Tag Archives: করোনা পরিস্থিতি

তিতাসে কর্মহীনদের মাঝে মহরম আলী বেপারী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

 

তাসীন তিহামী:

মহামারির এই করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন মহরম আলী বেপারী ফাউন্ডেশন।

সোমবার (১২ এপ্রিল) কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুরে ২০টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, খেজুর, মুড়ি, ছোলাবুট, চিনি, পেয়াজ, মসুর ডাল, সয়াবিন তেল ও সেমাই।

সংগঠনের সভাপতি মাসুম বেপারী, সাধারণ সম্পাদক ইকবাল বেপারী ও প্রচার সম্পাদক বাবুল বেপারীর আর্থিক সহযোগিতায় ২০টি পরিবারে এ ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন, রহিম বেপারী, শাকিল বেপারী সহ অন্যান্যরা।

সংগঠনের সভাপতি মাসুম বেপারী বলেন, “করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের সংগঠন সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। অভাবগ্রস্থ মানুষকে সাহায্য করার শুভ প্রয়াস অব্যাহত থাকবে। মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে আমরা কাজ করে যাবো।”

উল্লেখ্য, মহরম আলী বেপারী ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ, মাস্ক বিতরণ, খেলাধূলার জন্য টি-শার্ট বিতরণ, মসজিদ নির্মাণে অংশগ্রহণ ও দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে আসছে।

শুরু হলো এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম

শিক্ষা ডেস্কঃ

এসএসসি পরীক্ষা ২০২১-এর ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার (১ এপ্রিল)। কোভিড-১৯ জনিত মহামারির কারণে এ বছর স্বাস্থ্যবিধি মেনে অনলাইনের মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ করা হচ্ছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (৩১ মার্চ) এসএসসি ফরম পূরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বোর্ডের (www.dhakaeducationboard.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ (ইএফএফ) করতে হবে।

এর আগে ২৮ মার্চ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়।

শুরু হওয়া ইএফএফ কার্যক্রম বিলম্ব ফি ছাড়া ৭ এপ্রিল পর্যন্ত চলবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ৮ এপ্রিল পর্যন্ত।

তবে বিলম্ব ফি প্রদান সাপেক্ষে ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইন ফরম পূরণে সুযোগ পাবে শিক্ষার্থীরা। আর এক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি একশ’ টাকা হারে বিলম্ব ফিসহ পরীক্ষার ফি অনলাইনের জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত।

করোনা পরিস্থিতির কারণে নির্বচানী পরীক্ষা ছাড়ায় এ বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিভাগভেদে ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে বোর্ড। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ মোট ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে।

এ ছাড়া পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে বলা হয়েছে। কোনোভাবেই ২০২১ সালের বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। ২০১৯ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএসসি পরীক্ষা সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। আগামী ৩০ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সরকারের লক্ষ্য হলো সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া। কিন্তু সেটি শুরু করা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে এ বছরের এসএসসি পরীক্ষা কবে শুরু হবে সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে করোনার কারণে গত বছরের এইচএসসি পরীক্ষা হয়নি। শিক্ষার্থীদের এসএসসি ও জেএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে ফল মূল্যায়ন করা হয়েছে।