Tag Archives: হবে না

ভারতের অপতথ্য প্রচারে

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না: নৌপরিবহন উপদেষ্টা

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না: নৌপরিবহন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।”

সাখাওয়াত হোসেন আরও বলেন, “সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।”

সাখাওয়াত বলেন, “আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। তাই কোনো ধরনের উসকানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ রইল, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।”

বেনাপোল বন্দর পরিদর্শনের সময় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর বাড়ানো হবে না হজ নিবন্ধনের সময়

আর বাড়ানো হবে না হজ নিবন্ধনের সময়

আর বাড়ানো হবে না হজ নিবন্ধনের সময়

ডেস্ক রিপোর্ট:

হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। পূর্ব ঘোষিত সময়সীমা অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে হজের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগের ঘোষণা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুদের ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে এবং তা ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর মধ্যে যেকোনো একটি প্যাকেজ নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন ও প্যাকেজের পুরো টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে।

তবে, ৩০ নভেম্বর ২০২৪ তারিখের পর কোনো প্রাথমিক নিবন্ধন করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, হজ প্যাকেজ নির্বাচন করার পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না।

জনগণের অংশগ্রহণ ছাড়া

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না: ফখরুল

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সে জন্য নির্বাচন দরকার। শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট-২০২৪-এর প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তরুণদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘‘তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে। এই সরকারকে সময় দিতে হবে। সংস্কারের জন্য অনেক কমিশন গঠন করা হয়েছে, ফ্যাসিবাদের বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করতে দেওয়া যাবে না।’’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘‘বিভিন্ন নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কিছু মিডিয়া সেটিকে আবার প্রচার করছে, এটি বন্ধ করতে হবে। বয়স্কদের অভিজ্ঞতার সঙ্গে যুবকদের শক্তি ও সাহসকে একত্রিত করে দেশের কাজে লাগাতে হবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘এই সরকারকে সময় দিতে হবে। আমরা তাদের দায়িত্ব দিয়েছি। মিডিয়াতে অনেকেই কোনো সাফল্য দেখতে পাচ্ছেন না। সব কিছু একসঙ্গে সম্ভব নয়। তরুণদের অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন।’’

পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে

পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না: দাউদকান্দিতে ভিপি নুর

পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না: দাউদকান্দিতে ভিপি নুর

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটানো সহজ কাজ ছিলোনা। গত দেড় দশকে রাজনৈতিক আন্দোলন সংগ্রমে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, কারাগারে গিয়েছে।

জুলাই আগষ্টের গণঅভ্যুথ্যানে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ ফ্যাসিবাদি হাসিনাকে হটাতে গিয়ে আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। গণ অধিকার পরিষ, যুব অধিকার পরিষ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে রক্তাত্ব হয়েছে, তারপরও ফ্যাসিবাদের সঙ্গে কোন আপস করে নাই।

শনিবার( ২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগা মাঠে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু তাদের যে সমস্ত কর্মকান্ড চলতো, এখন কিছু ব্যাক্তি সংগঠন ওই সকল কর্মকান্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। যারা এখন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তাদেরক বলবো এটা কোন রাজনৈতিক সরকার না, কাজেই কোন রাজনৈতিক দলের মাতাব্বরী বাহাদুরি করার কোন চান্স নাই। যারা মাতাব্বরী করবে, আওয়ামী ফ্যাসিবাদিও বিরুদ্ধে যেভাবে রুখে দাড়িয়েছেন, তেমনি ভাবে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরকেও রুখে দেয়ার আহবান জানান।

তিনি আরো বলে, আমরা এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক ফ্যাসিবাদ দেশে আনতে চাই না। এক স্বৈরাচারী দলকে হটিয়ে আবার কোনো স্বৈরাচারী দলকে ক্ষমতায় দেখতে চাই না। এদেশে জনগণ গত পাঁচ দশকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টা করতে গিয়ে ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। জুলাই অভ্যুথ্যান হলো জনগণের শেষ রক্ত দেয়া, এদেশের জনগণ আর কোনো রক্ত দেবে না। এবার জনগণ জন আকাঙ্খার বলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

ভিপি নুর বলেন, এদেশের রাজনীতির যে জমিদারী প্রথা, এমপির ছেলে এমপি, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, মেয়রের ছেলে মেয়র, ওমূক পরিবারের এলাকায় আধিপত্য বিস্তার করবে সেইদিন আর নাই। দিন বদলাইছে, দিন পাল্টাইছে, এবার সাধারণ মানুষকে জেগে উঠতে হবে। পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না। জুলাই-আগষ্ট গণ অভ্যুথ্যানের পরে আমরা যদি নতুন রাজণীত প্রতিষ্টা করতে না পারি, আজকে তরুণরা যে বিপ্লব ঘটিয়েছে, সেই তরুণদের যদি রাজনীতিতে প্রতিষ্টিত করতে না পারি, তাহলে এই বাংলাদেশর মানুষের কপালে আরো দুঃখ আছে। তাই নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গণঅধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে। গণ অধিকার পরিষদ কোন ব্যাক্তি পরিবার কেন্দ্রিক দল নয়। গণ অধিকার পরিষদ গণমানুষের দল।

তিনি প্রশাসনের উদ্যেশ্যে বলেন, কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে গোলাম হয়ে কাজ করবেন না। যদি কোন রাজনৈতিক দলের সাথে পিড়িতি করে প্রশাসন চালান, তাদের জায়গা প্রশাসনে হবে না। আপনারা অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে আছেন, এখন কোনো রাজনৈতিক সরকার না, কাজেই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনকল্যাণমূলক কাজ করবেন।

পথসভায় এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি, কর্মসংস্থান বিষয়ক ফয়সাল আহমেদ প্রমূখ। গণঅধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখা এই পথ সভার আয়োজন করেছে।

এবারের খাল পরিষ্কার কর্মসূচি

এবারের খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো হবে না: ক্রীড়া উপদেষ্টা

এবারের খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো হবে না: ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের খাল পরিষ্কার কর্মসূচি কোনো লোক দেখানো হবে না। জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন।

আসিফ বলেন, “যুব দিবস উপলক্ষে এবার দেশের ৬৪টি জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এবারের কার্যক্রম সম্পূর্ণ বাস্তবভিত্তিক এবং টেকসই হবে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “প্রতিটি খাল ও নদী পরিষ্কার রাখা ও সংরক্ষণে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করা হবে।” পরে কয়েকশো স্বেচ্ছাসেবী খাল, নদী ও জলাশয় পরিষ্কার করার শপথ নিয়ে জিরানী খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করেন।