Tag Archives: সৌদিআরবে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১১২ জন

সৌদিআরবে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৯৯ জন: ১ জনের মৃত্যু

 

সালাহ উদ্দিন সোহেল,সৌদি আরবঃ

সৌদি আরবে করোনা ভাইরাসে আজ নতুন করে আরো ৯৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সাথে মারা গেছেন একজন।এ নিয়ে সর্বমোট মারা গেছেন ৪ জন। মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সৌদিতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০৩ জন। ইতিমধ্যে সুস্থ্য হয়ে নিজ বাসায় ফেরত গিয়েছেন ৩৭ জন। আক্রান্ত ৯৯ জনের মধ্যে রাজধানী রিয়াদে ৪১ জন,জেদ্দা ১৮ জন,মক্কা ১২ জন, কাতিফ ১২ জন,মদিনা ৬ জন, তাবুক ৩ জন,খামিচ মুশহেত ৩ জন, আবহায় ১ জন,আল হুফুরে ১ জন,খোবারে ১ জন এবং সিহাতে ১ জন।

সৌদিআরবে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১১২ জন, একজনের মৃত্যু

 

সালাহ উদ্দিন সোহেল,সৌদি  আরবঃ

সৌদি আরবে করোনা ভাইরাসে নতুন করে মদিনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে মত্যুর সংখ্যা ৩ জন। এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাসে সৌদিআরবে নতুন করে আক্রান্ত হয়েছে ১১২ জন।  এ পর্যন্ত সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১০১২ জন।এদের মধ্যে ৩৩ জন সুস্হ্য হয়েছে।

নতুন আক্রান্ত ১০১২ জনের মধ্যে রাজধানী রিয়াদে ৩৪ জন, মক্কায় ২৬ জন,তায়েফ ১৮ জন,জেদ্দায়  ১৩ জন,দাম্মামে ৬ জন, কাতিফ ৫ জন, মদিনায় ৩ জন,খোবার ২ জন,আল হুপাপ ২ জন,দাহরান ১জন,বুরাইদা ১ জন ও খাপজিতে ১ জন।

সৌদি স্বাস্হ্য মন্ত্রনালয় জানায়, পূর্বের আক্রান্ত লোকদের সাথে সংস্পর্শের কারনে দিন দিন নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,তাই স্বাস্হ্য মন্ত্রনালয়ের দিক নির্দেশনা মেনে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন।