Tag Archives: কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে এক ডাকাত আটক

কুমিল্লার চান্দিনায় ডাকাতের কুপে আহত ১১ জন

 

চান্দিনা প্রতিনিধিঃ

ডাকাত আতঙ্ক আর ডাকাতের এলোপাতারি কুপে দুর্বিষহ এক রাত কাটালো কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামবাসী।

বুধবার (১৪ জুন) দিবাগত রাতের দুঃসহ মুহূর্ত মনে হলে শিউরে উঠেন আহতরা। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে ক্ষতিগ্রস্থ পরিবারে আর্ত চিৎকার শুনে ডাকাতদের যারাই ধাওয়া করেছেন তারাই রামদা, ছুরির কুপে আহত হয়েছেন।

এমন দুর্বিষহ ঘটনায় আহত হয়েছেন- বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের ১১ জন নারী-পুরুষ। আহতরা হলেন- ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মো. শাহ আলম (৭০) তার স্ত্রী জয়নব বেগম (৬২), ছেলে আনিছুর রহমান (৩০), একই বাড়ির মৃত মজিবুর রহমান এর ছেলে আবদুর রহমান (৩১), মো. লোকমান হোসেনের ছেলে সোলায়মান (২৮), মৃত ছিফাত উল্লাহ্র ছেলে রবিউল্লাহ্ (৪৫), মৃত আবদুল মান্নান এর ছেলে জসিম উদ্দিন প্রধান (৪৫), মৃত আমিন উদ্দিন প্রধান এর ছেলে মফিজুল ইসলাম প্রধান (৬৫), মৃত মজিবুর রহমান এর স্ত্রী তাসলিমা (৩৮), রশিদ প্রধান এর ছেলে ওসমান গনি (৩৫), সেলিম প্রধান এর ছেলে আলমগীর হোসেন (২৮)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনিছুর রহমানকে গৌরীপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে চিকিৎসকরা।

সরেজমিনে ক্ষতিগ্রস্থ মো. শাহ আলম প্রধান ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বুধবার (১৪ জুন) রাত আনুমানিক আড়াইটায় বিল্ডিং করা বাড়ির পেছন দিক থেকে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ডাকাতদল। ২০-২৫ জনের শর্ট প্যান্ট পরিহিত ও মুখোশধারী ডাকাতদল তাদের পরিবারের সদস্যদের এলোপাতারি কুপিয়ে যখম করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৪ হাজার টাকা, ১টি মোবাইল, স্বর্ণের কানের দুল ও আংটি লুট করে।

এসময় পার্শ্ববর্তী ঘরের লোকজন টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থদের আর্তচিৎকারে গ্রামের অন্যান্য লোকজন ডাকাতদের ধাওয়া করে। এছাড়া কয়েকজন রাস্তায় ডাকাতদের আটকের চেষ্টা করলে তাদের সবাইকে কুপিয়ে জখম করে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দল।

ওই গ্রামের শাহাদাত সহ এলাকাবাসী বলেন- ‘আমরা কখনো এমন বর্বর ঘটনা দেখিনি।’ এলাকাবাসী ওই ঘটনার সুষ্ঠু বিচার এবং ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন- ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুমিল্লার চান্দিনায় ডাকাত রিয়াজ গ্রেফতার

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ডাকাত রিয়াজকে (৩০) গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

রবিবার রাত আড়াইটায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ডাকাত রিয়াজ ওই গ্রামের রমিজ মিয়ার ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ডাকাত রিয়াজ বরুড়া থানার ডাকাতি মামলার আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। ডাকাত রিয়াজকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে এক ডাকাত আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে চান্দিনা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। এ সময় ডাকাতের হামলায় এক যুবক আহত হয়।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১:৩০ মিনিটে চান্দিনা সরকারি হাসপাতালের সামনে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ভবনে মালিকের বাসায় হানা দেয় ডাকাতদল। এসময় বাড়ির প্রধান ফটকের ২টি তালা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে ডাকাতদল। টেরপেয়ে পরিবারের সদস্যদের আর্তচিতকারে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় নাহিদ হাসান (২২) নামে এক ডাকাতকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে রাতেই তাকে চান্দিনা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটক নাহিদ হাসান চান্দিনা পৌর এলাকার বেলাশ^র গ্রামের আবুল বাশার এর ছেলে।

গৃহকর্তা মো. জসিম উদ্দিন খান জানান, ডাকাতদলকে ধাওয়া করে একজনকে আটক করা হয়। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে মো. সিয়াম (১৮) নামে আমাদের বাসার একজন ভাড়াটিয়া আহত হন। আটক করা ডাকাতের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, দা ও রড উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, নাহিদ হাসান নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। আমরা তাকে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, এই ঘটনায় ডাকাতির উদ্যোগ হিসেবে ৩৯৮ ধারায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।