের মোঃ শাহজাহান ভূইয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন ভূইয়া উরফেসবুজ (২৫) ও কুমিল্লার বুড়িচং উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ লোকমান হোসেন (৩২)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক পাঁচারকারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার সুয়াগঞ্জ বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হোটেল রায়হান স্টোরের সামনে থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বীরবীরি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের জহির আহম্মেদের ছেলে মোঃ মহিউদ্দিন (১৯) ও চট্টগ্রামের বাশখালী উপজেলার শেখের খিল গ্রামের মৃতঃ লালু মিয়ার ছেলে মোঃ আমির হোসেন (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।