Tag Archives: কাভার্ড ভ্যান

কুমিল্লায় সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৩

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল ) বিকেল আনুমানিক ৩ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা মুরাদনগর উপজেলার বাংগরা থানার গাজিরহাট দারোয়া গ্রামের দিদার মিঞার স্ত্রী রৌশনারা বেগম (৩২) ও তার ছেলে ইয়ামিন( ৬)।
আহতরা হলেন, বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা গ্রামের তাজুল ইসলাম( ৬৫) ও স্ত্রী মনোয়ারা (৬০)। হতাহত রা কুমিল্লার এক আত্মীয় বাড়ী থেকে দাওয়াত খেয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান৷

মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর দক্ষিণে পিক আপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পিক আপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০-১২ জন।

রবিবার (১১ জুন) বিকাল ৪টায় উপজেলার ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়নের ইউটার্ন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ গ্রামের মোহন মিয়ার ছেলে সৈকত (১৬) ও অপরজন একই গ্রামের আলী আহমেদের ছেলে মোর্শেদ (২৪)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্ট খেলতে উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ ও জগপুর গ্রাম থেকে পিক আপযোগে ক্ষুদে খেলোয়াড় ও সমর্থকরা যাচ্ছিল। পিক-আপটি উল্টো পথে লালবাগ রাস্তার মাথা থেকে কিছুটা দুরে গেলে ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তার পাশে থাকা জমিতে পড়ে যায় পিক-আপ। এতে ঘটনাস্থলে একজন মারা যায়।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, পিক-আপের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থল থেকে আহত ১০-১২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং উদ্বার কাজ এখনো চলমান রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ সূত্র জানায়, এ ঘটনায় আমাদের কাছে ১১ জনের হতাহতের খবর এসেছে। একজন ঘটনাস্থলে মারা গেছে এবং আরেকজন আসার পথে মারা গেছে। ৩ জনের অবস্থা গুরুতর দেখে আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেছি। আর বাকি ৬ জনের চিকিৎসা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলমান রয়েছে।

চৌদ্দগ্রামে অবৈধভাবে গ্যাস সরবরাহকালে ১১৭ সিলিন্ডারসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজির গ্যাস সরবরাহের সময় মোঃ জিয়াউর রহমান (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ১১৭ বোতল গ্যাস সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃত যুবক কক্সবাজারের মহেষখালী উপজেলার মির্জি পাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃত যুবক সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। এছাড়াও সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে। এভাবে অবৈধভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।