Tag Archives: ইয়াবা

কুমিল্লায় ই’য়াবা পাচারকালে ২ নারী মা’দক কারবারিসহ আ’টক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ই’য়াবা পাচারকালে ২ নারী মা’দক কারবারিসহ ৩ জনকে আ’টক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সদরের দৌলতপুর এলাকা থেকে ৩ হাজার ৭৫২ পিস ই’য়াবাসহ তাদেরকে আ’টক করা হয়।

আ’টককৃতরা হলেন, কুমিল্লা সদরের নন্দিরবাজার (মধ্যম মাঝিগাছা) গ্রামের আব্দুল হামিদের ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের মৃত হানিফের মেয়ে শিমুল আক্তার (৪০) ও একই জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের জাফর আহমদের মেয়ে ছকিনা আক্তার ওরফে ফারজানা (৩০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ই’য়াবাসহ বিভিন্ন ধরনের মা’দকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

লাকসামে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে জিআরপি থানার পাশে অভিযান চালিয়ে ৪ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২১জুন) রাতে সহকারি পুলিশ সুপার লাকসাম সার্কেলের নেতৃত্বে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল রেলওয়ে জংশন জিআরপি থানার পাশ থেকে ইয়াবার এই চালান উদ্ধার করে।

আটককৃত মাদক পাচারকারিরা হলেন, লাকসাম নৈরপাড় গ্রামের চানঁ মিয়ার ছেলে ডিজে সোহেল, মনোহরগুন্জ লাইলহরী গ্রামের মাফুু আলমের ছেলে ফরহাদ হোসেন ও রাঙ্গামাটির সালাউদ্দিন মুন্না।

সিনিয়র সহকারি পুলিশ সুপার লাকসাম সার্কেল মোঃ মহিতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার পুলিশের একটি বিশেষ দল নিয়ে জংশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করি। এ-সময় জিআরপি কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভিতরে লুকিয়ে রাখা পলিথিন বেগে থাকা ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করি এবং তিন মাদক বিক্রেতাকে আটক করি।

কুমিল্লায় পাকস্থলীতে করে ইয়াবা পাচার ! র‌্যাবের অভিযানে ৪ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২ জুন সন্ধ্যায় সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া থানার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে মোঃ আবুল কাশেম (৩০), মাদারীপুরের সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখের ছেলে মোঃ রনি শেখ (২১), কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মফিজ আলম (৩২) এবং বান্দরবান জেলার লামা থানার ইআনছা গ্রামের আবু ফয়েজ এর ছেলে মোঃ মুজিবুল্লাহ (৩৫)।

উল্লেখ্য যে, উক্ত অভিযানে পাকস্থলীতে করে অভিনব কায়দায় পরিবহনকালে মফিজ আলমের নিকট থেকে ৫ হাজার পিস ও মোঃ মুজিবুল্লাহর নিকট থেকে ৩ হাজার ৬৫ পিস এবং মোঃ আবুল কাশেমের নিকট থেকে ৩ হাজার পিস ও মোঃ রনি শেখের নিকট থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

তৃতীয় লিঙ্গের তরুণকে বলাৎকার ও খুনের পর বিবস্ত্র লাশ গাছে বেঁধে পালিয়ে যান ৩ বন্ধু

ডেস্ক রিপোর্টঃ

যশোরের অভয়নগরে শারীরিক সম্পর্কের ঘটনা cofrb দিতে তৃতীয় লিঙ্গের আলমগীর হাওলাদারকে খুন করা হয়েছে। ইয়াবা সেবনের পর তার তিন বন্ধু মিলে তাকে বলাৎকার শেষে শ্বাসরোধে হত্যা করে।

সোমবার (৮ মার্চ) যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন আটক আসামি সাগর মোল্লা। বিচারক মাহাদী হাসান তার জবানবন্দি গ্রহণ করেন। এ ঘটনায় ইয়াছিন ও আবুল কালাম নামে আরো দুজন জড়িত থাকার কথাও স্বীকার করেন তিনি।

গ্রেফতারকৃত সাগর মোল্লা উপজেলার পাঁচকবর এলাকার স্বপন মোল্লার ছেলে। পলাতক আবুল কালাম ও ইয়াছিন উপজেলার ধোপদী গ্রামের ফকিরবাগান এলাকার বাসিন্দা।

আসামি সাগর মোল্লা জবানবন্দিতে উল্লেখ করেছেন, তিনি, নিহত আলমগীর হাওলাদার, আবুল কালাম, ইয়াছিন- চার বন্ধু। প্রায় তারা একসঙ্গে ইয়াবা সেবন করে করতেন। গত ২ মার্চ সন্ধ্যায় আবুল কালাম ও ইয়াছিন মোবাইল ফোনে আলমগীরকে ইয়াবা নিয়ে ফকিরবাগানে আসতে বলেন। রাতে চার বন্ধু ওই বাগানে একসঙ্গে ইয়াবা সেবন করেন। এরপর আবুল কালাম ও ইয়াছিন জোরপূর্বক আলমগীরের সাথে শারীরিক সম্পর্ক করে।

বিষয়টি আলমগীর সবাইকে জানিয়ে দেবে বলে হুমকি দেন। পরে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে তারা তিনজন মিলে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করেন। তারপর বাগানের একটি গাছের সাথে হাত ও পা বেঁধে বিবস্ত্র অবস্থায় রেখে পালিয়ে যান বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

এর আগে গত ৩ মার্চ সকালে উপজেলার ধোপাদী গ্রামের ফকিরবাগানে একটি দেবদারু গাছের সাথে হাত-পা বাঁধা গলায় ফাঁস দেওয়া বিবস্ত্র অবস্থায় আলমগীর হাওলাদারের মরদেহ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। এরপর নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

কক্সবাজার থেকে মাদক নিয়ে কুমিল্লায় আসার পথে র‍্যাবের হাতে আটক

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জব্দ করা এই ইয়াবার বাজারমূল্য এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সরকারহাটে চট্টগ্রাম-বাঁশখালী সড়কে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ গ্রেফতার করা নোয়াখালী সেনবাগ থানার মো. জামাল হোসেন(৩০) ও চট্টগ্রামের পটিয়া থানার মো. নিজাম উদ্দিনকে (২৭)।

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে মোটরসাইকেলে কুমিল্লার দিকে যাচ্ছে দুই যুবক, এমন খবর পায় র‍্যাব-৭। খবর পেয়েই চেকপোস্ট বসানো হয় সরকারহাটের একটি দোকানের সামনে। গাড়ি তল্লাশির একপর্যায়ে ধরা পড়েন তারা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আনুমানিক কোটি টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একইসঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ইয়াবাসহ গ্রেফতার আসামিদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।’

কুমিল্লায় পেটের ভিতর ইয়াবা রেখে পাচারের সময় ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলা সদরের চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভিতরে করে ইয়াবা পাচারের অভিযোগে দুইজন মাদক পাচারকারিকে আটক করে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হয় এবং উক্ত মাদক পাচারকারিরা তাদের পেটের ভিতর থেকে বিশেষ পদ্ধতিতে স্কচটেপ দ্বারা প্যাঁচানো ক্যাপসুল আকৃতির ৫৪টি প্যাকেটে মোট ২ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।

আটককৃত মাদক পাচারকারিরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার সাতকুড়ি গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মোঃ জামিল হোসেন (৩৮) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইট্যং পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ আজিজুর রহমান (২৩)।

আটককৃত মাদক পাচারকারিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।