Tag Archives: আহত ৩০

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ২ জন

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ২ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা জিলা স্কুলে সামনে গণমিছিল পালন করতে আসে শিক্ষার্থীরা। এসময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউমার্কেট সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে গেলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ও গুলিবর্ষণ করতে থাকে।  আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে দুজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে অনেক নারী শিক্ষার্থী দৌড়ে গিয়ে পুলিশ লাইনসের ভেতর আশ্রয় নেন। পরে তাদের পুলিশ ভ্যানে করে ওই এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কয়েকবার ফোন করা হলেও তারা কেউই মোবাইল ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ঢাকাপোষ্ট

জাবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক রিপোর্ট:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে র‌্যাব-পুলিশ। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ শিক্ষার্থী।

বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৫টা থেকে শহীদ মিনার ও রেজিস্ট্রার ভবনের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর ও পদার্থ বিভাগের সামনে অবস্থান করছিলেন। সেখান থেকে পুলিশ শিক্ষার্থীদের সরাতে প্রথমে ধাওয়া করে। পরে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়তে থাকে।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আমরা জড়ো হয়ে মিছিলে স্লোগান দিচ্ছিলাম। পরে দুপুর ১২টা থেকে আমাদের মুখোমুখি দাঁড়ায় পুলিশ। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের উসকানি ছাড়াই তারা ৫টার পর থেকে আমাদের ওপর হামলা শুরু করে।’

এ বিষয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবির বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে শিক্ষার্থীরা হল না ছাড়লে আমি কোনো দায় নেবো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমার পক্ষে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হবে না।

চান্দিনার বাস উল্টে গিয়ে নিহত ১, আহত ৩০

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার বড় গোবিন্দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা হাজীগঞ্জগামী তিশা বাসের বেপোরায়া গতির কারনে ব্রেকফেল হয়ে সড়কে উল্টে ৩০ জন আহত হয়েছে।  তবে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল পৌণে ৫ টায় বেপোরায়া ভাবে চালানোর কারনে বাসটিকে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রতোক্ষদর্শী কাজী সোহেল জানায়, গাড়িটি খুব তাড়াতাড়ি চলছিল। হঠাৎ ডান দিকের আইলেন এর উপরে উঠে বাম দিকে পড়ে যায়। । গাড়িতে থাকা এক যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসার পর বেপোরায়া গতির কারনে কয়েকবার দুঘর্টনা হইতে গিয়েও হয়নি, তারপরও তিনি গাড়ির স্পিড কমান নাই । আরেক যাত্রী কান্নাজড়িত কন্ঠে বলেন, চালক খুব বাজে ভাবে গাড়ি চালাচ্ছিলো । উনি খুব দ্রুতগতি সহ এলিয়ে দুলিয়ে গাড়ি চালাচ্ছিলো । তাই এখন আমাদের এই অবস্থা ।

হাইওয়ে পুলিশের এস আই মামুন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং বাসের বেশিরভাগ যাত্রীকে আহত অবস্থায় দেখতে পেয়ে উপস্থিত জনতার সাহায্য নিয়ে হাসপাতালে পাঠাই ।

তবে স্থানীয় সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার পর একজন যাত্রীর মৃত্যু হয়েছে।

দাউদকান্দিতে রয়েল কোচ ডোবায়, নিহত ২, আহত ৩০

জাকির হোসেন হাজারিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কুমিল্লাগামী যাত্রীবাহি রয়েল কোচ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে দুই মহিলা যাত্রী নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন যাত্রী।

নিহতরা হলেন জেলার বুড়িচং উপজেলার সিতালীহর গ্রামের  সফিকুর রহমানের
স্ত্রী রৌশন আরা বেগম(৬০) এবং মুরাদনগর উপজেলার মামুন মিয়ার মেয়ে
আনিকা(২২)। গুরুত্বর আহত তাসলিমা আক্তার(৩০), নাজনীন(১৯), বিল্লাল(৩৮) ও
সামসুন্নাহার(৩৬)সহ ৭জনকে ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা
হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এর টাইমটা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

 

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের সহকারী পুলিশ সুপার সফিকুল
ইসলাম শিকদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।