,

দেবিদ্বারে মারা যাওয়া মোর্শেদ করোনা পজেটিভ ছিলেন

আজকের কুমিল্লা ডট কম :
May 26, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ২২ মে মারা যাওয়া  মোর্শেদ আলম (৬৫) এর রিপোর্ট পজেটিভ এসেছে।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে তার রিপোর্ট পজেটিভ আসে।

তার বাড়ি দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর এলাকায়।

মারা যাওয়া ওই ব্যক্তি গত ২১ মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ২২ মে রাতে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার পথে সদরের শাসনগাছায় তার মৃত্যু হয়। ওইদিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা নেয়া হয়েছিল যার রিপোর্ট আজ পজিটিভ এসেছে।

এখন পর্যন্ত দেবিদ্বারে মোট করোনা পজেটিভ ১২৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের এবং সুস্থ হয়েছেন ২১ জন। বাকীদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৩ জন, ঢাকায় ৩ জন, কুমিল্লা সিএমএইচে ১ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৯০ জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর এ তথ্য জানিয়েছেন।