Tag Archives: কুমিল্লায়

জাতীয় সরকার গঠন করে

জাতীয় সরকার গঠন করে দেশকে পরিষ্কার করতে চাই- কুমিল্লায় শাহজাহান

জাতীয় সরকার গঠন করে দেশকে পরিষ্কার করতে চাই- কুমিল্লায় শাহজাহান

স্টাফ রিপোর্টার:

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেছেন, যেভাবে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করা হয়েছে তেমনিভাবে এ দলের (আওয়ামীলীগের) কবর রচনা না করা পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি এককভাবে সরকার গঠন করেছে, এখনও সরকার গঠনের শক্তি রাখে তারপরও বিএনপির নেতা তারেক রহমান জাতীয় ঐক্যর স্বার্থে, এ দেশটাকে গড়ার স্বার্থে ও যে পরিবর্তনের আকাংঙ্খায় মানুষ রক্ত দিয়েছে সে পরিবর্তনকে অর্থবহ করার জন্য, রাষ্ট্র সংস্কার গঠনের স্বার্থে এককভাবে নয় জাতীয় সরকার গঠন করে দেশটাকে পরিষ্কার করতে চাই।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) বিকালে টাউন হল মাঠে কুমিল্লায় বিভাগীয় সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন এর সভাপতিত্বে সমাবেশে বত্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, মোস্তাক আহম্মেদ, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসূফ মোল্লা টিপু,মহানগর বিএনপির সাবেক,আহবায়ক, আমিরুজ্জামান আমির, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার সহ স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

সমাবেশে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

কুমিল্লায় আবারও ৮৫০ কেজি ইলিশ

কুমিল্লায় আবারও ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি

কুমিল্লায় আবারও ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আবারও ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন বিজিবি ১০ এর একটি টহল দল। রবিবার (১৫ই সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে চোরাচালানের বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকানা বিহীন ইলিশ মাছ জব্দ করা হয়।

ইলিশ মাছ জব্দ করার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছে কুমিল্লা বিজিবি ১০।

বিজিবির সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে বিজিবি ১০ এর কটকবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরে কাস্টমসের মাধ্যমে নিলাম করে নয় লক্ষ বায়ান্ন হাজার টাকা বিক্রি করা হয়।

এর আগে ১৩ই সেপ্টেম্বর শুক্রবার কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মনোরা নামক এলাকা থেকে ককশিটে মোড়ানো ১৭ টি বক্স থেকে ৪৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলাম করে নয় লাখ আটষট্টি হাজার টাকা বিক্রি করে।

এই ছাড়া ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবির বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকানা বিহীন ৩১ টি প্লাস্টিকের বস্তায় ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে নিলামের মাধ্যমে নয় লক্ষ বিরানব্বই হাজার টাকা বিক্রি করা হয়।

কুমিল্লায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

কুমিল্লায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের কর্মসূচি গ্রহণ

কুমিল্লায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের কর্মসূচি গ্রহণ

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই- মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা প্রেস ক্লাবের অডিটরিয়াম রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন কমিটির কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১১ ও ১২ রবিউল আউয়াল শরীফ মেতাবেক ১৫ সেপ্টেম্বর রাষ্টীয় প্রোগ্রাম অনুযায়ী ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে জশনে জুলুছে বিশাল সমাবেশ, শান্তি মিছিল শহরের বিভিন্ন সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে টাউন হল ময়দানে প্রবেশ করে মিলাদ-কিয়াম ও আখিরী মোনাজাতের মাধ্যমে দোয়ার মাহফিল সমাপ্ত হবে।

উদযাপন কমিটির উদ্যোগে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ পবিত্র ঈদই মিলাদুন্নবী উদযাপনের কর্মসূচি অবহিত করেন।কুমিল্লা কেন্দ্রীয় ঈদ ই মিলাদুন্নবী কমিটির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন, সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতী মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খাঁন আল-মাইজভান্ডারী, জুলুছ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী, প্রচার সম্পাদক হাজী মোহাম্মদ মানিক মিয়া খন্দকার আল-মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী, সহ-জুলুছ সম্পাদক শাহ মোহাম্মদ ইত্তেহাদুর রশিদ বীপু বখ্শী, নবীনগর বিশ্ব এলাহী মঞ্জিল সাতমোড়া দরবার শরীফের গদ্দিনশীন পীরে তরীকত এড. শাহ মোহাম্মদ আবদুল কাইয়ূম চিশতী, জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, মহানগর আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার মুদারীস হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ওয়াহিদী, মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস, মোহাম্মদ আবুল হাসান বখ্শী,মহানগর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার সম্পাদক মো.রায়হান খাঁন
প্রমুখ।

কেন্দ্রীয় ঈদই মিলাদুন্নবী কমিটির নেতৃবৃন্দ জানান, ১৯৭৪ সাল থেকে কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুশের মাধ্যমে সুষ্ঠুভাবে উদযাপন করা হচ্ছে।

কুমিল্লায় বাস চাপায়

কুমিল্লায় বাস চাপায় দাদি-নাতি নিহত

কুমিল্লায় বাস চাপায় দাদি-নাতি নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে বাস চাপায় ২ পথচারী দাদি-নাতি নিহত হয়েছে। দুপুর ১ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহসড়কের কালাকচুয়া এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কের কালাকচুয়া এলাকায় মারুতি গাড়ি থেকে নেমে দাদির হাত ধরে রাস্তা পার হতে যায় নাতি। এ সময় ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের দ্রুত গতির একটি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন দুজন।

নিহতরা হলেন জেলার সদর উপজেলার রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী বৃদ্ধা রাজিয়া বেগম ও তার ৫ বছরের নাতি ইসমাইল হোসেন।

নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

কুমিল্লায় চিহ্নিত অস্ত্রধারী যুবককে

কুমিল্লায় চিহ্নিত অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

কুমিল্লায় চিহ্নিত অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা সদর উপজেলার সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল নামের চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। সে ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রজনতার উপর গুলি বর্ষণ করে।

বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করে। তার বাসা তল্লাশি করে কোন অস্ত্র পাওয়া যায় নাই।

গ্রেফতার হওয়া মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল কুমিল্লা সদরের সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে।

তাকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, নাজমুল ইসলাম জুয়েল টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি চালায়। এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরা এর ফুটেজ দ্বারা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ভারতের সঙ্গে কথা হবে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়: কুমিল্লায় আসিফ মাহমুদ

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়: কুমিল্লায় আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। কথা হবে মাথা উঁচু করে। কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে। ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে। কিন্তু এখন আর তা হবে না। এ দেশের জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষ বিলাসিতা চায় না। যে মৌলিক অধিকার রয়েছে, সেগুলো নিশ্চিত হয়ে সুখে-শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু একটি দীর্ঘ ফ্যাসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি যে ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও দশবার ভাবা লাগত। গান গেয়ে অনেককে জেল খাটতে হয়েছে। কবিতা লিখে জেল খাটতে হয়েছে। আজ আমরা এতটুকু স্বস্তিতে অন্তত আছি। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কেউ আমাদের আজ বিরক্ত করছে না। র‍্যাব, পুলিশ, ডিবি বলে আমাদের দরজায় কড়া নাড়ছে না।

তিনি আরও বলেছেন, শুধু ১৬ বছর নয়, গত ৫৩ বছর ধরে এ দেশের ওপর শুধু জঞ্জাল জমা হয়েছে। আমরা খুব দ্রুত সেগুলো সমাধান করার চেষ্টা করছি। কিন্তু ৫৩ বছরের জঞ্জাল একদিনে বা এক মাসে কীভাবে সমাধান করা যায় তা আমাদের জানা নেই। কিন্তু ইতোমধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে পেরেছি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আপনারা বিগত ৫৩ বছরে এমন কোনো বন্যা দেখাতে পারবেন না যেখানে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি। এবার কিন্তু এরকম একটি ঘটনাও ঘটেনি। চাল চুরি করে, ত্রাণ চুরি করে, খাটে লুকিয়ে রাখার ঘটনা একটিও ঘটেনি। এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের কীভাবে লাঞ্ছিত করা হত, তাদের লাগেজে আটকে রেখে তাদেরকে কীভাবে কষ্ট দেওয়া হত। এখন কি সেটা আছে? এখন আর সেটা নেই।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন বিআরটিএসহ অনেক সরকারি অফিসে জনগণকে ঘুরাতো, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের কাছ থেকে ঘুষ আদায় করত। এখন আর কেউ কি সেই সাহস দেখাচ্ছে? সেটি যেন আর কেউ ভবিষ্যতে সাহস না দেখায় আমরা সেই সংস্কারের কথা বলছি। সেই কাঠামোগত সংস্কার কীভাবে হবে সেটি আমরা ২১ জন যারা সরকারে বসেছি আমরা ঠিক করব না, সেটি নির্ধারণ করবেন আপনারা। সেটি নির্ধারণ করবে এ দেশের জনগণ।

আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা শোনার জন্যই আমরা এখানে এসেছি। শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয় অন্যান্য সংগঠন যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সবার কথা আমরা শুনব। তারপর একটি রূপরেখা দেব। তৈরি হবে আগামীর বাংলাদেশ।

তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে শহীদদের তালিকা করা হচ্ছে। আপনারা জানেন অনেককেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ৫ আগস্টের পর অনেক প্রমাণ লোপাট করা হয়েছিল, তা আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যতজন শহীদ হয়েছে সবার তালিকা করা। আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলতে দিতে চাই। সকল মানুষ তো আর সমান না। যদি সকল মানুষ সমান হতো তাহলে এই ফ্যাসিবাদ কখনোই তৈরি হতো না। এখনো আমরা দেখতে পাচ্ছি একই মনোভাবাপন্ন লোকেরা কিন্তু রয়ে গেছে। আমরা তাদের স্পষ্ট একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ সরকারের এই পতন তা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি, দখলদারিত্ব, মানুষের ওপর অন্যায়-অবিচার তার একটি চূড়ান্ত ফসল। আপনারাও যদি একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতোই হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, জিয়া উদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ, আবু রায়হান, তাছনিয়া নাওরিন, মহিদুল ইসলাম রিন্তু, ফারিয়া রহমান, খালেদ হাসান এবং নাঈম আবেদিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় সাবেক মেয়র

কুমিল্লায় সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলি চালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আবু সাঈদ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে প্রধান আসামি করে ১০৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুসহ সিটি করপোরেশনের ৫ কাউন্সিলর। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইউপি সদস্যদের আসামি করা হয়েছে।

গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকার নন্দনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে গুলি ছোড়ে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এই ঘটনার জেরে সোমবার মামলা দায়ের করা হয়।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

লুট হওয়া অস্ত্র

লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

লুট হওয়া অস্ত্র কুমিল্লায় বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

বাড্ডা থানা থেকে লুট হওয়া অস্ত্র কুমিল্লা বিক্রি করতে গিয়ে মো. তুহিন আলম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। তুহিন আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খাননগর এলাকার বাসিন্দা। কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি হোটেলে কাজ করতেন। গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে দুষ্কৃতকারীরা। থানার ভেতরে থাকা অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি লুটপাট ও ধ্বংস করা হয়। সে সময় লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ রেখে দেন তুহিন। পরে তা বিক্রয়ের জন্য ঢাকা থেকে কুমিল্লায় আসেন। পরে গোপন সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিপিসি-২ এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে ব্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শীবেন বিশ্বাস জানায়, র‍্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

কুমিল্লায় দা'ঈ প্রশিক্ষণ

কুমিল্লায় দা’ঈ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় দা’ঈ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরীর মানবসম্পদ বিভাগের উদ্যোগে দা’ঈ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কুমিল্লা নগরীর একটি কলেজের হলরুমে আয়োজিত এ কর্মশালার মূল বিষয় ছিল ‘প্রতিকূল পরিবেশে দাওয়াতী কাজের কৌশল’।

প্রশিক্ষণ কর্মশালায় ‘প্রতিকূল পরিবেশে দাওয়াতী কাজের কৌশল’ বিষয়ে আলোচনা করেন কুমিল্লা মহানগরীর মানবসম্পদ বিভাগের প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ। কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন মানবসম্পদ বিভাগের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান সোহেল।

বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান, একই মাদরাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশ্রাফী, দেবিদ্বার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো: আলাউদ্দিন, ইসলামী আলোচক নাগাইশ দরবারের পীর মাওলানা মোশতাক ফয়েজী, অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ, ড. আবু উসামা, অধ্যাপক সহিদুল ইসলাম, মাওলানা সাইফুল হক চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম ও মুফতি মাহবুবুল আলম।

 

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নেওয়ার ৭ দিন পর মিশুক চালকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নেওয়ার ৭ দিন পর মো. পরান মিয়া নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত ১৭ মে নগরীর টিক্কারচর এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নেওয়া হয় ওই মিশুক চালককে।

পরদিন তার স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ভোলা মিয়া নামের একজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী এলাকার একটি সিএনজি পাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। নিহত পরান মিয়ার (৪০) টিক্কারচর এলাকার বাসিন্দা।

পুলিশ এবং স্থানীয়রা জানান, গত ১৭ মে টিক্কারচর এলাকার মিশুক চালক পরান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার ভোলা মিয়া। একদিন পর বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেন। পরে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তাকে ডেকে নেয়ার পর থেকে ভোলা মিয়া পালাতক রয়েছেন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, শুক্রবার সকালে একটি অজ্ঞাত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় হাড়াতলী সিএনজি পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পরান মিয়ার স্ত্রী মরিয়ম বেগমসহ পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।