Tag Archives: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ওরা তিনজন

ব’স্ত্রহীন অবস্থায় নারী নিয়ে আ’লীগ নেতার মদ পানসহ আপত্তিকর ভিডিও ভাইরাল

 

ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর (৪৬) আপত্তিকর ছবি ও ভিডিও নিয়ে তোলপাড় চলছে। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতার ওই ভিডিও এবং স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আশুতোষ বেপারী উপজেলার দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত জগদ্বীশ বেপারীর ছেলে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই আওয়ামী লীগ নেতা একটি কক্ষে মদ পান করছেন। সেখানে থাকা এক নারীকে নিজ হাতে মদ খাইয়ে দিচ্ছেন তিনি। তারা দুজনেই বস্ত্রহীন অবস্থায়। পরে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে দেখা যায় তাকে। এছাড়া অন্য একটি ছবিতে একই কক্ষে অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় তাকে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আশুতোষ বেপারীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেন।

অভিযোগ রয়েছে, গত দুই বছর আগে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহাড়ি গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণ করেন চেয়ারম্যান আশুতোষ বেপারী। পরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক অস্বীকার করলে তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এসব বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, অবিবাহিত চেয়ারম্যান আশুতোষ বেপারী ইউনিয়ন পরিষদের উপরের একটি কক্ষ ও নিজ বাড়িতে নিয়মিত মদের আসর বসান। সেখানে বিভিন্ন নারীদেরে এনে অসামাজিক কাজে লিপ্ত হন। ৭ বছর আগে স্থানীয় এক মুক্তিযোদ্ধার মেয়েকে বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষণ করেন আশুতোষ। পরে তাকে বিয়ে না করায় ওই মেয়ে আত্মহত্যা করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান বলেন, আশুতোষ বেপারীর এমন মদ ও নারী কেলেঙ্কারি কাম্য নয়। তিনি আমার কমিটির সাধারণ সম্পাদক। বিষয়টি নিয়ে দারুণ লজ্জা বোধ করছি।

মোশারেফ হোসেন খান আরও বলেন, আশুতোষ ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বসে মদ ও নারী ফেলি ঘটনা ঘটাতেন। এ নিয়ে তার বাবার সঙ্গে ঝামেলা চলছিল। আমি ও ওই ইউনিয়ন আ.লীগের সভাপতি সুনীল হালদার ওই বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলি। তখন তিনি এসব বাদ দিয়ে ২-৩ মাসের মধ্যে বিয়ে করবেন বলে অঙ্গীকার করেছিলেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক পরিচয়ে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত মজুমদার বলেন, আওয়ামী লীগের একজন নেতার এমন ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় নিজেকে লজ্জিত মনে হচ্ছে। এমন নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কারা আছেন

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে দলের সব স্তরে এখন আলোচনা সাধারণ সম্পাদক পদে কে আসছেন তা নিয়ে। এ সম্মেলনের মধ্য দিয়ে দলীয় সাধারণ সম্পাদককে সরকারের বাইরে রাখার একটি পরিকল্পনার বিষয়ে আলোচনা আছে অনেক আগে থেকে। সেই সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার পরিকল্পনা আছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিগত জাতীয় সংসদ নির্বাচন, মন্ত্রিসভা গঠন এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসন ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের মাধ্যমে একটি বার্তা দিয়েছে আওয়ামী লীগ। তা হলো নতুনদের প্রাধান্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থতার ধকল কাটিয়ে উঠে আগের মতোই সক্রিয় হয়েছেন। মন্ত্রণালয়ের পাশাপাশি দলীয় কাজে তিনি চষে বেড়াচ্ছেন সারা দেশ।

আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি গুছিয়ে এনেছে দলটি। ধানমণ্ডিতে দলীয় প্রধানের কার্যালয় নেতাকর্মীদের পদচারণে মুখর। সেখানে ভিড় করা নেতাকর্মীদের মধ্যে ঘুরেফিরে আলোচনায় আসছে পরবর্তী সাধারণ সম্পাদকের বিষয়টি। অনেকেই বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই থাকছেন। আবার নতুনদের মধ্যে আলোচনায় আছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নাম।

ড. আব্দুর রাজ্জাকের নাম গত সম্মেলনের সময়ও আলোচনায় ছিল। ছাত্রজীবনে তিনি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। দুই মেয়াদে মন্ত্রী হওয়ার পাশাপাশি আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য তিনি।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব কাউন্সিলরদের; যদিও কাউন্সিলররা বরাবরই এ দায়িত্ব তুলে দেন সভাপতি শেখ হাসিনার কাঁধে। তাই পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ভর করবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর। কাউন্সিলের শেষ দিন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়ে থাকে। কিছুটা সময় নিয়ে পরে পুরো কমিটি ঘোষণা করা হয়। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আগে থেকেই নবীন ও প্রবীণ মিলিয়ে দলের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে। আগামী দিনেও তাই হবে। সাধারণ সম্পাদক কে হতে পারেন জানতে চাইলে তিনি বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কমিটি খুবই ভালো করছে। তবে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে কে আসতে পারেন তা তিনি বলতে পারবেন না বলে জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, দলকে জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত করা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে কারা আসতে পারেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নির্ভর করছে কাউন্সিলরদের ওপর। তাঁরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার একাধিক নজির আছে আওয়ামী লীগে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারবার এ দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ তিনবার দলের সাধারণ সম্পাদক ছিলেন। জিল্লুর রহমান চারবার এ দায়িত্ব পালন করেন। সৈয়দা সাজেদা চৌধুরী ও আব্দুর রাজ্জাক দুইবার করে ওই পদে ছিলেন।

সর্বশেষ সৈয়দ আশরাফুল ইসলাম দুই দফায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওবায়দুল কাদেরও দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে পারেন বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। সে ক্ষেত্রে অবশ্য মন্ত্রিত্ব ছাড়তে হতে পারে তাঁকে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনেক আগে থেকেই নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে আসছেন। তিনিই দেশে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তুলে দেন একজন নারীর হাতে। জাতীয় সংসদের স্পিকারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পর পর দুই দফায় দিয়েছেন একজন নারীকে। এই ধারাবাহিকতায় সম্প্রতি সম্মেলনে দলের সহযোগী সংগঠন কৃষক লীগের সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি। তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে একজন নারী এলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না বলে মনে করেন কেউ কেউ। সেদিক দিয়ে আলোচনায় আছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির নাম।